টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের ২৫০
তাইজুলের বলে কিছুটা এগিয়ে খেলতে গিয়ে পায়ের পাতায় লাগান ম্যাকব্রিন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি। টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০তম উইকেট পাওয়া হয়ে যায় তাইজুলের।
২৩ নভেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
সাকিবের আশা ৪০০ উইকেট পাবেন তাইজুল
শনিবার রেকর্ড ভাঙার পর ফেসবুকে সাকিব লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল। ক্যারিয়ার শেষ হওয়ার আগেই তোমাকে ৪০০ টেস্ট উইকেট নিতে দেখব। শুভকামনা।’
২৩ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
বাংলাদেশকে অপেক্ষায় রাখল আয়ারল্যান্ড
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের একদম কাছে বাংলাদেশ। ৫০৯ রান তাড়ায় সফরকারী দল ৬ উইকেটে ১৭৬ রান তুলে দিন শেষ করেছে। ম্যাচ জিততে বাংলাদেশের চাই কেবল ৪ উইকেট, আইরিশদের ৩৩৩ রান। ড্র করতে হলে শেষ দিন পুরোটা টিকে থাকতে হবে আয়ারল্যান্ডকে।
২২ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
চা-বিরতির আগে আয়ারল্যান্ডের ৩ উইকেট ফেলল বাংলাদেশ
মিরপুর টেস্টের চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। হ্যারি টেক্টর ২৫ ও কার্টিস ক্যাম্পের ১০ রান নিয়ে ক্রিজে আছেন। তিন উইকেটের সবগুলোই নিয়েছেন স্পিনারররা। তাইজুল ইসলাম সাকিব আল হাসানকে ছাড়িয়ে যেতে এরমধ্যে নিয়েছেন ২ উইকেট, অন্যটি পেয়েছেন হাসান মুরাদ।
২২ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
সাকিবকে ছাড়িয়ে চূড়ায় তাইজুল
৫০৯ রানের লক্ষ্য নিয়ে নামা আয়ারল্যান্ড ইনিংসের ৬ষ্ঠ ওভারে হানা দেন তাইজুল। ভেতরে ঢোকা বলে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে এলবিডব্লিউ করে ২৪৭ নম্বর উইকেট পান বাঁহাতি স্পিনার। সাকিবের ২৪৬ উইকেট পেছনে ফেলে তাইজুল এখন টেস্টে বাংলাদেশের সফলতম বোলার।
২২ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
মুমিনুল সেঞ্চুরি হাতছাড়া করার পর ইনিংস ঘোষণা করল বাংলাদেশ
শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির পর ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৭৬ করা স্বাগতিকরা প্রতিপক্ষকে ২৬৫ রানে আটকে নিয়েছিলো বিশাল লিড। এবার দুই ইনিংস মিলিয়ে ৫০৮ রানের লিড নিয়ে আয়ারল্যান্ডকে বিশাল লক্ষ্য তাড়ার চ্যালেঞ্জ দিল বাংলাদেশ।
২২ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
বিশ্বকাপে ইতালিকে নিয়ে ‘গ্রুপ অব ডেথে’ বাংলাদেশ!
২০ দলের বিশ্বকাপে প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। দুই দল যাবে সুপার এইটে। ইংল্যান্ড ( র্যাঙ্কিং ৩) ও ওয়েস্ট ইন্ডিজ ( র্যাঙ্কিং ৬)—দু’জনই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে এক গ্রুপে পড়েছে বাংলাদেশের ( র্যাঙ্কিং ৯)। তিন টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে এই গ্রুপে থাকছে নেপাল ( র্যাঙ্কিং ১৭) এবং বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ইতালি, যারা বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৮তম।
২২ নভেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
সুপার ওভার নাটকে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
একের পর এক ক্যাচ মিস ও রানআউট মিসের পর ইয়াসির আলীর কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে হারতে বসেছিল বাংলাদেশ
২১ নভেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
অ্যাশেজের প্রথম দিনে পড়ল ১৯ উইকেট
প্রথম দিনে দুই দলের মিলিয়ে পড়ে ১৯ উইকেট, যা অ্যাশেজের গত ১০০ বছরের প্রথম দিনের সর্বোচ্চ
২১ নভেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
আমি আসলে একজন বোরিং স্বভাবের মানুষ: মুশফিক
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা পেশাদার ক্রীড়াবিদ হিসেবে মুশফিকুর রহিমের সুনাম বহুদিনের
২০ নভেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
মুশফিকের আবেগঘন শততম টেস্ট: দাদা-দাদি ও নানা-নানিকে উৎসর্গ
দেশের জার্সিতে একশতম টেস্টে খেলতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করে স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম
২০ নভেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
বিশাল পুঁজির নিচে আইরিশদের চাপা দিচ্ছে বাংলাদেশ
বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে স্বাগতিক দল। প্রথম ইনিংসে ৪৭৬ রান করার পর একশোর আগে সফরকারীদের ৫ উইকেট ফেলে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৩৮ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৯৮ রান তুলেছে আইরিশরা। এখনো ৩৭৮ রান পিছিয়ে তারা, ফলোঅন এড়াতেই এখনো ১৭৭ রান প্রয়োজন।
২০ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
পাঁচশোর আগে থামল বাংলাদেশ
বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি আগে বাংলাদেশ গুটিয়ে গেছে ৪৭৬ রানে।
২০ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
টেস্টে ১৫ ইনিংস পর লিটনের সেঞ্চুরি
১৫৮ বলে ৭ চার, ২ ছক্কায় সেঞ্চুরি স্পর্শ করেন লিটন। পুরো ইনিংসে তিনি ছিলেন নিয়ন্ত্রিত, সাবলীল ও দ্যুতিময়।
২০ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শততম টেস্টে সেঞ্চুরিতে গ্রিনিজ, পন্টিংদের পাশে মুশফিক
বুধবার মিরপুরে সকালে মিরপুর টেস্টের প্রথম দিন মূল আকর্ষণে ছিলেন মুশফিক। শততম টেস্টে নামায় তাকে ঘিরে ছিলো নানা আয়োজন। বৃহস্পতিবার দ্বিতীয় দিন শুরুর আগে থেকেও সবার নজরে তিনি। মুশফিক টেস্টে এর আগে সেঞ্চুরি করেছেন ১২টি, সেসবের তিনটিকে পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে। তবে ১৩তম সেঞ্চুরি নিশ্চিতভাবেই সবচেয়ে আলাদা। ১৯৫ বলে শতক পূর্ণ করে নিজের প্রথাগত উদযাপনে মাতেন টেস্টে বাংলাদেশের সফলতম ব্যাটার।
২০ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
৯৯ রানে থাকা মুশফিকের সাথে রসিকতা করার সুযোগ দেখছেন মুমিনুল
বাংলাদেশ দলের সবচেয়ে সিরিয়াস ক্রিকেটারদের একজন হিসেবে পরিচিত মুশফিক
১৯ নভেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
দুবার জীবন পেয়ে মুমিনুলের ফিফটি, বড় রানের দিকে মুশফিকও
মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯২ রান। ১০৮ বলে ৪৭ রান নিয়ে মুশফিক ও ১২৫ বলে ৬২ রান করে ক্রিজে আছেন মুমিনুল। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে এসেছে ৯৭ রান।
১৯ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
লাঞ্চের আগে তিন উইকেট হারালো বাংলাদেশ
বুধবার মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান। ২৯ বলে ১৭ রান নিয়ে ক্রিজে আছেন মুমিনুল হক, ১৮ বলে ৩ রান করে তার সঙ্গী মুশফিক।
১৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
মুশফিকের অভিষেক টেস্টের মতন শততম টেস্টেরও সবগুলো বল দেখবেন সাকিব
বাংলাদেশ দলে পাশাপাশি হাত ধরে দীর্ঘ সময় পার করা সাকিব স্মৃতিচারণ করে ফিরে গেলেন পুরনো সময়ে। মুশফিকের অভিষেক টেস্ট টিভিতে দেখার স্মৃতি তুলে ধরে শততম টেস্টের প্রতিটি বলও দেখার প্রতিজ্ঞা করেছেন তিনি।
১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
ইতিহাস গড়ার আয়োজনে সংবর্ধনা পেলেন মুশফিক
কোলে শিশু কন্যা, হাত ধরে আছে পুত্র। মুশফিকুর রহিমের স্ত্রী ও বাবা-মা ছিলেন পাশে। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা এই ব্যাটারকে ঘিরে ছিলেন তার প্রথম টেস্ট ও শততম টেস্টের সতীর্থরা। ঘটা করা আয়োজনে মুশফিক জানালেন নিজের প্রতিক্রিয়া।
১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন