মধ্যপ্রাচ্যের নির্মাণ শ্রমিক থেকে প্রথম শ্রেণির ক্রিকেটার
জীবন কখনো কখনো ভোজবাজির মতো পাল্টে যায়। ঘুরে দাঁড়ানোর উদাহরণ তৈরি করেন কেউ কেউ। তবে সালাউদ্দিন শাকিলের গল্পটা শোনলে চোখ কপালে তোলে অনেকে বলতে পারেন, তাই বলে এতটা? মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ছিলেন শ্রমিক। মরু ঝড় কিংবা রুক্ষ দুর্গম পাহাড়ের মধ্যেও করতে হয়েছে কঠোর পরিশ্রম। বছর চারেক প্রবাসে কাটিয়ে দেশে ফিরে হয়ে গেলেন প্রথম শ্রেণির ক্রিকেটার। সালাউদ্দিন এখন খেলছেন দেশের সর্বোচ্চ পর্যায়ে।
২৫ এপ্রিল ২০১৮, ০৪:০৫ পূর্বাহ্ন
ম্যাজিক্যাল মাহমুদউল্লাহ!
ছক্কা মেরে দলকে জিতিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ যখন ছুটছিলেন। ফটোগ্রাফারদের অজস্র ক্লিকে তখন বন্দি হচ্ছে তার সব মুহূর্ত। এমনই এক ছবিতে দেখা গেল হিরো মোটরবাইকের বিজ্ঞাপনের সঙ্গে ক্যামেরা বন্দি মাহমুদউল্লাহ। কাকতালীয়ভাবে উঠে যাওয়া এই ছবিই বলে দিচ্ছে সব। ‘হিরো’ মানে ‘নায়ক’ তো তিনিই।
১৬ মার্চ ২০১৮, ০৯:২০ অপরাহ্ন
‘বাংলাদেশ ক্রিকেটের যেকোনো জায়গায় কাজ করতে আগ্রহী’
আইসিসির রিজিওনাল ডেভোলাপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আমিনুল দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত সাক্ষাতকারে খোলাসা করেছেন এসব বিষয়। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কথা বলেছেন স্থানীয় কোচদের সামর্থ্য, দেশের ক্রিকেট অবকাঠামো প্রসঙ্গেও।
১৫ মার্চ ২০১৮, ১১:২৫ পূর্বাহ্ন
মুমিনুলের ব্যাটের দাপটে বাংলাদেশের দিন
শেষ আধঘন্টা বাদ দিলে বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এক দিনেই উঠেছে ৩৭৪ রান।
৩১ জানুয়ারি ২০১৮, ১১:২৯ পূর্বাহ্ন
মোস্তাফিজের ৩৯ বলের ৩৩টাই ডট
জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা বোধহয় পণ করেই নেমেছিলেন, ‘মোস্তাফিজের বলে কোন রান নেওয়া যাবে না’। কারণ কাটার মাস্টারের বল পেটানো বড় দায়। ছক্কা পেটাতে গেলে পেতে হয় অক্কা। তারচেয়ে বরং সমঝে চলাই ভাল।
২৩ জানুয়ারি ২০১৮, ০১:৫৫ অপরাহ্ন
শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
দায়িত্বের শেষদিকে চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের সম্পর্ক হয়ে পড়েছিল তেতো। হাথুরুসিংহের দলকে হারাতে একসঙ্গে জ্বলে উঠলেন সেই সিনিয়রাই।
১৯ জানুয়ারি ২০১৮, ১২:৪৯ অপরাহ্ন
মিরপুরের শুরুতেও ছিল, সেঞ্চুরিতেও আছে জিম্বাবুয়ে
এই ম্যাচ দিয়েই আবার সবচেয়ে কম সময়ে ১০০ ম্যাচ আয়োজনের রেকর্ডও গড়ে ফেলবে মিরপুর।
১৭ জানুয়ারি ২০১৮, ০৩:২১ পূর্বাহ্ন
সাকিব-তামিমের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
ঘরের মাঠে প্রায় ১৫ মাস ওয়ানডে খেলতে নেমে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।
১৫ জানুয়ারি ২০১৮, ১২:০৫ অপরাহ্ন
গেইল ঝড়ে ঢাকাকে গুড়িয়ে চ্যাম্পিয়ন রংপুর
ফাইনালে কোন টানটান উত্তাপ নেই, নেই স্নায়ুচাপ। তবে আবার ম্যাড়ম্যাড়েও বলা যাবে না। হাজার হাজার দর্শকদের যে একাই বিপুল আনন্দ দিয়েছেন বিনোদনের ফেরিওয়ালা ক্রিস্টোফার হেনরি গেইল।
১২ ডিসেম্বর ২০১৭, ০৩:২২ অপরাহ্ন
মাশরাফির চার নাকি সাকিবের দুই?
এই দুজন ছাড়া আর কোন অধিনায়কই পারেননি বিপিএলের শিরোপা জিততে। এবার কে পাচ্ছেন আরেকটি বিজয় মালা?
১২ ডিসেম্বর ২০১৭, ০৭:৪৬ পূর্বাহ্ন
এক সেঞ্চুরিতে যা যা রেকর্ড গেইলের
সব খেদ এবার মিটিয়ে দিয়েছেন এক ইনিংসে। শুক্রবার ছুটির দিনে গ্যালারিভর্তি দর্শকদের খুলে দিয়েছিলেন বিনোদনের ঝাঁপি। তাতে অনুমিত ভাবে হয়ে গেছে কিছু রেকর্ডও
৮ ডিসেম্বর ২০১৭, ১২:৪৮ অপরাহ্ন
সেই পাইবাস আবারও?
বিসিবির বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে চলে যাওয়া পাইবাস ফের এসেছেন ঢাকায়।
৫ ডিসেম্বর ২০১৭, ০৮:২৮ অপরাহ্ন
বিপিএলে তারা কারা?
বিপিএলে এবার প্রতি দলে খেলছেন পাঁচ বিদেশি। তাদের অনেকে পরিচিত নাম, কেউ কেউ দুনিয়া জুড়ে টি-টোয়েন্টির বিখ্যাত ফেরিওয়ালা। আবার কেউ কেউ একদম অচেনা মুখ, কেউবা চলে গেছেন বাতিলের খাতায়। তবু বিপিএল এলে কদর জুটে তাদের।
১০ নভেম্বর ২০১৭, ০৩:৫৮ অপরাহ্ন
যেন হারটাই নিয়তি, সিরিজ শেষ হলেই বাঁচি!
বল হাতে নিলেই বেদম মার, ব্যাটিংয়ে গেলেই কুপোকাত। দক্ষিণ আফ্রিকা পুরো ওয়ানডে সিরিজে ব্যাটে বলে যেখানে ছুটেছে উসাইন বোল্টের মতো, বাংলাদেশ হেঁটেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। উলটে পড়ে খাবি খেয়েছে মাঝপথেই। এমন অসম লড়াইয়ের ফল একপেশেই হওয়ার কথা, তাই হয়েছে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে আবার হোয়াইটওয়াশ বাংলাদেশ। সেই ২০০৮ সালের মতো। অথচ এবারের দলকে সবাই ঢের এগিয়েই রেখেছিলেন।
২২ অক্টোবর ২০১৭, ০৬:৫৩ অপরাহ্ন
বাংলাদেশের ইনিংস যেন ডট বলের সমাহার
স্কোরকার্ড বলবে দুই ম্যাচেই বাংলাদেশকে ডুবিয়েছেন বোলাররা। প্রথমটিতে ২৭৮ রান ডিফেন্ড করতে গিয়েও কোন উইকেট ফেলতে না পারা। পরের ম্যাচে ৩৫৩ রান দিয়ে দেওয়া। কাঠগড়ায় প্রধান আসামী বোলাররাই। তবে ব্যাটিং স্বর্গতেও কি নিজেদের কাজ ঠিকঠাক করতে পেরেছেন ব্যাটসম্যানরা?
১৮ অক্টোবর ২০১৭, ০৬:৩৪ অপরাহ্ন
দুই ওপেনারের সঙ্গেই পেরে উঠল না বাংলাদেশ
স্লগ ওভারে বিগ হিটিংয়ের অভাব, মাঝারি সংগ্রহ এরপর নির্বিষ বোলিং। মুশফিকুর রহিমের ব্যাটিং ছাড়া প্রায় বাকিটা সময়ই হতাশার গল্প। ফলে যা হওয়ার তাই হয়েছে। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২৭৯ রানের টার্গেট প্রোটিয়া দুই ওপেনারই মামুলি বানিয়ে ছেড়েছেন। টার্গেটে পৌঁছাতে কোন উইকেটই খোয়াতে হয়নি তাদের।এমনকি খেলার জন্য তখনো পড়েছিল ৪৩টি বল।এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ফাফ ডু প্লেসির দল।
১৫ অক্টোবর ২০১৭, ০৩:৩৪ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকায় কেন এমন বেহাল দশা?
দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতে চাঙা হয়েই দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছিল বাংলাদেশ। কন্ডিশন বিরুদ্ধ বটে, সাকিব আল হাসানও ছিলেন বিশ্রামে। তবু টেস্টে গেল বছর দুয়েকের পারফরম্যান্সে আশা দেখছিলেন অনেকেই। হয়েছে ঠিক উল্টো। দুই টেস্টেই শোচনীয় হার, একশর নিচে অলআউটের বিব্রতকর অভিজ্ঞতা, সিরিজে হোয়াইটওয়াশ। সবই ফিরিয়ে এনেছে সেই পুরনো দিনের বাংলাদেশকে। কেন এমন বেহাল দশা?
৯ অক্টোবর ২০১৭, ১১:৫৬ পূর্বাহ্ন
যেন সেই পুরনো দিনের বাংলাদেশ
একসময় বাংলাদেশ টেস্টে প্রায়ই ইনিংস ব্যবধানে হারত। মাঝে মাঝে একদিনে দুবারও ব্যাট করতে নামতে হতো। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে কেউ একজন দৃষ্টিনন্দন ইনিংস খেলে বাহবা কুড়াতেন।তাতেই তৃপ্তির ঢেঁকুর তুলতেন সমর্থকরা। শনিবার ব্লমফন্টেইনে যেন ফিরে এল সেসব স্মৃতি। বলা ভালো দুঃসহ সব অভিজ্ঞতা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিন শেষেই যে ইনিংস হারের সামনে বাংলাদেশ।
৭ অক্টোবর ২০১৭, ০৪:৩৩ অপরাহ্ন
বল কুড়িয়ে নাজেহাল হওয়ার দিন
টস জিতলে কি নেবেন? ম্যাচের আগের দিন প্রশ্ন করা হয়েছিল ফাফ ডু প্লেসিকে। উত্তরে বলেছিলেন, ‘সিদ্ধান্তটা আমরা বাংলাদেশ অধিনায়কের উপর ছেড়ে দেব।’ খোঁচাটা মুশফিক শুনেছেন কিনা জানা যায়নি। তবে আরও একবার নিজে টস জিতে ডু প্লেসির খায়েস পূরন করেছেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেটে প্রতিপক্ষের হাতে ব্যাট তুলে দিয়ে সারাদিন খেটে মরেছেন উইকেটের জন্য। মওকা পেয়ে ওয়ানডে মেজাজে প্রথম দিনেই ৩ উইকেটে ৪২৮ রান তুলে ফেলেছে প্রোটিয়ারা।
৬ অক্টোবর ২০১৭, ০৩:৩৮ অপরাহ্ন
ম্যাচ বাঁচানোর আশায় আছে বাংলাদেশ
এখনো ম্যাচের বাকি পুরো দুই দিন। পচেফস্ট্রমে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেছে ২৩০ রানে। ওদের হাতে ৮ উইকেট। তবু ম্যাচ বাঁচানোর আশায় আছে বাংলাদেশ। নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে তাগদ নিয়েই ম্যাচে থাকতে চায় টাইগাররা, তৃতীয় দিন শেষে গণমাধ্যমে এমনটাই বলে গেছেন মুমিনুল হক।
১ অক্টোবর ২০১৭, ০৬:০১ পূর্বাহ্ন