বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মারা গেছেন
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট হারুন আল রশিদ মারা গেছেন।
আজ বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
হারুন আল রশিদের ভাতিজা শামীম উন বাছির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হারুন আল রশিদ দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
হারুন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
এছাড়া বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে হারুন অর রশিদকে দাফন করা হবে।