ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ায় বিক্ষোভ, ১৪৭৪ বিক্ষোভকারী গ্রেপ্তার

ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, মস্কো থেকে শুরু করে সাইবেরিয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত আছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, রোববার পর্যন্ত রাশিয়ার ৪৫টি শহর থেকে অন্তত ১ হাজার ৪৭৪ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৭ অপরাহ্ন

জাপানও রাশিয়ার সঙ্গে সুইফট ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ করবে

যুক্তরাষ্ট্র ও অন্যান্য কয়েকটি দেশের পর এবার রাশিয়ার সঙ্গে সুইফট ব্যাংকিং সিস্টেমে লেনদেন বন্ধ করতে যাচ্ছে জাপান।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২১ অপরাহ্ন

পুতিনের পারমাণবিক সতর্কতা ‘বিপজ্জনক’: ন্যাটো প্রধান

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র নিয়ে উচ্চ সতর্কতার আদেশ ‘বিপজ্জনক’ এবং দায়িত্বজ্ঞানহীন।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৭ অপরাহ্ন

‘আলোচনার আগে পারমাণবিক সতর্কতা পুতিনের কৌশল’

ইউক্রেন ইতোমধ্যে এ যুদ্ধে জিতে গেছে এবং রাশিয়ার সঙ্গে আলোচনায় কোনো শর্ত থাকা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩১ অপরাহ্ন

ইউক্রেন ছেড়েছেন ৪০০ বাংলাদেশি

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ড, অস্ট্রিয়া ও রোমানিয়াতে পৌঁছেছেন।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৮ অপরাহ্ন

ইউক্রেন সংকটে মধ্যস্থতা করতে চায় ইসরায়েল

ইউক্রেন সংকটের অবসান ঘটাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৮ অপরাহ্ন

বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেন

বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে ইউক্রেন।  
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:২০ অপরাহ্ন

পারমাণবিক অস্ত্র নিয়ে উচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন পুতিন

রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনকারী বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৬ অপরাহ্ন

রাশিয়ান আগ্রাসনকে ‘যুদ্ধ’ বলেছে তুরস্ক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে একটি ‘যুদ্ধ’ বলে অভিহিত করেছে তুরস্ক। যা ন্যাটো সদস্য দেশের জন্য কৃষ্ণ সাগরে রাশিয়ান নৌপথকে সীমাবদ্ধ করতে একটি আন্তর্জাতিক চুক্তির পথকে প্রশস্ত করতে পারে।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:০২ অপরাহ্ন

খারকিভে কয়েক ডজন রুশ সেনা আত্মসমর্পণ করেছে: ইউক্রেনীয় কমান্ডার

খারকিভে ইউক্রেনীয় বাহিনীর কমান্ডার ওলেগ সিনেগুবভ দাবি করেছেন, রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ২০ মাইল দূরে অবস্থিত শহরটিতে লড়াই চলাকালে কয়েক ডজন রুশ সেনা আত্মসমর্পণ করেছে।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৭ অপরাহ্ন

কিয়েভে কোনো রুশ সেনা নেই: মেয়র

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাজধানী শহরে কোনো রুশ সেনা নেই। খবর বিবিসির।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩২ অপরাহ্ন

খারকিভের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি ইউক্রেনের

ইউক্রেনীয় বাহিনী প্রধান শহর খারকিভের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বলে দাবি করেছেন আঞ্চলিক গভর্নর। খবর বিবিসির।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৮ অপরাহ্ন

আন্তর্জাতিক বিচার আদালতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের মামলার আবেদন

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলার আবেদন করেছে ইউক্রেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৯ অপরাহ্ন

বেলারুশে আলোচনা: ইউক্রেনকে সময় বেঁধে দিল রাশিয়া

বেলারুশের গোমেল শহরে ২ দেশের আলোচনা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ইউক্রেনকে সময় বেধে দিয়েছে রাশিয়া।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৬ অপরাহ্ন

ইউক্রেন বন্দরে ২৯ বাংলাদেশি নাবিক নিয়ে আটকা 'বাংলার সমৃদ্ধি'

ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে আটকে পড়েছেন ২৯ জন বাংলাদেশি নাবিক। বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ রাশিয়ার হামলা শুরুর আগে ইউক্রেনের ওই বন্দরে পৌঁছায়।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৫ অপরাহ্ন

দেশ ছেড়েছেন ৩ লাখ ৬৮ হাজার ইউক্রেনীয়

ইউএনএইচসিআরের মতে, ইউক্রেন ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা এখন ৩ লাখ ৬৮ হাজারে পৌঁছেছে।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন

৪ হাজার ৩০০ রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালইয়ার এখন পর্যন্ত রাশিয়ার যে ক্ষতি হয়েছে তার একটি হিসাব প্রকাশ করেছেন। বিবিসি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৪ পূর্বাহ্ন

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ২ শহর সম্পূর্ণ অবরুদ্ধ: রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আজ রোববার এক বিবৃতিতে রুশ সামরিক বাহিনী দক্ষিণ ইউক্রেনের ২ শহর খেরসন ও বারডিয়ানস্কের কাছাকাছি অবস্থান গ্রহণ করার দাবি জানিয়েছে।  
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৭ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড ‘গণহত্যার’ সামিল: জেলেনস্কি

ইউক্রেনে রুশ আগ্রাসনকে ‘গণহত্যার’ সামিল উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোটদানের ক্ষমতা বাতিলের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন

বেলারুশে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

বেলারুশের গোমেল শহরে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৪ পূর্বাহ্ন