নারায়ণগঞ্জে ধর্ষণের মামলায় যুবক কারাগারে
স্টার অনলাইন গ্রাফিক্স
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, ধর্ষণের অভিযোগ এনে ওই নারী আজ দুপুরে ইমরান হোসেন (২১) নামের এক যুবককে আসামি করে মামলা করেন। বিকেলে সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন ওই নারী ও অভিযুক্ত আসামি। গতকাল গৃহবধূর ঘরে তাকে ধর্ষণ করা হয়।
রনিকে আদালতের মাধ্যমে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।