বাংলাদেশের দলের চোটের হালচাল
সাইড স্ট্রেনের চোটে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নামতে পারেননি সাকিব আল হাসান। তবে এখন এই চোট সমস্যা অনেকটাই সেরে গেছে তার। লেস্টার অনুশীলন করেছেন পুরোদমে। কাঁধের চোটে বোলিংটা করতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। সে অবস্থা আগের মতো থাকলেও কোচ স্টিভ রোডস আশা করছেন বিশ্বকাপে কোন এক পর্যায়ে মিলবে অলরাউন্ডার মাহমুদউল্লাহর দেখা।
২৩ মে ২০১৯, ০৭:১১ পূর্বাহ্ন
লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটিং অর্ডার ছিল নয়, মাশরাফি মর্তুজা দশে। সাইফুদ্দিন তো ব্যাট হাতে বেশ পটুই, মাশরাফির ব্যাটিং মুন্সিয়ানাও সমাদৃত। অর্থাৎ কেবল মোস্তাফিজুর রহমান ছাড়া একাদশের বাকি সবাই ব্যাট করতে জানেন। বিশ্বকাপেও এমনটি মাথায় রেখে একাদশ সাজানোর কথা জানালেন কোচ স্টিভ রোডস।
২৩ মে ২০১৯, ০৬:১৯ পূর্বাহ্ন
বিশ্বকাপের আগে হারানো সিংহাসন ফিরে পেলেন সাকিব
ইনজুরির কারণে কয়েক দফায় গত বছর লম্বা সময় মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। আর সে সুযোগে তাকে টপকে শীর্ষ অলরাউন্ডারের সিংহাসনটি নিজের করে নিয়েছিলেন রশিদ খান। তবে ত্রিদেশীয় সিরিজে ফিরে ব্যাটে ও বলে দারুণ খেলেছেন এ অলরাউন্ডার। তার পুরষ্কার পেয়েছেন তিনি। বিশ্বকাপের মাঠে যাওয়ার আগে হারানো সিংহাসনটাও ফিরে পেয়েছেন। ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার এখন বাংলাদেশের এ তারকাই।
২২ মে ২০১৯, ০৯:৫৯ পূর্বাহ্ন
সেয়ানে সেয়ানে টক্কর, বিশ্বকাপে কঠিন চ্যালেঞ্জ দেখছেন কোহলি
এবার মাত্র দশ দলের বিশ্বকাপে অংশ নেওয়া সব দলই টেস্ট খেলুড়ে। সীমিত ওভারে যেকেউ যে কাউকে টেক্কা দিতে পারে। লিগ ভিত্তিক প্রাথমিক পর্বে উৎরে সেমিফাইনালে যেতে তাই সবাইকে খাটতে হবে প্রচুর। শক্তির বিচারে সেরা দল নিয়েও তাই ভারত অধিনায়ক বিরাট কোহলি নির্ভার হতে পারছেন না, দেখছেন কঠিন চ্যালেঞ্জ।
২২ মে ২০১৯, ০৯:২৭ পূর্বাহ্ন
বিশ্বকাপে রান-উৎসব ঠেকাতে 'ফন্দি' এঁটেছে অস্ট্রেলিয়া
বাণিজ্যিক কারণেই বৈশ্বিক টুর্নামেন্টে রান-প্রসবা উইকেট তৈরি করে আইসিসি। তবে এবারের বিশ্বকাপ বোধহয় ছাড়িয়ে যাবে আগের সব আসরকেই। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে মিলেছে সেই ইঙ্গিত। কিন্তু বিশ্বকাপে ব্যাটসম্যানরা রান করবেন, আর বোলাররা চেয়ে চেয়ে দেখবেন- তা তো আর হয় না! তাই ইংল্যান্ডের নির্বিষ উইকেটে রান-উৎসব ঠেকাতে এক ‘ফন্দি’ এঁটেছে অস্ট্রেলিয়া।
২২ মে ২০১৯, ০৯:০৫ পূর্বাহ্ন
পঞ্চপাণ্ডবের বিশ্বকাপ পরিসংখ্যান: ব্যাটে-বলে শীর্ষে সাকিব
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মূল চালিকাশক্তি ‘পঞ্চপাণ্ডব’- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সামর্থ্য, অর্জন এবং অভিজ্ঞতার মিশেলে তাদের প্রত্যেকের রয়েছে বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার। দেশের ক্রিকেট অঙ্গনের এই পাঁচ উজ্জ্বল নক্ষত্রের সবারই আছে একাধিক বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। আসন্ন ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে খেলার ‘স্বপ্নের পালে হাওয়া দেওয়ার’ মূল দায়িত্বটাও থাকছে তাদের কাঁধে।
২২ মে ২০১৯, ০৬:৪৭ পূর্বাহ্ন
অবশেষে ওয়ানডেতে জয়ের দেখা পেলো শ্রীলঙ্কা
৫০ ওভারের ক্রিকেটে জয়ের স্বাদ কেমন, সেটি বোধহয় ভুলেই গিয়েছিলো শ্রীলঙ্কা! একের পর এক ম্যাচ হেরে ব্যর্থতার একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে বিশ্বকাপের মাত্র কয়েক দিন বাকি থাকতে হারের এই বৃত্ত ভাঙতে পেরেছে দলটি। দুর্বল স্কটল্যান্ডকে হারিয়ে সাত মাস পর ওয়ানডেতে জয়ের দেখা পেয়েছে লঙ্কানরা।
২২ মে ২০১৯, ০৫:২৮ পূর্বাহ্ন
লারার বিশ্লেষণ: বিশ্বকাপ জয়ে সবচেয়ে জরুরি ‘ধারাবাহিকতা’
গ্রুপভিত্তিক ফরম্যাট বাদ দিয়ে লিগভিত্তিক ফরম্যাটে অনুষ্ঠিত হবে ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯’। ফলে অংশগ্রহণকারী দলগুলোকে প্রাথমিক পর্বেই খেলতে হবে নয়টি করে ম্যাচ। এরপর একে একে সেমিফাইনাল ও ফাইনাল। অর্থাৎ দীর্ঘ একটি আসর। এই বাস্তবতার আলোকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা জানিয়েছেন, ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ শিরোপা জয়ের উৎসব করতে হলে দেখাতে হবে সর্বোচ্চ মাত্রার ‘ধারাবাহিকতা’।
২১ মে ২০১৯, ০৯:৩০ পূর্বাহ্ন
ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ দলে আর্চার-ডসন-ভিন্স
প্রাথমিক বিশ্বকাপ দল থেকে তিন ক্রিকেটারকে ছেঁটে ফেলেছে ইংল্যান্ড। তাদের পরিবর্তে পেসার জোফরা আর্চার, স্পিন অলরাউন্ডার লিয়াম ডসন ও ওপেনিং ব্যাটসম্যান জেমস ভিন্সকে নিয়ে চূড়ান্ত স্কোয়াড গঠন করেছে দলটি।
২১ মে ২০১৯, ০৯:১১ পূর্বাহ্ন
বিশ্বকাপে ৫০০ রানের সম্ভাবনা দেখছেন মার্ক ওয়াহ
একটা সময় ওয়ানডেতে ৩০০ রান ছিলো নিরাপদ। আগে ব্যাট করে স্কোরবোর্ডে তিনশ সংগ্রহ গড়তে পারলেই জয় নিশ্চিত বলে ধরে নেওয়া যেতো। কিন্তু, ক্রিকেটের সে দিন আর নেই। ৩০০ বা এর বেশি রানের লক্ষ্য প্রায়ই পেরিয়ে যাচ্ছে দলগুলো। তাই ৪০০ রানও এখন আর বিরল ঘটনা নয়! ওয়ানডেতে এমন নজির আছে ২০টি! যার নয়টিই ঘটেছে ২০১৫ সালের পর থেকে। সেই ধারাবাহিকতায় ৫০০ রানকেও ‘সম্ভব’ বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট তারকা মার্ক ওয়াহ।
২১ মে ২০১৯, ০৯:০৭ পূর্বাহ্ন
বিশ্বকাপ দলে বড় চমক নিয়ে আসছে ইংল্যান্ড
বিশ্বকাপ স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনে ক্রিকেট ভক্তদের চমকে দিতে যাচ্ছে আয়োজক ইংল্যান্ড। দলটির কোচ ট্রেভর বেইলিস, অধিনায়ক ওয়েন মর্গ্যান এবং দুই নির্বাচক এড স্মিথ ও জেমস টেইলর দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত দলে তিনটি বদল আনার বিষয়ে একমত হয়েছেন।
২১ মে ২০১৯, ০৬:৩৯ পূর্বাহ্ন
মইনের আশা, স্মিথ-ওয়ার্নারকে দুয়ো দেবে না সমর্থকরা
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পর আসন্ন বিশ্বকাপ দিয়েই ফিরছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাও আবার ইংল্যান্ডের মাটিতে। ক্রিকেটে যে দেশটি অস্ট্রেলিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী। তাই সেখানে সমর্থকদের রোষানলে পড়তে পারেন স্মিথ-ওয়ার্নাররা, এমন আশংকাই করছে ক্রিকেট বোদ্ধারা। তবে ইংলিশ অলরাউন্ডার মইন আলী আশা করছেন এমন কিছু করবে না ক্রিকেট ভক্তরা।
২০ মে ২০১৯, ০২:৩৫ অপরাহ্ন
পাকিস্তানের বিশ্বকাপ দলে ঢুকলেন আমির
বেশ কিছু দিন থেকেই পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন ছিল বিশ্বকাপ দলে ঢুকতে যাচ্ছেন মোহাম্মদ আমির। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন এ পেসার। শুধু তাই নয়, তার সঙ্গে কিছুটা চমক উপহার দিয়ে ফিরেছেন আরেক পেসার ওয়াহাব রিয়াজ। এছাড়া আগের দিনই নিজ কন্যাকে হারানো মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলিও জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে।
২০ মে ২০১৯, ১০:১২ পূর্বাহ্ন
প্রিয় সন্তানকে হারালেন পাকিস্তানি ক্রিকেটার
রোববার হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও নেমেছিলেন আসিফ আলি। সেই ম্যাচ খেলার পরই পেয়েছেন জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রে চিকিৎসারত ক্যানসার আক্রান্ত প্রিয় কন্যা নূর ফাতিমা যে আর নেই।
২০ মে ২০১৯, ০৭:২১ পূর্বাহ্ন
টানা দশ ম্যাচ হারল পাকিস্তান
গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচ হেরে সিরিজ খুইয়েছিল পাকিস্তান। এরপর সংযুক্ত আরব আমিরাতে ৫-০ তে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়ার কাছে। এবার ইংল্যান্ডের কাছে হারল টানা চার ম্যাচ। সব মিলিয়ে সর্বশেষ খেলা দশ ওয়ানডের সবকটাতেই হারল সরফরাজ আহমেদের দল।
১৯ মে ২০১৯, ০৫:৩৯ অপরাহ্ন
পাকিস্তানকে খোঁচা দিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার বাংলাদেশকে দেখছেন সেমিতে
ক্রিকেটার হিসেবে আকাশ চোপড়ার ক্যারিয়ার খুব সমৃদ্ধ নয়। ভারতের হয়ে খেলেছেন কেবল ১০টা টেস্ট, ওয়ানডে খেলেননই। তবে ধারাভাষ্যকার আর ক্রিকেট বিশ্লেষক হিসেবে সম্প্রতি নামডাক হয়েছে তার। সেই সূত্রেই বিশ্বকাপের দলগুলো নিয়ে কাঁটাছেড়া করছেন, আলোচনা করছেন তাদের সম্ভাবনা নিয়ে। তাতে উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর পাকিস্তান থেকে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি। এমনকি মাশরাফি মর্তুজাদের বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন আকাশ।
১৯ মে ২০১৯, ০৩:২৬ অপরাহ্ন
বিশ্বকাপে উইন্ডিজের স্ট্যান্ডবাই তালিকায় অবসর নেওয়া ব্রাভো
গত বছর অক্টোবরে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডোয়াইন ব্রাভো। কিন্তু আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে তার। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মূল স্কোয়াডের বাইরে রিজার্ভ তালিকায় রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। রিজার্ভ তালিকায় আছেন কাইরন পোলার্ডও। এছাড়ায় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো করা আরও কয়েকজনকেও রাখা হয়েছে তাতে।
১৯ মে ২০১৯, ১০:১৮ পূর্বাহ্ন
স্মিথকে দেখে এখন শচিন বলে ভ্রম হচ্ছে ল্যাঙ্গারের
বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছর নিষিদ্ধ ছিলেন স্টিভ স্মিথ, হারিয়েছেন নেতৃত্ব। বিশ্বকাপের ঠিক আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই ব্যাটসম্যানই এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আশা-ভরসার নাম। কোচ জাস্টিন ল্যাঙ্গার স্মিথকে পেয়ে আর স্মিথের প্রস্তুতি দেখে এতটাই মুগ্ধ যে, তাকে তুলনা করছেন ভারতীয় কিংবদন্তী শচিন টেন্ডুলকারের সঙ্গে।
১৯ মে ২০১৯, ০৬:১৩ পূর্বাহ্ন
সতীর্থদের নিয়েই শিরোপা নিয়ে কথা বলতে চান মাশরাফি
এর আগে একবার নয়, দুইবার নয়, ছয় ছয়টি বার ফাইনালে উঠে খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। তার মধ্যে পাঁচ বার আবার জয়ের একেবারে প্রান্তে দাঁড়িয়ে হেরেছে। এমনটা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল বাংলাদেশের। সেই ফসকা গেরো খোলে দলকে প্রথমবার চ্যাম্পিয়ন বানিয়ে অল্প সময়ের জন্য দেশে ফিরেছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।
১৮ মে ২০১৯, ০৭:৫৪ অপরাহ্ন
বাংলাদেশের গোটা দলই এখন ‘আত্মবিশ্বাসে ভরপুর’
বারবার ফাইনালে উঠেও জিততে না পারার হতাশা থেকেই একটা শিরোপা খুব দরকার ছিল বাংলাদেশের। বিশ্বকাপের আগে দরকার ছিল বিশ্বাসের ঘর থেকে ঘুণপোকা তাড়ানোরও। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় কাপ জিতে সেই স্বস্তি এসেছে। অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করেন, এই জয় বিশ্বকাপে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর করে তুলেছে গোটা দলকে।
১৮ মে ২০১৯, ০২:৩৩ অপরাহ্ন