‘৬৬ হাজারের বেশি ইউক্রেনীয় যুদ্ধ করতে বিদেশ থেকে ফিরে এসেছেন’

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সিই রেজনিকভ বলেছেন, রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে অংশ নিতে ৬৬ হাজারেরও বেশি ইউক্রেনীয় পুরুষ বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন।
৫ মার্চ ২০২২, ০৯:২০ পূর্বাহ্ন

মারিউপোল ও ভলনোভাখার বাসিন্দাদের সরে যেতে সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার

ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মারিউপোলসহ দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দাদের সরে যেতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৫ মার্চ ২০২২, ০৭:২০ পূর্বাহ্ন

ইউক্রেনে ক্যাম্পে আটক বাংলাদেশিরা ‘মানব ঢাল’

জুরাভিস। ইউক্রেনের সীমান্তবর্তী একটি শহর। ইউক্রেন-বেলারুশ সীমান্ত থেকে এর দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। জুরাভিস থেকে পোল্যান্ড সীমান্তের দূরত্বও প্রায় একই। এই শহরের একটি ক্যাম্পে, যেটি আগে ছিল ডিটেনশন সেন্টার, আটকে আছেন বিভিন্ন দেশের নারী ও শিশুসহ মোট ১২০ জন মানুষ। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি।
৫ মার্চ ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন

সিএনএনও সম্প্রচার বন্ধ করছে রাশিয়ায়

রুশ সেনাবাহিনী সম্পর্কে ‘ভুয়া খবর’ প্রচার করলে যে কারও জেল হতে পারে, রাশিয়ার নতুন এ আইন প্রবর্তনের কারণে দেশটিতে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
৫ মার্চ ২০২২, ০৬:০২ পূর্বাহ্ন

জুমে প্রথমবার যুক্তরাষ্ট্রের সিনেটে কথা বলবেন জেলেনস্কি

রাশিয়ার হামলার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনেটে কথা বলতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিনেট থেকে জেলেনস্কিকে জুমের মাধ্যমে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
৫ মার্চ ২০২২, ০৫:০৫ পূর্বাহ্ন

বিরল ঘটনা: রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে সিঙ্গাপুর

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় বিরল ব্যবস্থা নিতে যাচ্ছে সিঙ্গাপুর। পশ্চিমা দেশগুলোর মতো এবার সিঙ্গাপুরও জানিয়েছে যে, তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।
৫ মার্চ ২০২২, ০৪:৪৬ পূর্বাহ্ন

পশ্চিমারা পুতিনকে বোমা হামলা চালানোর লাইসেন্স দিচ্ছে: জেলেনস্কি

ইউক্রেনে নো-ফ্লাই-জোন ঘোষণা না করতে চাওয়ায় পশ্চিমা নেতাদের নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
৫ মার্চ ২০২২, ০৪:০৬ পূর্বাহ্ন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক সোমবার

রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনে মানবিক সংকটের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সোমবার জরুরি বৈঠক করবে।
৫ মার্চ ২০২২, ০৩:৩৭ পূর্বাহ্ন

রাশিয়ায় স্যামসাং বিক্রি স্থগিত, ইউক্রেনকে ৬ মিলিয়ন ডলার সহায়তা

স্মার্টফোন নির্মাতা স্যামসাং ‘বর্তমান ভূ-রাজনৈতিক সমস্যার কারণে’ রাশিয়ায় মোবাইল ফোন এবং অন্যান্য যন্ত্রপাতির চালান বন্ধ করে দিচ্ছে।
৫ মার্চ ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন

ফেসবুক ও টুইটারে প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার

ফেসবুক ও টুইটারে প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার সরকারি গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।
৪ মার্চ ২০২২, ০৮:২০ অপরাহ্ন

তুরস্কে আলোচনার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গেনাডি গাতিলভ আগামী সপ্তাহে তুরস্কে রুশ ও ইউক্রেনের মন্ত্রীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
৪ মার্চ ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘পাহারা’ দিচ্ছে রাশিয়া: জাতিসংঘে রুশ দূত

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তৎসংলগ্ন এলাকাগুলো রুশ সেনারা ‘পাহারা’ দিচ্ছে।
৪ মার্চ ২০২২, ০৬:১৬ অপরাহ্ন

রাশিয়ায় বিবিসির সাংবাদিকদের কার্যক্রম সাময়িক স্থগিত

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ একটি আইনের অনুমোদন দিয়েছে। ওই আইনে 'ভুয়া' তথ্য ছড়ানো হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হবে।
৪ মার্চ ২০২২, ০৫:২৯ অপরাহ্ন

তৃতীয় দফা আলোচনায় বসতে চায় রাশিয়া-ইউক্রেন

সংকট অবসানের লক্ষ্যে এই সপ্তাহান্তে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল তৃতীয় দফা আলোচনায় বসতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক।
৪ মার্চ ২০২২, ০৩:৫৯ অপরাহ্ন

বিশ্বের প্রথম ‘হাইব্রিড’ যুদ্ধ: ইউক্রেনের সাইবার প্রধান

ইউক্রেন সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, তারা ভূমির পাশাপাশি সাইবার জগতেও যুদ্ধ করছে। তারা দাবি করেছে, সরকার ও অবকাঠামো নেটওয়ার্কের বিরুদ্ধে ক্রমাগত সাইবার হামলার হচ্ছে এবং সাধারণ মানুষের পাশাপাশি কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
৪ মার্চ ২০২২, ০৩:৫৭ অপরাহ্ন

ইউক্রেনে ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো প্রধান

রাশিয়া ইউক্রেনে ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
৪ মার্চ ২০২২, ০২:৩১ অপরাহ্ন

জাপোরিঝঝিয়ায় হামলা: জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলার পর জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
৪ মার্চ ২০২২, ০২:২৯ অপরাহ্ন

রুশ প্রকল্পের আর্থিক লেনদেনে সমস্যার আশঙ্কা করছে সরকার: পররাষ্ট্র সচিব

রাশিয়ার বড় কোম্পানি ও ব্যাংক যদি আরও নিষেধাজ্ঞার সম্মুখীন হয়, সে ক্ষেত্রে বাংলাদেশে রুশ প্রকল্পের আর্থিক লেনদেনে সমস্যা হওয়ার আশঙ্কা করছে সরকার। আজ শুক্রবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন।
৪ মার্চ ২০২২, ০১:২২ অপরাহ্ন

রাশিয়ার সঙ্গে সংঘাত না চাইলেও প্রস্তুত আছে ন্যাটো: ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বলেছেন, ন্যাটো কোনো সংঘাত চায় না। তবে রাশিয়ার আক্রমণ থেকে সব মিত্র ও ন্যাটোভুক্ত এলাকা রক্ষা করবে ন্যাটো জোট।
৪ মার্চ ২০২২, ১২:৫৪ অপরাহ্ন

আরও নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতির অবনতি ঘটাবেন না: পুতিন

রাশিয়ার বিরুদ্ধে আরও বিধিনিষেধ আরোপ করে পরিস্থিতির অবনতি না ঘটানোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৪ মার্চ ২০২২, ১২:৩০ অপরাহ্ন