ডারউইন টেস্ট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে  আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দিল।

ডারউইনের মারারা গ্রাউন্ডে তিন পেসারের সঙ্গে বাংলাদেশ একাদশে রেখেছে দুই স্পিনার। চোট কাটিয়ে অনুমিতভাবেই একাদশে ফিরেছেন কিপার ব্যাটার লিটন দাস। সৌম্য সরকারকে একাদশের বাইরে রেখে সাদমান ইসলামের সঙ্গে তানজিদ হাসান তামিমকে ওপেনিংয়ে রেখেছে বাংলাদেশ। 

অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।