রাশিয়ার তেলের ওপর বৈশ্বিক নিষেধাজ্ঞার আহ্বান ইউক্রেনের
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন
রুশ হামলায় এ পর্যন্ত ১৯৮ জন নিহত: ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী
রাশিয়ার হামলায় ৩ শিশুসহ ইউক্রেনের মোট ১৯৮ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:২২ পূর্বাহ্ন
রাশিয়া ও ইউক্রেনের তুলনামূলক সামরিক শক্তি
ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলার তৃতীয় দিন আজ। ইতোমধ্যে দেশটির রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনের সেনাবাহিনীও তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫ পূর্বাহ্ন
যুক্তরাজ্যসহ ২৬ দেশ ইউক্রেনে সামরিক সহায়তা দিতে সম্মত: ব্রিটিশ মন্ত্রী
যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী মন্ত্রী জেমস হেপেই বলেছেন, যুক্তরাজ্য ও অন্য ২৫টি দেশ ইউক্রেনে আরও মানবিক ও সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:০২ পূর্বাহ্ন
কিয়েভে শিশুসহ আহত অন্তত ৩৫: মেয়র
রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের রাজধানী কিয়েভে শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিটসকো।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৭ পূর্বাহ্ন
ফ্রান্সের অস্ত্র সরঞ্জাম ইউক্রেনের পথে: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনকে সহায়তা করতে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পাঠাচ্ছে ফ্রান্স।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৪ পূর্বাহ্ন
ইউক্রেনের মেলিটোপল শহর রাশিয়ার দখলে, কিয়েভে ২ ক্ষেপণাস্ত্রের আঘাত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তারা ইউক্রেনের গুরুত্বপূর্ণ মেলিটোপল শহর দখল করে নিয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৯ পূর্বাহ্ন
ইউক্রেনকে ৬০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তায় বাইডেনের অনুমোদন
ইউক্রেনকে ‘তাৎক্ষণিক সামরিক সহায়তা’ হিসাবে ৬০০ মিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা প্রদানের একটি আদেশের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৯ পূর্বাহ্ন
ভয় নেই, সন্তানদের হাসিমুখে সাহস জোগাচ্ছেন ইউক্রেনের মায়েরা
রাশিয়ান হামলার মধ্যেও বাচ্চাদের সাহস দিতে ইউক্রেনীয় মায়েরা ভয়ে থাকা সত্ত্বেও হাসছেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের দিনিপ্রো থেকে বিবিসির ইস্টার্ন ইউরোপ করেসপন্ডেন্ট সারাহ রেইনসফোর্ড এমনটাই জানিয়েছেন।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৫ পূর্বাহ্ন
আমাকে উদ্ধারের প্রয়োজন নেই, গোলাবারুদ প্রয়োজন: ইউক্রেন প্রেসিডেন্ট
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন থেকে তাকে সরিয়ে নেওয়ার বিষয়ে ওয়াশিংটনের একটি প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৭ পূর্বাহ্ন
‘আলোচনার স্থান-সময় নিয়ে রাশিয়া-ইউক্রেন আলোচনা চলছে’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র বলেছেন, যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার জন্য স্থান এবং সময় নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কথা হচ্ছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪০ পূর্বাহ্ন
কিয়েভে ‘তীব্র যুদ্ধ’ চলছে
কিয়েভে বিকট শব্দ আর গোলাগুলির আওয়াজ। সকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন
জাতিসংঘের নিন্দা প্রস্তাবে রাশিয়ার ভেটো, ভোট দেয়নি চীন-ভারত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে রুশ হামলার বিষয়ে খসড়া নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৫ পূর্বাহ্ন
দেশ রক্ষায় অস্ত্র তুলে নিলেন ইউক্রেনের নারী সংসদ সদস্য
কয়েকদিন আগেই সংসদে আলোচনা এবং বিভিন্ন সভার মধ্যে দিয়েই কাটছিল আমার সময়গুলো। রাশিয়ার বিভিন্ন ধরনের হুমকির মধ্যেই আমরা বিভিন্ন আলোচনায় অংশ নিয়েছে। যখন রাশিয়া আক্রমণ করল তখন তো আর বসে থাকতে পারি না।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৪ পূর্বাহ্ন
রুশ সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস রুশ সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১১ পূর্বাহ্ন
ইউক্রেনে রাশিয়ার হামলায় ১ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে: আইআরসি
ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ১ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করছে দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৭ পূর্বাহ্ন
কিয়েভের সামরিক ঘাঁটি এলাকায় বিস্ফোরণ
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সামরিক ঘাঁটি এলাকায় বিস্ফোরণ ঘটছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪০ পূর্বাহ্ন
রুশ সেনারা রাতেই কিয়েভ দখল করার চেষ্টা করবে: ইউক্রেন প্রেসিডেন্ট
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা রাতেই রাজধানী কিয়েভ দখল করার চেষ্টা করবে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:২২ পূর্বাহ্ন
‘আমি দেশের জন্য মরতে প্রস্তুত’
পোল্যান্ডে বসবাসরত ইউক্রেনের এক ব্যক্তি বলেছেন, পরিস্থিতির অবনতি হলে তিনি তার দেশের জন্য লড়াই করতে ফিরে যাবেন।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫২ অপরাহ্ন
‘ইউক্রেনের রাজধানীতে ৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে’
ইউক্রেনের রাজধানী শহর কিয়েভের মেয়র সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ভিটালি ক্লিটশকো বলেছেন, রাজধানী জুড়ে ৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৮ অপরাহ্ন