ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মোসলেহ উদ্দিন বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ২৬ ফেব্রুয়ারি শেখ মো. সাজ্জাত আলী ডিএমপি কমিশনার পদ থেকে পদত্যাগ করেন। তিনি চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করছিলেন।
তার পদত্যাগের পর অতিরিক্ত কমিশনার মো. সরওয়ারকে ডিএমপি কমিশনার পদের দায়িত্ব দেওয়া হয়।
সারওয়ার ১৪ মে অবসরে গেলে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন।