জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কদম ফোয়ারা মোড় অবরোধ

By স্টার অনলাইন রিপোর্ট

বৈষম্যের শিকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠি দ্রুত বাস্তবায়নের দাবিতে সুপ্রিম কোর্টের সামনে কদম ফোয়ারা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে তারা এই বিক্ষোভ শুরু করেন। পরে বিকেলের দিকে তারা কদম ফোয়ারা মোড় অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

mehedi_shoron-01.jpg
ছবি: পলাশ খান/স্টার

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলন করছেন শিক্ষকরা। এসময় তাদের নানা দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড উঁচিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।