ক্রিমিয়া থেকে ইউক্রেনে ঢুকছে রুশ সাঁজোয়াযান

ইউক্রেনের দক্ষিণপূর্বে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপ থেকে রুশ সাঁজোয়াযান ইউক্রেনে ঢুকছে। ইউক্রেনীয় সীমান্তরক্ষীদের প্রকাশিত ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন

ইউক্রেনে থাকা বাংলাদেশিদের পোল্যান্ডে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করায় পোল্যান্ডে যেতে আগ্রহী বাংলাদেশি প্রবাসীদের গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫২ পূর্বাহ্ন

ইউক্রেন যেভাবে পারমাণবিক অস্ত্রহীন দেশে পরিণত হয়েছে

বেশ কয়েক সপ্তাহের উত্তেজনার মধ্য দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার সকালে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, নিরুপায় হয়ে তিনি ইউক্রেনে সামরিক অভিযানের আদেশ দেন। এ পরিস্থিতিতে পুরনো একটি প্রসঙ্গ আবারও সামনে এসেছে।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন

ইউক্রেনে মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার পরামর্শ

ইউক্রেনে মার্কিন নাগরিকদের ‘নিরাপদস্থানে আশ্রয়’ নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। দেশটিতে রুশ হামলা শুরুর পরিপ্রেক্ষিতে মার্কিন দূতাবাস থেকে এ পরামর্শ দেওয়া হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৬ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার হামলা: কমছে বিটকয়েনের দাম

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম কমছে। এই ২ দেশের মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই বিটকয়েনের দামে প্রভাব পড়তে শুরু করে।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৪ পূর্বাহ্ন

নিরুপায় হয়ে ইউক্রেনে সামরিক অভিযানের অনুমোদন দিয়েছি: পুতিন

নিরুপায় হয়ে ইউক্রেনে সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০০ পূর্বাহ্ন

রাজধানী কিয়েভ ছেড়ে পালাচ্ছে মানুষ

ইউক্রেনে আজ বৃহস্পতিবার ভোরে রাশিয়ার হামলা শুরুর পর দেশটির রাজধানী কিয়েভ থেকে লোকজন আতঙ্কে পালাচ্ছে।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৩ পূর্বাহ্ন

‘রাশিয়ার সঙ্গে হামলায় যোগ দিচ্ছে বেলারুশ’

প্রতিবেশী বেলারুশের সেনারা রাশিয়া সঙ্গে ইউক্রেন হামলায় যোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৯ পূর্বাহ্ন

৬ রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আজ বৃহস্পতিবার ৫টি রুশ যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৬ পূর্বাহ্ন

রুশ হামলার জবাব দিচ্ছে বিমান বাহিনী: ইউক্রেন

ইউক্রেনের বিমান বাহিনী রুশ হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৬ পূর্বাহ্ন

ইউক্রেনের ৭ শহরে ‘গোলাবর্ষণের শব্দ’

গত এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের সীমান্তে রুশ বাহিনী অবস্থান নেওয়ায় পূর্ব ইউরোপের এ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছিল।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৩ পূর্বাহ্ন

ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন

ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দিলেন পুতিন

ইউক্রেনে ‘বিশেষ সামরিক বাহিনী’ পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১১ পূর্বাহ্ন

ইউক্রেনে সাইবার হামলা: রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ডাউন

ইউক্রেনে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ওয়েবসাইট বুধবার প্রবেশ করা যায়নি। 
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৫ অপরাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের

রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩০ অপরাহ্ন

ইউক্রেন থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

ইউক্রেন থেকে কূটনীতিকদের সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৭ অপরাহ্ন

নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়তে বলল ইউক্রেন

ইউক্রেন তাদের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে নতুন করে রাশিয়া সফর না করার আবেদন জানিয়েছে।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:২১ অপরাহ্ন

ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য: জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদ সদস্যদের বলেছেন, তার সরকার ইউক্রেনের বাহিনীর জন্য সামরিক সহযোগিতা বাড়াবে।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৬ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেন উত্তেজনার মধ্যে মস্কো সফরে যাচ্ছেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার দুই দিনের একটি উচ্চ পর্যায়ের সফরে মস্কোতে যাবেন। এই সফরে আঞ্চলিক নিরাপত্তা এবং একটি বড় গ্যাস পাইপলাইন চুক্তির নিয়ে আলোচনা হতে পারে।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন

জরুরি অবস্থা জারি করবে ইউক্রেন

ইউক্রেনে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন