জোড়া হারের পর জয় পেল ভারত
ঘরের মাঠে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারের চোখরাঙ্গানি। ভারতের লড়াইটা ছিল তাই সিরিজে টিকে থাকার। অস্তিত্ব রক্ষার। সে লড়াইয়ের দারুণ সূচনায় লড়াইয়ের পুঁজি এনে দেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ইশান কিষান। এরপর বল হাতে ঘূর্ণির মায়াজাল বেছান যুজবেন্দ্র চাহাল। জ্বলে উঠলেন হার্শাল প্যাটেলও। তাতে দারুণ জয়ে সিরিজে টিকে রইল ভারত।
১৪ জুন ২০২২, ০৫:০০ অপরাহ্ন
মুরালিধরনকে ছাড়িয়ে ‘অন্যরকম চূড়ায়’ বোল্ট
টেস্ট ইতিহাসের এখন সফলতম ১১ নম্বর ব্যাটসম্যানের নাম বোল্ট! চলমান ট্রেন্ট ব্রিজ টেস্টেই রেকর্ড স্পর্শ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে অনায়াসে তা ছাড়িয়ে যান। ৬২৩ রান করে এতদিন পর্যন্ত ১১ নম্বর পজিশনে সর্বোচ্চ রান ছিল শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের।
১৪ জুন ২০২২, ০২:৩৩ অপরাহ্ন
৪৮ হাজার কোটি রুপিতে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব
দুদিন ব্যাপী চলা ই-নিলাম শেষে মঙ্গলবার বিজয়ীর ও টাকার অঙ্ক প্রকাশ করেন বিসিসিআই সদস্য সচীব জয় শাহ।
১৪ জুন ২০২২, ০২:০৪ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির
মুশফিকুর রহিম না থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরটা অনেক বড় সুযোগ হয়ে এসেছিল ইয়াসির আলি চৌধুরী রাব্বির জন্য। দুর্ভাগ্যই তার
১৪ জুন ২০২২, ১২:৩৯ অপরাহ্ন
শেষ দিনের রোমাঞ্চকর পরিণতির অপেক্ষায় নটিংহ্যাম টেস্ট
লিডটা এরমধ্যেই ছাড়িয়েছে ২৩৮ রানে। আপাত দৃষ্টিতে খুব বড় না হলেও টেস্টের পঞ্চম দিনের বিচারে ছোটও নয়। আর কিছু রান যোগ করতে পারলে মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠতে পারে ইংলিশদের জন্য। এখনও তিনটি উইকেট হাতে রয়েছে নিউজিল্যান্ডের। সবচেয়ে বড় কথা উইকেটে আছেন দারুণ ছন্দে থাকা ড্যারিল মিচেল। ফলে পঞ্চম দিনে রোমাঞ্চকর পরিণতির অপেক্ষাতেয় রয়েছে নটিংহ্যাম টেস্ট।
১৩ জুন ২০২২, ০৬:০১ অপরাহ্ন
বাবর 'বুঢঢা' বলে ডাকায় উল্টো অনুপ্রাণিত শাদাব
ব্যাট হাতে দলের বিপর্যয় সামলেছেন শাদাব খান। দলকে এনে দিয়েছেন লড়াইয়ের পুঁজি। কিন্তু তখনও মূল কাজটা বাকি তার। দলের মূল স্পিনারই যে তিনি। কিন্তু ফিল্ডিংয়ের সময় পায়ে আঘাত পান। তখন পাকিস্তান অধিনায়ক বাবর আজম তাকে 'বুঢঢা' বা বুড়ো বলেই খেপান। সে কথাই যেন তাতিয়ে দেয় শাদাবকে। এরপর নয় ওভার বল করে পেলেন চারটি উইকেট। তাতেই কুপোকাত ক্যারিবিয়ানরা।
১৩ জুন ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার থাকতে পারলেন না খালেদ মাহমুদ
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টরের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। প্রতিটি সিরিজেই দলের সঙ্গী তিনি। তবে এবার থাকতে পারলেন না।
১৩ জুন ২০২২, ০৬:২৪ পূর্বাহ্ন
অবসর ভেঙ্গে টেস্টে ফিরছেন মঈন
নতুন প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে আলোচনা করে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের এই অফ স্পিনিং অলরাউন্ডার।
১৩ জুন ২০২২, ০৪:৩৭ পূর্বাহ্ন
দলে যোগ দিয়ে অনুশীলনে সাকিব, প্রস্তুতির তৃপ্তি ইবাদতের
নতুন আরেক দফায় দায়িত্ব পাওয়া সাকিব দলে যোগ দেন প্রস্তুতি ম্যাচের শেষ দিনে।
১৩ জুন ২০২২, ০৪:১০ পূর্বাহ্ন
নেমেই মোস্তাফিজের ঝলক, দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না মুমিনুল
১৬ জুন প্রথম টেস্টে নামার আগে বাংলাদেশের প্রস্তুতি হয়েছে গড়পড়তা। ব্যাটিংয়ে বড় রান পেয়েছেন মূলত তামিম, শান্ত দিয়েছেন ছন্দে ফেরার আভাস। চিন্তা বড় করেছেন মুমিনুল। বল হাতে সফল বলা যায় ইবাদত হোসেন আর মোস্তাফিজকে।
১৩ জুন ২০২২, ০২:৪৩ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশই করল পাকিস্তান
আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় বার বল হাতেই নিয়েই রুদ্ররূপ ধারণ করলেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। পাকিস্তানের টপ অর্ডার ধসিয়ে লক্ষ্যটা খুব বড় হতে দেননি। কিন্তু আসল কাজটাই করতে পারলেন না। ব্যাট হাতে আবারও ব্যর্থ। ব্যর্থ তার সতীর্থরাও। ফলে পাকিস্তানে হোয়াইটওয়াশ এড়াতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ।
১২ জুন ২০২২, ০৭:১১ অপরাহ্ন
রুট-পোপের সেঞ্চুরিতে ইংল্যান্ডের জবাব
জবাবটা আগের দিনই দেওয়ার ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড। ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় দিনেও অসাধারণ ব্যাটিং। যার মূল কারিগর জো রুট ও অলি পোপ। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। যদিও প্রথম ইনিংসে এখনও পিছিয়ে আছে দলটি। তবে জমে উঠেছে নটিংহ্যাম টেস্ট।
১২ জুন ২০২২, ০৫:৫০ অপরাহ্ন
কোহলি-বাবর বিতর্কে শাহিনের তিন শব্দের জবাব
সময়ের সেরা ব্যাটার কে? ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি নাকি পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম?
১২ জুন ২০২২, ০২:৩২ অপরাহ্ন
কলপ্যাক বাতিলে দ. আফ্রিকায় ফেরার আশায় রুশো
২০১৭ সালের কথা। বাংলাদেশ দলের বর্তমান প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তখন দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচ। সংবাদ সম্মেলন ডেকে রাইলি রুশোকে রীতিমতো এক হাত নিয়ে হতাশা প্রকাশ করেন এ কোচ। কারণ এই কোচই তার প্রথম আন্তর্জাতিক ছয় ম্যাচে চারটি ডাক পাওয়ার পরও তাকে দলে আগলে রেখেছিলেন। রুশো এসব নিয়ে ভেবেও দেখেননি। কলপ্যাক চুক্তিতে হ্যাম্পশায়ারে খেলতে চলে যান এ ব্যাটার। সেই গল্প এখন অতীত। সেই রুশো ফের খেলতে চান দক্ষিণ আফ্রিকার হয়ে।
১২ জুন ২০২২, ১২:১৭ অপরাহ্ন
বিশ্বকাপে ভারতের মোড় ঘোরানোর নায়ক হবেন হার্দিক!
চোটের কারণে বিগত বছরগুলোতে বোলিং সেভাবে করতে পারছিলেন না হার্দিক। এবার আইপিএলে ফেরেন বল হাতেও। বলে-ব্যাটে তার নৈপুণ্য দেখা যায় টুর্নামেন্ট জুড়ে। তার মুন্সিয়ানায় প্রথমবার অংশ নিয়েই কাপ জেতে গুজরাট টাইটান্স।
১২ জুন ২০২২, ০৭:৫৫ পূর্বাহ্ন
অবিশ্বাস্য কাণ্ডের পর শানাকা বললেন, ‘পিচটা পড়তে পেরেছিলাম’
শেষ ৩ ওভারে দরকার ছিল ৫৯ রানের। ক্রিজে থাকা দাসুন শানাকা ১২ বলে ৬ রান করে রীতিমতো ধুঁকছেন। ওই অবস্থায় শ্রীলঙ্কার পক্ষে বাজি ধরার লোক থাকার কথা না।
১২ জুন ২০২২, ০৭:১৬ পূর্বাহ্ন
মোস্তাফিজকে ডিউক বলের ধারণা দিলেন ডোনাল্ড
ঘরের মাঠে টেস্টে বাংলাদেশ খেলে কোকাবুরা বলে। কিন্তু ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে খেলা হয় ডিউক বলে। সিমের আকৃতিতে থেকে যায় ভিন্নতা। ডিউক বলে পেস বোলাররা পান অনেক বেশি মুভমেন্ট।
১২ জুন ২০২২, ০৩:৫৩ পূর্বাহ্ন
তামিমের ১৬২ রানের পর ইবাদতের ৩ উইকেট
অ্যান্টিগায় তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের রান ৪ উইকেটে ২০১। বাংলাদেশ থেকে তারা পিছিয়ে ১০৯ রানে।
১২ জুন ২০২২, ০২:৫০ পূর্বাহ্ন
মিচেলের ১৯০ রানে এগিয়ে নিউজিল্যান্ড
সেঞ্চুরির আভাসটা আগের দিনই দিয়েছিলেন ড্যারিল মিচেল। এদিন প্রথম সেশনেই তুলে নেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। এগিয়ে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত ১০ রান দূরে থামতে হয় তাকে। তবে প্রথম ইনিংসে দলকে এনে দিয়েছেন বড় পুঁজি। অবশ্য ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে দারুণ জবাব দিচ্ছে ইংল্যান্ডও।
১১ জুন ২০২২, ০৮:২৯ অপরাহ্ন
শানাকার ঝড়ে অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা
শেষ তিন ওভারে তখনও জয়ের জন্য প্রয়োজন ৬০ রানের। অর্থাৎ প্রতি ওভারে করতে হবে ২০ রান করে। প্রথম সারির ছয় উইকেট সাজঘরে। অধিনায়ক দাসুন শানাকা তখন ১২ বলে করেছেন ৬ রান। সঙ্গে রয়েছেন চামিকা করুনারাত্নে। তখন মনে হয়েছিল আরও একটি হারে হোয়াইটওয়াশ হতে যাচ্ছে লঙ্কানরা। কিন্তু এরপর বিধ্বংসী এক ইনিংস খেললেন অধিনায়ক। তাতেই উল্টো ১ বল হাতে রেখে নাটকীয় এক জয় স্বাগতিকদের।
১১ জুন ২০২২, ০৫:৪৬ অপরাহ্ন