ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে যেভাবে বাংলাদেশের পথে ২৮ নাবিক

অবশেষে দেশে ফিরছেন ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ২৮ নাবিক। গত ২ মার্চ জাহাজে রকেট হামলায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান তারা।
৮ মার্চ ২০২২, ০৬:০৬ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: চাপে চীন-ভারত

‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থায় পড়েছে চীন ও ভারত। নিজেদের মধ্যে বৈরিতা থাকলেও রাশিয়া তাদের দুজনেরই ঘনিষ্ঠ মিত্র। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে এর বিরুদ্ধে দাঁড়ায়। এতে ‘উভয় সংকটে’ পড়ে এশিয়ার বৃহৎ দেশ দুটি।
৮ মার্চ ২০২২, ০৩:৩৫ অপরাহ্ন

১১ বছরের হাসান একা পাড়ি দিল ১২০০ কি. মি.

ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে মা ও নানীকে নিয়ে থাকতো ১১ বছর বয়সী হাসান। এই শহরেই ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গত শুক্রবার হামলা চালিয়েছে রাশিয়া।
৮ মার্চ ২০২২, ০২:২৮ অপরাহ্ন

সুমি শহর থেকে বাংলাদেশিসহ ৫৮৭ শিক্ষার্থীকে সরিয়ে নিল ভারত

ইউক্রেনের সুমি শহর থেকে প্রায় ৫৭০ জন ভারতীয় শিক্ষার্থীর সঙ্গে বাংলাদেশ, নেপাল, তিউনিসিয়া ও পাকিস্তানের ১৭ জন শিক্ষার্থীকে সরিয়ে নিয়েছে ভারত।
৮ মার্চ ২০২২, ০১:০৭ অপরাহ্ন

ইউক্রেনের ৩ অবরুদ্ধ শহর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বেসামরিক নাগরিকদের

ইউক্রেনের কিয়েভ, সুমি ও মারিউপোল থেকে বেসামরিক বাসিন্দাদের সরিয়ে নেয়া শুরু হয়েছে।
৮ মার্চ ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

ইউক্রেনে যুদ্ধবিমান পাঠালে পোল্যান্ডের পাশে থাকব: ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, পোল্যান্ড যদি ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে পোল্যান্ডকে সমর্থন করবে যুক্তরাজ্য।
৮ মার্চ ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ন

অনুমতি ছাড়া অবন্ধুসুলভ দেশের সঙ্গে ব্যবসা নয়: রাশিয়া

রাশিয়া সরকার গত সোমবার একটি তালিকার অনুমোদন দিয়েছে, যেখানে রাশিয়া, রুশ প্রতিষ্ঠান ও নাগরিকদের সঙ্গে অবন্ধুসুলভ আচরণকারী কিছু দেশ ও অঞ্চলের নাম দেওয়া হয়েছে। এখন মস্কো বলেছে, এই দেশগুলোর সঙ্গে ব্যবসা করতে হলে সরকারের অনুমতি নিতে হবে।
৮ মার্চ ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন

'আমরা বাঁচতে চাই’ ক্যাম্পে আটকে থাকা বাংলাদেশিদের আর্তনাদ

ইউক্রেনের জুরাভিস শহরের ডিটেনশন ক্যাম্পে আটক থাকা ৫ বাংলাদেশির ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ডেইলি স্টারকে তারা জানিয়েছেন, ক্যাম্প কর্তৃপক্ষ তাদেরকে নির্যাতন করছে। তাদের কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়ায় তারা সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঠিকমতো খাবারও দেওয়া হচ্ছে না।
৮ মার্চ ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন

তেল না নিলে গ্যাস দেব না: রাশিয়া

পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া।
৮ মার্চ ২০২২, ০৮:৪২ পূর্বাহ্ন

আজ আমরা আক্রান্ত, কাল আপনারাও হবেন: পশ্চিমাদের জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ থামবে না এবং সেখানকার স্বাধীনতার ওপর আঘাত গোটা বিশ্বের ওপর প্রভাব ফেলবে।
৮ মার্চ ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন

কেবল পেশাদার সেনারাই ইউক্রেনে অভিযান চালাচ্ছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নতুন নিয়োগপ্রাপ্ত এবং রিজার্ভে থাকা সেনারা ইউক্রেনে সামরিক অভিযানে অংশ নিচ্ছে না এবং নেবেও না।
৮ মার্চ ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন

নাবিকের মৃত্যু: বিএসসির অব্যবস্থাপনা খতিয়ে দেখতে নৌ মন্ত্রণালয়কে চিঠি

ইউক্রেনের অলভিয়া বন্দরে 'বাংলার সমৃদ্ধি' জাহাজে রকেট হামলায় নাবিকের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ শিপিং করপোরেশনের 'অব্যবস্থাপনা' খতিয়ে দেখতে তদন্তের আহবান জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।
৭ মার্চ ২০২২, ০৫:০১ অপরাহ্ন

বৈশ্বিক খাদ্যের জন্য ‘বিপর্যয়কর’ হবে ইউক্রেন যুদ্ধ

বিশ্বের অন্যতম বড় সার কোম্পানি ইয়ারার প্রধান ভেইন টোরে হোলসেথার বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ও খাদ্যপণ্যের দামে প্রভাব ফেলবে। বিবিসিকে এ কথা বলেন তিনি।
৭ মার্চ ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন

যুদ্ধ থামাতে ইউক্রেনের কাছে রাশিয়ার ৩ দাবি

যুদ্ধ থামাতে ইউক্রেনের কাছে সুনির্দিষ্টভাবে তিনটি দাবি তুলেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, দাবি পূরণ হলে যেকোনো সময়, তাদের ভাষায়—বিশেষ সামরিক অভিযান, শেষ করবে রাশিয়া।
৭ মার্চ ২০২২, ০৩:৩২ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেন তৃতীয় দফা আলোচনা শুরু

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বেলারুশে তৃতীয় দফায় আলোচনা শুরু হয়েছে।
৭ মার্চ ২০২২, ০৩:২৫ অপরাহ্ন

ইউক্রেনের সদস্যপদ নিয়ে শিগগির আলোচনা করবে ইইউ

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের বিষয়ে ইউক্রেনের করা আবেদন নিয়ে শিগগির আলোচনা করবেন ইইউ নেতারা।
৭ মার্চ ২০২২, ০২:৩৮ অপরাহ্ন

তুরস্কে আলোচনায় বসবেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামী বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলুকে।
৭ মার্চ ২০২২, ০১:২৯ অপরাহ্ন

আন্তর্জাতিক বিচার আদালতে ইউক্রেনের মামলার শুনানি বয়কট রাশিয়ার

মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইউক্রেনের করা মামলার শুনানি বর্জন করেছে রাশিয়া।  
৭ মার্চ ২০২২, ১২:৫৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ বন্ধু নয় এমন দেশের তালিকা করেছে রুশ সরকার

রাশিয়ার বন্ধু নয় এমন বিদেশি রাষ্ট্র ও অঞ্চলের একটি তালিকার অনুমোদন দিয়েছে রুশ সরকার। ইউক্রেনে হামলার পর যেসব দেশ ও অঞ্চল বিরুদ্ধে রাশিয়া, তার প্রতিষ্ঠান এবং নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ অন্যান্য উদ্যোগ নিয়েছে তারা আছে এই তালিকায়।
৭ মার্চ ২০২২, ১২:২১ অপরাহ্ন

পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
৭ মার্চ ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ন