ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ

স্টার অনলাইন রিপোর্ট

জাতিসংঘ সাধারণ পরিষদ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

ছবিতে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে দুই পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান।

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর এ নৈশভোজের আয়োজন করা হয়।

আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ছবিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী দ্য ডেইলি স্টারকে ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এ নৈশভোজের আয়োজন করেন।