চোটে পড়লেন ঢাকাকে হারানোর নায়ক অপু
সিলেট সানরাইজার্স জানিয়েছে, ফিল্ডিং করার সময় ডানহাতে চোট পান অপু। বাঁহাতি স্পিনার হওয়ায় খেলা চালিয়ে গেছেন টেপ লাগিয়ে। তবে ম্যাচ শেষে তার হাতে দিতে হয়েছে দুটো সেলাই।
২৫ জানুয়ারি ২০২২, ০২:০৮ অপরাহ্ন
গিবসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে ভাস-টেইট
ওটিস গিবসনের সঙ্গে চুক্তি নবায়ন না করায় বাংলাদেশ দলের পেস বোলিং কোচের পদ এখন ফাঁকা।
২৫ জানুয়ারি ২০২২, ০১:৫৬ অপরাহ্ন
উইকেট নয়, ব্যাটারদের দায় দেখছেন তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার দিনের প্রথম ম্যাচে সে অর্থে তুলতে পারছে না দলগুলো। উইকেট কিছুটা ধীর গতির হওয়ার কারণে কাজটা কঠিন হচ্ছে ব্যাটারদের। অনেকেই উইকেটকে কাঠগড়ায় তুলেছেন। তবে উইকেটের দায় দিতে রাজী নন মিনিস্টার ঢাকার অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল। নিজেরা ভালো ব্যাটিং করতে পারছেন না বলেই এমনটা হচ্ছে বলে মন্তব্য করে এ ওপেনার।
২৫ জানুয়ারি ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন
তেলেগু সিনেমা থেকে প্রেরণা নিয়ে অপুর নতুন উদযাপন
মঙ্গলবার ঢাকাকে ধসিয়ে দিতে ৪ ওভার বল করে মাত্র ১৮ রানে ৪ শিকার ধরেন অপু। প্রতিটি উইকেট পেয়েই ঘাড়ের এক পাশ উঁচু করে নাচতে দেখা যায় অপুকে
২৫ জানুয়ারি ২০২২, ১০:১০ পূর্বাহ্ন
৪০২ দিন পর ফিরেও রঙিন মাশরাফি
মিনিস্টার ঢাকার ইনিংস শেষ হওয়া মাত্রই মাঠে প্রবেশ করলেন মাশরাফি বিন মুর্তজা। তার সঙ্গে মাঠে নামেন অনেকেই। তবে তারা সবাই একাদশের বাইরের খেলোয়াড়। উইকেটে গিয়ে নিজের বোলিং রান আপটা ঝালিয়ে দেখলেন। বল না করলেও বেশ কয়েকবারই করলেন শেডো। ৪০২ দিন পর ফিরে ভালো কিছু করতে যে কতোটা মরিয়া তা বোঝা যাচ্ছিল তখনই।
২৫ জানুয়ারি ২০২২, ০৯:৫৬ পূর্বাহ্ন
সিলেটের কাছে পাত্তাই পেল না অভিজ্ঞদের ঢাকা
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অভিজ্ঞতায় ভরপুর ঢাকা পুরো ম্যাচ ছিল কোণঠাসা। সিলেটের সঙ্গে কোন লড়াই করতে পারেনি তারা। ঢাকার মামুলি পুঁজি পেরিয়ে সিলেট জিতেছে ৭ উইকেটে।
২৫ জানুয়ারি ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ন
টি-টোয়েন্টিতে ৫০ স্ট্রাইকরেটের ইনিংস খেললেন নাঈম
সিলেট সানরাইজার্সের বিপক্ষে তিন নম্বরে নেমে জাতীয় দলের টি-টোয়েন্টি ওপেনার নাঈম করেছেন ৩০ বলে ১৫ রান। তার স্ট্রাইকরেট ছিল কেবল ৫০। পুরো ইনিংসে নাঈম কোন বাউন্ডারি মারতে পারেননি। দুই-একবার ছাড়া তাকে বাউন্ডারি মারার তেমন চেষ্টাও করতে দেখা যায়নি।
২৫ জানুয়ারি ২০২২, ০৮:০৭ পূর্বাহ্ন
৪০২ দিন পর মাঠে ফিরলেন মাশরাফি
৪০২ দিন পর ফের মাঠে ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
২৫ জানুয়ারি ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ফ্লেচার, থাকবেন বিশ্রামে
সোমবার রাতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপক্ষে আঘাত পান খুলনা টাইগার্সের ক্যারিবিয়ান ক্রিকেটার ফ্লেচার।
২৫ জানুয়ারি ২০২২, ০৫:০৯ পূর্বাহ্ন
চট্টগ্রামের বিশাল রানের জবাব দিতে পারল না মুশফিকের দল
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ২৫ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করে বেশ কয়েকজনের অবদানে ১৯০ রান করে চট্টগ্রাম। জবাবে মাঝপথে খেই হারিয়ে খুলনা করতে পারে ১৬৫ রান।
২৪ জানুয়ারি ২০২২, ০৩:১৮ অপরাহ্ন
স্ট্রেচারে মাঠ ছাড়লেন ফ্লেচার, কানকাশন সাব রাজা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া বিশাল লক্ষ্যে দারুণ ব্যাটিং করছিলেন খুলনা টাইগার্সের ওপেনার আন্দ্রে ফ্লেচার। তবে রেজাউর রহমান রাজার একটি বাউন্সার খেলতে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এ ক্যারিবিয়ান তারকাকে।
২৪ জানুয়ারি ২০২২, ০২:১৮ অপরাহ্ন
ইনিংস লম্বা করলেই কাজ হয়ে যাবে, জানতেন শুভাগত
ঢাকার জয়ে ব্যাটে-বলে অবদান রাখা শুভাগত জানালেন, কঠিন পরিস্থিতিতেই পরিকল্পনা থেকে নড়ে যাননি তারা।
২৪ জানুয়ারি ২০২২, ১২:৫৯ অপরাহ্ন
পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা শাহীন
বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হলেন মোহাম্মদ রিজওয়ান। এরপর বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হন বর্তমান অধিনায়ক বাবর আজম। সে ধারায় এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন একজন পাকিস্তানি। ২০২১ সালে দারুণ নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি।
২৪ জানুয়ারি ২০২২, ১২:৩৫ অপরাহ্ন
৪০০ উইকেট পাওয়ার ম্যাচে সাকিবের আক্ষেপ
আর একটি উইকেট পেলেই স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট পাওয়ার অনন্য কীর্তি গড়বেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শুরুর আগে এমনই ছিল পরিসংখ্যান। মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহকে তুলেই সেই কীর্তিটি গড়েন সাকিব। কিন্তু তারপরও মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয়েছে সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডারকে। কারণ হাতের মুঠোয় থাকা জয়টি কেড়ে নেওয়ার মূল কারিগরই যে ছিলেন ওই মাহমুদউল্লাহ।
২৪ জানুয়ারি ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন
মাহমুদউল্লাহ-রাসেলের ব্যাটে ঢাকার প্রথম জয়
কী ভয়ানক সূচনা! তিন ওভার শেষ না হতেই শেষ প্রথম সারীর চার উইকেট। এরপর শুভাগত হোমকে নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহর লড়াই। পরে আন্দ্রে রাসেলের দুর্দান্ত ফিনিশিং। এ ক্যারিবিয়ানের দানবীয় ব্যাটিংয়ে শেষ দিকে উল্টো লড়াইও করতে পারেনি ফরচুন বরিশাল। ফলে অসাধারণ এক জয় তুলে নিয়েছে মিনিস্টার ঢাকা। চলতি আসরে এটাই তাদের প্রথম জয়।
২৪ জানুয়ারি ২০২২, ০৯:৫৬ পূর্বাহ্ন
‘ফাঁদে পা দিয়ে’ নিষিদ্ধ হচ্ছেন, জানালেন টেইলর
সোমবার নিজের স্বীকৃত টুইটার আইডি থেকে চার পৃষ্ঠার দীর্ঘ বিবৃতি দেন টেইলর। তাতে তিনি দাবি করেন ২০১৯ সালে ভারতীয় এক ব্যবসায়ীর ফাঁদে পা দিয়েছিলেন।
২৪ জানুয়ারি ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ন
সাকিবকে টপকে ওয়ানডের বর্ষসেরা বাবর
২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার লড়াইয়ে সাকিব-বাবরের পাশাপাশি ছিলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও দক্ষিণ আফ্রিকার ইয়ানেমান মালান। সোমবার আইসিসি তাদের মধ্যে থেকে সেরা হিসেবে বেছে নেয় বাবরকে।
২৪ জানুয়ারি ২০২২, ০৮:৪৮ পূর্বাহ্ন
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার রুট
২০২১ সালে ১৫ ম্যাচে ৬ সেঞ্চুরিতে সর্বোচ্চ ১ হাজার ৭০৮ রান করেন রুট। এক পঞ্জিকা বর্ষে ১৭০০ রানের বেশি করা ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান তিনি।
২৪ জানুয়ারি ২০২২, ০৮:২৭ পূর্বাহ্ন
অবিশ্বাস্য জয়ের পরও যে কারণে নাখোশ মরগ্যান
রোববার রাতে ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ছড়িয়েছে টানটান উত্তেজনা। তাতে ওয়েস্ট ইন্ডিজকে ১ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ১৭১ রানের জবাবে পুরো ওভার খেলে ৮ উইকেটে ১৭০ রানে থেমেছে ক্যারিবিয়ানরা।
২৪ জানুয়ারি ২০২২, ০৬:৫০ পূর্বাহ্ন
শ্রীলঙ্কার সঙ্গে 'ফাইনালে' হেরে বিদায় বাংলাদেশের মেয়েদের
ম্যাচটা ছিল অলিখিত ফাইনাল। তাই সমীকরণ ছিল একটাই। কমনওয়েলথ গেমসে জায়গা করে নিতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হতো বাংলাদেশের মেয়েদের। কিন্তু সে লড়াইয়ে পেরে উঠল না বাঘিনীরা। লঙ্কান দলটির কাছে হেরে বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল।
২৪ জানুয়ারি ২০২২, ০৫:৪৮ পূর্বাহ্ন