বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সড়ক থেকে সরিয়ে দিলো পুলিশ

By স্টার অনলাইন রিপোর্ট

বৈষম্যের শিকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠি দ্রুত বাস্তবায়নের দাবিতে সুপ্রিম কোর্টের সামনে কদম ফোয়ারা মোড় অবরোধকারী শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে বিক্ষোভ করছিলেন শিক্ষকরা। পরে তারা কদম ফোয়ারা মোড় অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেলের দিকে তাদের টেনে-হিঁচড়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

vabna_6.jpg
ছবি: পলাশ খান/স্টার

আন্দোলনরত শিক্ষকরা জানান, তাদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে সচিবালয়ে গিয়েছেন। তাই তারা সড়ক অবরোধ তুলে নিয়েছেন। পুলিশের সঙ্গে তাদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।