রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা আলোচনা শুরু
বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়েছে।
৩ মার্চ ২০২২, ০৩:১০ অপরাহ্ন
বাংলাদেশি ২৮ নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইউক্রেনে গোলাবর্ষণের শিকার 'বাংলার সমৃদ্ধি' জাহাজের ২৮ নাবিককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
৩ মার্চ ২০২২, ০২:৩৩ অপরাহ্ন
ইউক্রেন অভিযানের লক্ষ্য পূরণ করবে রাশিয়া: মাখোঁকে পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে বলেছেন, রাশিয়া সফলভাবে ইউক্রেন নিরস্ত্রীকরণ এবং দেশটিকে নিরপেক্ষ অবস্থানে আনার লক্ষ্য পূরণ করবে।
৩ মার্চ ২০২২, ০২:১৬ অপরাহ্ন
ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থানে কংগ্রেসসহ বিরোধীদলের সমর্থন
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের নিরপেক্ষ অবস্থান এবং ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় বিজেপি সরকারকে সমর্থন জানিয়েছে ভারতে বিরোধী দলগুলো।
৩ মার্চ ২০২২, ০২:০৪ অপরাহ্ন
এক বছর আগে আক্রমণের পরিকল্পনা হয়: রুশ এমপি
রাশিয়ার এমপি রিফাত শায়খুতদিনভ বলেছেন, মস্কো ১২ মাস আগে ইউক্রেন আক্রমণের পরিকল্পনা শুরু করেছিল।
৩ মার্চ ২০২২, ০১:২৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করল রাশিয়া
ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জবাবে যুক্তরাষ্ট্রে রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
৩ মার্চ ২০২২, ১২:৩৩ অপরাহ্ন
ন্যাটোর হাতও রক্তে রঞ্জিত: ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা বলেছেন, ইউক্রেনে বেসামরিক মৃত্যুর জন্য ন্যাটোও আংশিকভাবে দায়ী। কারণ ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন কার্যকর করতে রাজি হয়নি ন্যাটো।
৩ মার্চ ২০২২, ১১:২৯ পূর্বাহ্ন
যে কারণে ইউক্রেনকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার সম্ভাবনা নেই
ইউক্রেনের আবাসিক এলাকায় রাশিয়ার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে প্রতিদিন বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা বাড়লেও দেশটির আকাশে নো-ফ্লাই জোন ঘোষণার পরিকল্পনা নেই পশ্চিমাদের।
৩ মার্চ ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন
‘অলিম্পিক পর্যন্ত ইউক্রেনে হামলা না করার’ প্রতিবেদন নাকচ করলো চীন
শীতকালীন অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত রাশিয়াকে ইউক্রেনে হামলা না করার অনুরোধ করেছিল চীন– পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে বেইজিং।
৩ মার্চ ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন
রাশিয়ার কৌশল: সিএনএন’র বিশ্লেষণ
মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা কর্মকর্তারা সতর্ক করেছেন যে রাশিয়া ক্রমবর্ধমানভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানবে এবং ইউক্রেনের সামরিক বাহিনীকে ‘ধীরে ধ্বংস’ করতে চাইবে। কারণ যুদ্ধ ধ্বংসাত্মক দিকে যাচ্ছে।
৩ মার্চ ২০২২, ০৮:৩৭ পূর্বাহ্ন
বিদেশগামী রুশদের বিমানবন্দরে দীর্ঘ জেরা
বিদেশগামী রুশদের নিজ দেশের বিমানবন্দরে দীর্ঘ সময় জেরা করা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম দ্য মস্কো টাইম।
৩ মার্চ ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন
যুদ্ধাপরাধের তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ আদালত
ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত ‘দ্রুত শুরু’ করতে রাজি হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
৩ মার্চ ২০২২, ০৭:১১ পূর্বাহ্ন
গণগ্রেপ্তারের ঝুঁকি সত্ত্বেও পুতিনের নিজ শহরে যুদ্ধবিরোধী সমাবেশ
ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে জনগণ পথে নেমেছেন।
৩ মার্চ ২০২২, ০৬:১৯ পূর্বাহ্ন
কিয়েভমুখী সেই রুশ কনভয় ‘থেমে আছে’: যুক্তরাষ্ট্র
ইউক্রেনের রাজধানী কিয়েভমুখী রাশিয়ার সেই আলোচিত ৪০ মাইল দীর্ঘ সামরিক কনভয়টি ‘থেমে আছে’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি।
৩ মার্চ ২০২২, ০৫:৪৮ পূর্বাহ্ন
অলিম্পিক পর্যন্ত ইউক্রেনে হামলা না করার অনুরোধ ছিল চীনের: গোয়েন্দা তথ্য
বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত রাশিয়াকে ইউক্রেনে হামলা না করার অনুরোধ করেছিল চীন। পশ্চিমের দেশগুলোর গোয়েন্দা তথ্যে এমন আভাস পাওয়া গেছে।
৩ মার্চ ২০২২, ০৪:০১ পূর্বাহ্ন
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে পানির গুরুত্বপূর্ণ পাইপলাইন ধ্বংস
ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রীয় রেল স্টেশনের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় গরম পানির সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন ধ্বংস হয়ে গেছে।
৩ মার্চ ২০২২, ০৩:০৭ পূর্বাহ্ন
ইউক্রেন থেকে পোল্যান্ড: বাংলাদেশি ৪ শিক্ষার্থীর ২৭ ঘণ্টার রোমহর্ষক যাত্রা
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর প্রথম দেড় দিন পাতালরেলের আন্ডারগ্রাউন্ড বেজমেন্টে আটকে ছিলেন খারকিভে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ফাবিহা বিনতে মাহবুব। সেখান থেকে ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় লিভিভের উদ্দেশে ট্রেনে চড়েন তিনিসহ আরও ৩ বাংলাদেশি শিক্ষার্থী। ৬ ঘণ্টায় কিয়েভে পৌঁছায় ট্রেন। ১৫ মিনিট বিরতির পর ১৩ ঘণ্টার ট্রেনযাত্রা।
২ মার্চ ২০২২, ০৭:০২ অপরাহ্ন
পায়ে হেঁটে হলেও ভারতীয়দের খারকিভ ছাড়ার পরামর্শ
ইউক্রেনের ভারতীয় দূতাবাস সব ভারতীয়কে অবিলম্বে পায়ে হেঁটে হলেও খারকিভ ত্যাগ করতে বলেছে। খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাশিয়া সেখানে বোমা হামলা অব্যাহত রাখায় এ সতর্কতা জারি করেছে ভারত।
২ মার্চ ২০২২, ০৩:৪৫ অপরাহ্ন
ইউরোপে গ্যাসের দাম এ যাবৎকালের সর্বোচ্চ, ১ দিনে বাড়ল ৬০ শতাংশ
ইউরোপের ইতিহাসে প্রথমবারের মতো আজ বুধবার প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ২ হাজার ২০০ ডলারের উপরে উঠেছে।
২ মার্চ ২০২২, ০১:১০ অপরাহ্ন
খারকিভ সিটি কাউন্সিল ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা
খারকিভ সিটি কাউন্সিল ভবনে রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন সেখানকার ডেপুটি গভর্নর রোমান সেমেনুখা। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ মার্চ ২০২২, ০১:০৭ অপরাহ্ন