বাবার মৃত্যুতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন আমিনুল
বাবা হারালেন জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা আমিনুল ইসলাম বিপ্লব। জিম্বাবুয়েতে থেকেই বৃহস্পতিবার এ দুঃসংবাদ পেলেন এ লেগ স্পিনার। ফলে সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে তাকে।
২৩ জুলাই ২০২১, ০৫:১৯ পূর্বাহ্ন
মিলারের ব্যাটে সিরিজ দক্ষিণ আফ্রিকার
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দারুণ জয় পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের দারুণ ব্যাটিংয়ে জয় পায় দলটি। ফলে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল প্রোটিয়ারা।
২৩ জুলাই ২০২১, ০৪:২৬ পূর্বাহ্ন
করোনার হানায় টস হয়েও স্থগিত উইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ
খেলা শুরু হতে তখন কয়েক মুহূর্ত বাকি। টসও হয়ে গেছে। কিন্তু তখনই জানা যায় একজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ এসেছেন। তাতেই স্থগিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
২৩ জুলাই ২০২১, ০৪:০১ পূর্বাহ্ন
টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিল গিনি
অতিমারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে ২০২০ অলিম্পিক গেমসে নিজেদের প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে গিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির অলিম্পিক কমিটি। উত্তর কোরিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিল কোনো দেশ।
২২ জুলাই ২০২১, ০৪:৪২ পূর্বাহ্ন
২০৩২ অলিম্পিক ব্রিজবেনে
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ২০২০ অলিম্পিক। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হবে এবারের আসর। তবে এর আগে বুধবার ২০৩২ অলিম্পিকের আসর কোথায় অনুষ্ঠিত হবে সে সিদ্ধান্ত জানিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। ৩২ বছর পর ফের অলিম্পিক ফিরছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার ব্রিজবেনে বসবে সে আসর।
২১ জুলাই ২০২১, ০১:৪১ অপরাহ্ন
জয় দিয়ে অলিম্পিক শুরু জাপানের
নানা প্রতিবন্ধকতার মধ্যেও অবশেষে শুরু হয়েছে আলিম্পিক গেমস। যদিও এর আনুষ্ঠানিক যাত্রা হবে শুক্রবার থেকে। তবে এর আগে দলীয় বেশ কিছু ইভেন্ট মাঠে গড়াচ্ছে। ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে সফট বল। সেখানে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েই শুভ সূচনা করেছে স্বাগতিক জাপান।
২১ জুলাই ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ন
অলিম্পিকে জয় দিয়ে শুরু জাপানের
নানা প্রতিবন্ধকতার মধ্যেও অবশেষে শুরু হয়েছে আলিম্পিক গেমস। যদিও এর আনুষ্ঠানিক যাত্রা হবে শুক্রবার থেকে। তবে এর আগে দলীয় বেশ কিছু ইভেন্ট মাঠে গড়াচ্ছে। ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে সফট বল। সেখানে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েই শুভ সূচনা করেছে স্বাগতিক জাপান।
২১ জুলাই ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ন
স্টার্ক-হেজেলউডের তোপে উইন্ডিজকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
বার্বাডজের উইকেট ছিল স্পিনারদের জন্য আদর্শ। কিন্তু বল হাতে নিয়ে স্পিনারদের জন্য কিছুই বাকি রাখেননি দুই অজি ওপেনার মিচেল স্টার্ক ও জশ হেজলউড। অসাধারণ সুইং বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে দিলেন ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ। ফলে প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক দলটিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সফরকারীরা
২১ জুলাই ২০২১, ০৪:৪৮ পূর্বাহ্ন
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিল ইংল্যান্ড
ওয়ানডে সিরিজে অসহায় হারের পর টি-টোয়েন্টি সিরিজে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু পরের দুই ম্যাচে হেরে এ সিরিজও হাতছাড়া করল দলটি। জেসন রয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা।
২১ জুলাই ২০২১, ০৪:১৫ পূর্বাহ্ন
লেজের ব্যাটসম্যান দিপক জিতালেন ভারতকে
প্রতিষ্ঠিত ব্যাটসম্যান তখন সবাই সাজঘরে। ক্রুনাল পান্ডিয়া যখন আউট হন, লেজ বেরিয়ে যায় ভারতের। জয় তখনও ৮৩ রান দূরে। হাতে মাত্র ৩টি উইকেট। জয়ের স্বপ্নে বিভোর শ্রীলঙ্কা। কিন্তু তখনই দলের ত্রাতা রূপে আবির্ভূত হন দিপক চাহার। বোলার হিসেবে পরিচিত এ খেলোয়াড় রীতিমতো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান বনে যান। খেলেন অবিশ্বাস্য এক ইনিংস। সঙ্গী হিসেবে পান ভুবনেশ্বর কুমারকে। তাতেই শ্রীলঙ্কার বিপক্ষে জয় সিরিজ নিশ্চিত করে শেখর ধাওয়ানের দল।
২০ জুলাই ২০২১, ০৬:০৭ অপরাহ্ন
ভুল করে অতিরিক্ত সাঁতারু, ৬ জন ফেরত পাঠালো পোল্যান্ড
অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে পোল্যান্ড। ভুল করে অতিরিক্ত সাঁতারু নিয়ে টোকিও অলিম্পিকে এসেছে তারা। নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি সাঁতারু থাকায় পরে ছয় জনকে দেশে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে দেশটি।
২০ জুলাই ২০২১, ০১:৫০ অপরাহ্ন
পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
দ্বিতীয় সারির ইংল্যান্ড দল ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ছাড়লেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল। তবে ফের জয়ের ধারায় ফিরেছে দলটি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।
১৮ জুলাই ২০২১, ০৫:০৫ অপরাহ্ন
দ্বিতীয় সারির ভারতের কাছে উড়ে গেল শ্রীলঙ্কা
দলের সেরা তারকা বলতে গেলে কেউই নেই। শেখর ধাওয়ানের নেতৃত্বে দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারত। কিন্তু তাতে জয় তুলে নিতে সামান্য সমস্যাও হয়নি দলটির। উল্টো শ্রীলঙ্কাকে তাদের মাটিতে রীতিমতো উড়িয়ে দিয়েছে সফরকারীরা।
১৮ জুলাই ২০২১, ০৪:৪৬ অপরাহ্ন
অলিম্পিক দেখতে ৩৪ লাখ টাকার টিকেট কিনেছেন এক জাপানি
কাজুনোরি তাকিশিমা। নিজ দেশ জাপানকে সমর্থন দিতে গত ১৫ বছর ধরে অলিম্পিক আয়োজক সব দেশ ঘুরে বেড়িয়েছেন। আর এবার তো ঘরেই হচ্ছে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এ আসর। এটা কি দেখে থাকা পারা যায়? তাই নিজ দেশের প্রায় সব ইভেন্টের টিকেট সংগ্রহ করেছেন তিনি। এর জন্য তাকে খরচ করতে হয়েছে ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৩৪ লাখ টাকা। কিন্তু তার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে আয়োজকদের নতুন সিদ্ধান্তে।
১৮ জুলাই ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ন
অলিম্পিক ভিলেজেও করোনার হানা
আর মাত্র ছয় দিন বাকি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস মাঠে গড়ানোর। কিন্তু এর আগে বড় ধাক্কা খেয়েছে টোকিও অলিম্পিকের আয়োজকরা। এবার অলিম্পিক ভিলেজেও করোনাভাইরাস হানা দিয়েছে। শনিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।
১৭ জুলাই ২০২১, ১১:২২ পূর্বাহ্ন
ডি কক-মালানের সেঞ্চুরিতে জিতল দ. আফ্রিকা
বৃষ্টির কারণে প্রথম ম্যাচটা ভেসে গেছে। দ্বিতীয় ম্যাচে হেরেই বসে দক্ষিণ আফ্রিকা। দারুণ এক জয় তুলে নেয় আইরিশরা। ফলে সিরিজ হার ঠেকাতে তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না প্রোটিয়াদের। তবে প্রত্যাশিত জয় মিলেছে তাদের। দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডি ককের জোড়া সেঞ্চুরিতে ভর করে সিরিজে সমতা ফিরিয়েছে দলটি।
১৬ জুলাই ২০২১, ০৫:১৮ অপরাহ্ন
ওয়ানডেতে মাশরাফিকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব
৫ উইকেট দখলের পথে প্রথমটি নিয়েই মাশরাফিকে ছাড়িয়ে যান বাঁহাতি স্পিনার সাকিব।
১৬ জুলাই ২০২১, ০২:১৩ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে সহজ গ্রুপে বাংলাদেশ
২০২১ সালের ২০ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে গ্রুপগুলো সাজিয়েছে আইসিসি।
১৬ জুলাই ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন
দলের বিপর্যয়ে লিটনের নজরকাড়া সেঞ্চুরি
তার ১১৪ বলে ১০২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস থামে রিচার্ড এনগারাভার ডেলিভারিতে।
১৬ জুলাই ২০২১, ১০:৪৮ পূর্বাহ্ন
বাংলাদেশের শূন্যের রাজা এখন তামিম
ওয়ানডেতেও এককভাবে শূন্য বেশি তামিমের।
১৬ জুলাই ২০২১, ১০:২২ পূর্বাহ্ন