ভুটানে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল ঢাকাসহ সারা দেশ
রোববার রাতে ভুটানের পুনাখা জেলায় ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
এর কম্পন ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে অনুভূত হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা জেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের কম্পন বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত ও চীনের কিছু অংশে অনুভূত হয়।
তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।