চীন পাকিস্তানকে দিলো ৫ লাখ ভ্যাকসিন

By স্টার অনলাইন রিপোর্ট

চীনের উপহার দেওয়া করোনা ভ্যাকসিনের প্রথম চালানে পাঁচ লাখ ডোজ সিনোভ্যাক ভ্যাকসিন পাকিস্তানে পৌঁছেছে।

আজ সোমবার পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীর ড. ফয়সাল সুলতানের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আল জাজিরা

ড. ফয়সাল সুলতান জানান, সোমবার ভোরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি সামরিক বিমান অবতরণ করে।

তিনি বলেন, ‘আল্লাহর প্রশংসা, সিনোফার্ম ভ্যাকসিনের প্রথম ব্যাচ এসে পৌঁছেছে! চীন এবং এর সঙ্গে যারা জড়িত তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

রাষ্ট্রীয় মালিকানাধীন সিনোফার্ম চীনের দুটি ভ্যাকসিনের একটি তৈরি করছে। সিনোফার্মের ভ্যাকসিনের নাম সিনোভ্যাক।

চীনের আরেক ভ্যাকসিন ক্যানসিনোর তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে পাকিস্তানে। পাকিস্তান গত মাসে সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক ভি ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।