সরকার পতনের এক মাস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়। ছবি: পলাশ খান/স্টার
শেখ হাসিনা সরকারের পতনের এক মাস উপলক্ষে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে 'শহীদি মার্চ' হয়েছে।
ছবি: পলাশ খান/স্টার
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়।
ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার
পদযাত্রায় রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পদযাত্রাটি নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।