এবার মিয়ানমারে ‘গেরিলা’ আক্রমণের ডাক

By স্টার অনলাইন ডেস্ক

মিয়ানমারে সামরিক শাসকরা বিক্ষোভকারীদের ওপর যতই খড়গহস্ত হচ্ছে, ততই জোরালো প্রতিরোধের পরিকল্পনা করছেন গণতন্ত্রকামীরা।

দেশটির ইন্টারনেট পরিষেবা যতই সীমিত করা হচ্ছে ততই বিকল্প পথে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছেন অভ্যুত্থানবিরোধীরা।

গতকাল বৃহস্পতিবার বিক্ষোভকারীরা ক্ষমতাসীনদের বিরুদ্ধে ‘ফুলের আঘাত’ হানার আহ্বান জানিয়েছিলেন। সেসব বাসস্টপে নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রতিবাদকারীরা প্রাণ হারিয়েছিলেন সেসব বাসস্টপে নিহতদের স্মরণে আজ শুক্রবার ফুল ছড়ানোর ডাক দেওয়া হয়েছে।

ইন্টারনেট পরিষেবা আরও সীমিত হয়ে যাওয়ার আগে এই আহ্বান সবার কাছে পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে।

খিন সাদার নামের এক নেতৃস্থানীয় বিক্ষোভকারী তার ফেসবুক পোস্টে এই আহ্বান জানিয়েছেন।

আজ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খিন তার পোস্টে আরও বলেছেন, ‘…যত বেশি সম্ভব আপনারা গেরিলা আক্রমণ করুন। দয়া করে এসব আক্রমণে যোগ দিন।’

‘রেডিওতে কী বলা হচ্ছে শুনুন। সবাইকে ফোন দিন,’ যোগ করেন তিনি।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানবিরোধী সংগঠনগুলো একে অপরের সঙ্গে রেডিও তরঙ্গবার্তা শেয়ার করছে। তারা অফলাইন ইন্টারনেট রিসোর্স ব্যবহার করে নিজেদের মধ্যে ক্ষুদে বার্তা আদান-প্রদান করছে। মিয়ানমারে ইন্টারনেট পরিষেবা শুধুমাত্র ফিক্সড-লাইন ব্যবহারকারীদের মধ্যে সীমিত করে রাখা হয়েছে।

দেশব্যাপী আন্দোলন চাঙা করা ও নিরাপত্তারক্ষীদের সহিংস দমনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ওয়ারলেস ব্রডব্যান্ড ও মোবাইলে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। সামরিক সরকার এ বিষয়ে কোনো ঘোষণা বা এর কারণ জানায়নি।

‘আমরা কখনই আত্মসমর্পণ করবো না’

গতকাল দিনে ও রাতে মিয়ানমারের শহরগুলোর রাস্তায় বিক্ষোভ করেছেন গণতন্ত্রকামীরা। তাদের অনেককে ২০০৮ সালে সামরিক বাহিনীর তৈরি করা সংবিধান পোড়াতে দেখা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকালকের বিক্ষোভে পুলিশ গুলি চালালে ১৮ বছরের এক তরুণসহ অন্তত দুই জন নিহত হন।

সংবাদমাধ্যম খিট থিট’র বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাতে বিক্ষোভ চলাকালে গুলি চালানো হয়। তবে এ তথ্য যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।

গতকাল মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়— ইউনিফর্ম ও হেলমেট পরা ও রাইফেল হাতে এক দল মানুষ এক অচেতন ব্যক্তিকে লাথি মারছেন ও পেটাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপর এক ছবিতে দেখা যায়, শত শত মানুষ অন্ধকারে মোমবাতি হাতে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন। তারা এমনভাবে দাঁড়িয়েছেন যে এতে সৃষ্টি হয়েছে একটি বাক্য— ‘আমরা কখনই আত্মসমর্পণ করবো না’।

আরও পড়ুন:

মিয়ানমারে হত্যাযজ্ঞ বন্ধে নিরাপত্তা পরিষদের উদ্যোগ আহ্বান

চীন-রাশিয়ার বিরোধিতায় আবারও মিয়ানমার নিয়ে বিবৃতি দিতে পারেনি নিরাপত্তা পরিষদ

মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বিবৃতি আটকে দিলো চীন

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান নিরাপত্তা পরিষদকে

সু চি ‘সুস্থ’ আছেন: আইনজীবী

বিক্ষোভ করলে মাথায় গুলি লাগতে পারে: মিয়ানমার সেনাদের হুমকি

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে নিহত ৩ শতাধিক

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত আরও ৯০

সু চির বিরুদ্ধে মিয়ানমার পুলিশের মামলা

মিয়ানমারে আমাদের বিনিয়োগে প্রভাব পড়বে না: জাপান

মিয়ানমারে চীনের বিনিয়োগে বিলম্ব ঝুঁকি

যুক্তরাষ্ট্রের অবরোধ ঝুঁকিতে মিয়ানমার

‘সু চি সরকারের বেশিরভাগ ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই ছিল’

রোহিঙ্গা প্রতিক্রিয়া: সু চি-সেনাবাহিনী একই

অভ্যুত্থান মেনে না নেওয়ার আহ্বান সু চির

যে কারণে সু চিকে সরিয়ে ক্ষমতা নিলো সেনাবাহিনী

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় বিশ্ব সম্প্রদায়

‘নির্বাচনে কারচুপি’র অজুহাতে মিয়ানমার সেনাবাহিনীর অভ্যুত্থান

মিয়ানমারে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র চায় বাংলাদেশ

মিয়ানমার: ১৯৪৮ থেকে ২০২১