নাঈমের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল শেখ জামাল

জাতীয় দলের বিবেচনা থেকে বাদ পড়েছেন অনেক আগেই। তবে নিজের কাজটা বরাবরই ঠিকভাবে করে যাচ্ছেন নাঈম হাসান। এদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করলেন দারুণ এক সেঞ্চুরি। আর তাতেই সুপার লিগে দারুণ জয় পেয়েছে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। মোহামেডানকে ৪৬ রানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুদ করল দলটি।
১৫ এপ্রিল ২০১৯, ১১:২১ পূর্বাহ্ন

শেখ জামালের জয়ে নাসিরের সেঞ্চুরি

সময়টা ভালো যাচ্ছিল না নাসির হোসেনের। উইকেটে সেট হলেও ইনিংস বড় করতে পারছিলেন না। গ্রুপ পর্বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে চলতি আসরের সর্বোচ্চ ৭৬ রানের ইনিংসটা খেলেছিলেন। এদিন আবার সেই প্রাইম ব্যাংককে পেয়েই জ্বলে উঠলেন তিনি। করলেন দারুণ এক সেঞ্চুরি। তাতেই ৬ উইকেটের জয় নিয়ে সুপার লিগে শুভ সূচনা করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
১৫ এপ্রিল ২০১৯, ১০:৫৯ পূর্বাহ্ন

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-শঙ্কর

শুরু থেকেই গুঞ্জন ছিল তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাব পান্তকে ছাড়াই হতে যাচ্ছে ভারতের বিশ্বকাপ দল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। জায়গা হয়নি আম্বাতি রাউডুরও। কিছুটা বিস্ময় জাগিয়ে দলে জায়গা করে নিয়েছেন দিনেশ কার্তিক ও বিজয় শঙ্কর।
১৫ এপ্রিল ২০১৯, ১০:১৩ পূর্বাহ্ন

সাকিবকে দেশে ফিরতে চিঠি দিবে বিসিবি

সানরাইজার্স হায়দারাবাদের হয়ে চলতি আইপিএলের প্রথম ম্যাচেই মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। এরপর আর এ ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামা হয়নি তার। বেঞ্চে বসেই কাটছে তার সময়। আর সপ্তাহ খানেক পর শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এ কারণেই তাকে ডেকে পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
১৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৫ পূর্বাহ্ন

সাইফউদ্দিনের বোলিং তোপে অপেক্ষা বাড়ল মাশরাফির

আগের ব্যাট করে পুঁজিটা খুব বড় করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তবে শুরুতে উইকেট নিতে পারলে অল্প পুঁজিও হয়ে ওঠে রানের পাহাড়। মিরপুর শেরে বাংলায় তাই করে দেখালো খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। আর তার নেতৃত্ব দিয়েছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বোলিং তোপেই প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ১৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার লিগে শুভ সূচনা করেছে চ্যাম্পিয়নরা।
১৫ এপ্রিল ২০১৯, ০৯:২৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিরলেন স্মিথ-ওয়ার্নার

স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার যে বিশ্বকাপে দলে ফিরছেন তা এক প্রকার অনুমিতই ছিল। হয়েছেও তাই। নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিরেছেন এ দুই তারকা৷ আর তাদের ফেরায় কপাল পুড়েছে পিটার হ্যান্ডসকম্বের। দারুণ ছন্দে থাকলেও জায়গা হয়নি ব্যাটসম্যানের। বিবেচিত হননি পেসার জস হ্যাজেলউডও।
১৫ এপ্রিল ২০১৯, ০৪:২৬ পূর্বাহ্ন

কোন দলের বিশ্বকাপ স্কোয়াড জানা যাবে কবে

ঘনিয়ে আসছে বিশ্বকাপ শুরুর সময়। অংশ নিতে যাওয়া দশ দলেরই সব পরিকল্পনা এখন বিশ্বকাপকে ঘিরে। ২৩ এপ্রিলের আগে চূড়ান্ত দল দেওয়ার সময়সীমা। এরমধ্যে দল দিয়েছে নিউজিল্যান্ড। অন্যরা কবে দল দিচ্ছে দেখে নেওয়া যাক:
১৩ এপ্রিল ২০১৯, ০৯:৪৩ পূর্বাহ্ন

ত্রিদেশীয় সিরিজের উইন্ডিজ দলে নেই গেইল-রাসেলরা

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের ত্রিদেশীয় দলে নেই ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, আলঝারি জোসেফ ও শেমরন হেটমায়ারের মতো তারকারা। এই চারজনই বর্তমানে আইপিএল খেলছেন।
১৩ এপ্রিল ২০১৯, ০৭:৫৮ পূর্বাহ্ন

রুদ্ধশ্বাস জয়ে সুপার লিগে মোহামেডান

লক্ষ্য ছিল নাগালের মধ্যেই। সেই লক্ষ্যে লিটন দাস আর ইরফান শুক্কুরের শুরুটাও ছিল দারুণ। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় পথ হারিয়ে দুর্বল বিকেএসপির বিপক্ষেই ডুবতে বসেছিল মোহামেডান। টানটান উত্তেজনার পর অভিষেক মিত্রের ব্যাটে তীরে তরি ভিড়েছে তাদের।
১১ এপ্রিল ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন

গোড়ালির চোটে পড়েছেন মোস্তাফিজ

শাইনপুকুরের হয়ে অনুশীলনে বা পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এক্স-রে পরীক্ষায় চিড় পাওয়া না গেলেও এই চোটে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
১১ এপ্রিল ২০১৯, ০৯:২৩ পূর্বাহ্ন

ব্রাদার্সের রুদ্ধশ্বাস জয়ে নায়ক ফজলে রাব্বি

এর আগে দুবার সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি ফজলে মাহমুদ রাব্বি। দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যানের ব্যাট কথা বলল আবার। হারলেই অবনমন এড়াতে ব্রাদার্স ইউনিয়নকে খেলতে হতো রেলিগেশন লিগ, এই অবস্থায় ত্রাতা হয়েই যেন দলকে বাঁচালেন তিনি।
১০ এপ্রিল ২০১৯, ১২:০২ অপরাহ্ন

‘অভূতপূর্ব’ ধারাবাহিকতায় নতুন ইতিহাস কোহলির

দেশে কিংবা দেশের বাইরে। উইকেট যেমন হোক, প্রতিপক্ষের বোলিং আক্রমণ যাই থাকুক। একের পর এক সেঞ্চুরি আসছিল বিরাট কোহলির ব্যাটে। আন্তর্জাতিক ক্রিকেটে এই ‘অভূতপূর্ব’ ধারাবাহিকতায় টানা তৃতীয়বার উইজডেনের ‘লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ হওয়ার সম্মান অর্জন করেছেন ভারতের অধিনায়ক। সেইসঙ্গে উইজেডেনের বর্ষসেরা ৫ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পেয়েছেন তিনি।
১০ এপ্রিল ২০১৯, ১১:২৯ পূর্বাহ্ন

মোসাদ্দেকের ম্যাচে ব্যাটে বলে নায়ক নাসির

অফ স্পিনে আবাহনীকে ধসিয়ে দিয়েছিলেন নাসির হোসেন। তবু মোসাদ্দেক হোসেনের দারুণ সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরেছিল আবাহনী, দিয়েছিল মাঝারি পূঁজি। রান তাড়ায় শেখ জামালের বিপর্যয় পড়লে ব্যাট হাতেও প্রতিরোধ গড়েন নাসির। ব্যাটে বলে তার এমন জ্বলে উঠার দিনে রোমাঞ্চকর জয়ে সুপার লিগ নিশ্চিত হয়েছে শেখ জামালের।
১০ এপ্রিল ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন

তাসকিনের ফেরার ম্যাচে রূপগঞ্জের দাপট

লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে লিজেন্ডস অব রূপগঞ্জের জেতাটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের হয়ে চোট কাটিয়ে মাঠে ফেরা তাসকিন আহমেদের জন্য ম্যাচটা ছিল আরও ভীষণ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ দলে থাকতে মরিয়া তাসকিন অবশ্য তেমন ভাল করতে পারেননি, কিন্তু ম্যাচ ফিটনেস দেখিয়ে নিজের দাবি জানিয়েছেন ঠিকই।
১০ এপ্রিল ২০১৯, ১০:১৯ পূর্বাহ্ন

এত রান করেও ওয়ার্নের বিশ্বকাপ দলে নেই খাওয়াজা

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৭৬.৬ গড়ে সর্বোচ্চ ৩৮৩ রান করেছিলেন উসমান খাওয়াজা। পাকিস্তানের বিপক্ষে পরের সিরিজে ৫৪.৪ গড়ে করেন ২৭২। অর্থাৎ সর্বশেষ ১০ ওয়ানডেতে ৬৫.৫ গড়ে ৬৫৫ রান করেও শেন ওয়ার্নার মন জিততে পারলেন না এই ওপেনার। নিজের টুইটার সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার বিশ্বকাপের নিজের পছন্দের অস্ট্রেলিয়া দল দিয়েছেন, সেখানে জায়গা হয়নি খাওয়াজার।
৯ এপ্রিল ২০১৯, ০৯:৩৭ পূর্বাহ্ন

রূপগঞ্জের হয়ে বুধবার মাঠে ফিরছেন তাসকিন

গোড়ালির চোট সারার পর মাঠে নামার জন্য মুখিয়ে ছিলেন তাসকিন আহমেদ। নির্বাচকদের ম্যাচ ফিটনেস দেখিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেতে মরিয়া তাসকিনের অপেক্ষার এবার অবসান হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ তাকে দলে নিয়েছে। বুধবারই মাঠে নামছেন তিনি।
৯ এপ্রিল ২০১৯, ০৮:২৯ পূর্বাহ্ন

ক্রমশ বাড়ছে তাসকিনের আশা

প্রথমে রানিং, তারপরের শর্ট রানআপে বোলিং। এবার ফুল রানআপে পুরোদমে বোলিং শুরু করেছেন তাসকিন আহমেদ। চোট থেকে ফেরার পুনর্বাসন প্রক্রিয়ায় একেকটি ধাপ ঠিকঠাক উৎরে তাসকিন অপেক্ষায় আছেন মাঠে ফেরার। বিশ্বকাপ দলে জায়গা পেতে ক্রমশ বাড়ছে তার আশাও।
৮ এপ্রিল ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন

রাব্বির সেঞ্চুরি পর খেলাঘরের পক্ষে খেলল বৃষ্টি

আবারও ভালো শুরু পেয়েছিলেন মিজানুর রহমান। জুনায়েদ সিদ্দিকী না পারলেও আবারও সেঞ্চুরি করেন ফজলে মাহমুদ রাব্বি। স্লগ ওভারে আরও একবার ঝড় তুলেন ইয়াসির আলি রাব্বি। দুর্বল খেলাঘরকে হারাতে ব্রাদার্সের সবকিছুই ঠিকপথে চলছিল। কিন্তু খেলাঘরের ইনিংসে নামা বৃষ্টি মোড় ঘুরিয়ে দেয় ম্যাচের। উইকেট বাঁচিয়ে খেলার কৌশলে বৃষ্টি আইনে জিতে গেছে খেলাঘর।
৮ এপ্রিল ২০১৯, ১২:০২ অপরাহ্ন

সঞ্জিতের ঝলক, মোস্তাফিজের দাপট থামাল বৃষ্টি

আগের দুই ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। সঞ্জিত সাহা দ্বীপ টানা তৃতীয় ম্যাচেও দেখালেন বোলিং ঝলক। শাইনপুকুকে ধসিয়ে দিতে এই অফ স্পিনার আবার নিলেন ৪ উইকেট। পরে বৃষ্টির আইনে সুপার লিগে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছেও তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্স।
৮ এপ্রিল ২০১৯, ১১:০৩ পূর্বাহ্ন

রকিবুলের সেঞ্চুরি, ব্যাটে-বলে দ্যুতি ছড়ালেন সোহাগ গাজী

টপ অর্ডারের ব্যর্থতায় ডুবতে বসেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দারুণ সেঞ্চুরি করে বিপর্যস্ত দলকে টেনে তুলেন রকিবুল হাসান, তাকে যোগ সঙ্গত করেন রজত ভাটিয়া। পরে স্লগ ওভারে ঝড় তুলেন সোহাগ গাজী। সেই গাজী বল হাতেও ছড়ালেন দ্যুতি। তাতে সুপার লিগে যাওয়ার আশা ফের জাগল মোহামেডানের।
৮ এপ্রিল ২০১৯, ১০:৫৫ পূর্বাহ্ন