প্রধান বিচারপতির বাস ভবনে ভাঙচুর-লুট

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাস ভবন দখলে নিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রধান বিচারপতি কাছের একটি দ্য ডেইলি স্টারকে বলেছেন, বাস ভবনের প্রায় সব কিছু লুট হয়ে গেছে। তারা ভাঙচুর চালিয়েছে।

প্রধান বিচারপতির বাস ভবনে ভাঙচুর-লুট
ছবি: বাহরাম খান/স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সংহতি জানিয়ে সারা দেশে মানুষ রাস্তায় নেমে এলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

পদত্যাগ করে দুপুরেই একটি সামরিক হেলিকপ্টারে তিনি দেশ ছাড়েন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ লকহিড সি-১৩০জে হারকিউলিস তাকে নিয়ে ভারতের আকাশসীমার ওপর দিয়ে যাচ্ছে।