বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে কমিশনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

স্টার অনলাইন রিপোর্ট

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার সাক্ষাৎকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

কমিশন তাদের তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চায়। সেনাপ্রধান তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তদন্ত কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান বীর প্রতীক, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম. আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন  উপস্থিত ছিলেন।