কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালের এ ঘটনায় শিশুটির বাবা রাজারহাট থানায় মামলা করেছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার সকালে প্রতিবেশী আইয়ুব আলী (৬৫) শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। রতে থাকনে। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং আইয়ুব আলীকে আটক করে পিটুনি দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে হেফাজতে নেয়।
ওসি মামুনুর রশিদ বলেন, 'পুলিশ মামলার তদন্ত করছে। দ্রুতই চার্জশিট প্রস্তুত করে আদালতে দাখিল করা হবে।'