সাব্বিরের অলরাউন্ড নৈপুণ্যে জিতল আবাহনী
ব্যাট হাতে করলেন দারুণ এক হাফসেঞ্চুরি। এরপর বল হাতেও দুর্দান্ত সাব্বির রহমান। তার অলরাউন্ড নৈপুণ্যেই প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টিতে জয় দিয়ে সূচনা করেছে লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ব্রাদার্স ইউনিয়নকে ২৫ রানের ব্যবধানে হারিয়েছে দলটি।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৬ অপরাহ্ন
তাদের কাছে টি-টোয়েন্টিতে পরিচয় পর্বও
২৯টি প্রথম শ্রেণীর ম্যাচ আর ৪৮টি লিস্ট-এ ম্যাচ খেলার পর টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক হলো রবিউল ইসলাম রবির। দল হারলেও অভিষেকে খেললেন ৫১ বলে ৬৯ রানের ইনিংস। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির প্রথম দিনের চার ম্যাচে এমন অভিষেক হয়েছে ৩৯ জন ক্রিকেটারের। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা যুগ থাকলেও দেশের পাইপলাইনের এই ক্রিকেটাররা এবারই প্রথম স্বাদ পেলেন মারকাটারি ক্রিকেটে নামার।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন
মানিকের হ্যাটট্রিকের পর বিকেএসপির নাটকীয় জয়
যুবদলের তরুণদের নিয়া গড়া বিকেএসপি দারুণ বোলিংয়ে অল্প রানে বেধে রেখেছিল প্রাইম দোলেশ্বরকে। কিন্তু ব্যাট করতে গিয়ে তারা পড়ে পেসার মানিক খানের তোপে। হ্যাটট্রিক করে বিকেএসপিকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। তবে শামীম হোসেন আর আকবর আলীর ব্যাটে ফের খেলায় ফিরে তারা। তবে শেষের নাটকীয়তায় ম্যাচ হয়ে যায় টাই।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৮ পূর্বাহ্ন
খেলাঘরকে হারাল শেখ জামাল
দারুণ লড়াই করেছিলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা রবিউল ইসলাম রবি। আসরের প্রথম হাফ সেঞ্চুরিটা আসলো তার ব্যাট থেকেই। কিন্তু লাভ হয়নি। জয়ের সম্ভাবনা জাগিয়েও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে গেছে গত আসরের সারা জাগানো দল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ১১ রানের জয় তুলে শুভ সূচনা করেছে নুরুল হাসান সোহানের দল।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০২ পূর্বাহ্ন
ড্রাফট থেকে দলে নিয়েও পেসারকে ‘বাদ দিল’ মোহামেডান
এবার প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে থেকে পেসার মোহাম্মদ আজিমকে দলে নিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের মৌসুমেও মোহামেডানে ছিলেন তিনি। পারফরম্যান্সও বেশ ভালো ছিল তার। ৬ ম্যাচ নিয়েছিলেন ১৮ উইকেট। কিন্তু এই ডানহাতি পেসারকে এবার দলে নিয়েও লিগ শুরুর আগে দুয়ার বন্ধ করে দিয়েছে ক্লাবটি।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৫ পূর্বাহ্ন
শাহরিয়ার নাফীসকে ছাপিয়ে শুভাগতের ঝড়
বৃষ্টির কারণে ওভার কমে আসা ম্যাচে শাহরিয়ার নাফীসের ব্যাটে শক্ত পূঁজি পেয়েছিল লিজেন্ড অব রূপগঞ্জ। রান তাড়ায় সাব্বির হোসেনের শুরুর পর ঝড় তুলে দলকে কিনারে আনেন শুভাগত হোম চৌধুরী। শেষটা চার-ছয় মেরে দলকে জেতান দেলোয়ার হোসেন।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৬ পূর্বাহ্ন
কেন অমন উদযাপন, জানালেন সাব্বির
দলের বিপর্যয়ে নেমেছিলেন। নিজের ক্যারিয়ারও ছিল শঙ্কায়। ওই পরিস্থিতিতে হাল ধরে হারের ব্যবধান কমিয়ে সাব্বির রহমান পান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে তা ছাপিয়ে যায় তার উদযাপনে। হাত দিয়ে বকবক করার ভঙ্গিতে কি বোঝাতে চেয়েছিলেন তিনি? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও দেশে ফিরে ব্যাখ্যা দিলেন কেন করেছিলেন অমন উদযাপন।
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৩ অপরাহ্ন
তাসকিনের সব ভাবনা এখন বিশ্বকাপ ঘিরে
সব কিছু ঠিক থাকলে তার এখন থাকার কথা ছিল নিউজিল্যান্ডে। বিপিএলের পারফরম্যান্স নিয়ে জায়গা করে নিয়েছিলেন ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই। কিন্তু বিপিএলের শেষ ম্যাচে চোটে পড়ে তাসকিন আহমেদ গুনছেন অপেক্ষার প্রহর। গোড়ালির চোট কাটিয়ে এই পেসারের প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব দিয়েই ফিরতে চান মাঠে। সেখানে নৈপুণ্য দেখিয়ে তার লক্ষ্য বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া।
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫০ পূর্বাহ্ন
প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি দেখা যাবে টিভি ও অনলাইনে
ঢাকা প্রিমিয়ার লিগের নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের তিনটি ম্যাচ টিভি ও অনলাইনে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবির অফিসিয়াল ব্রডকাস্টার গাজী টিভি টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০১ পূর্বাহ্ন
বৃষ্টি বাগড়ায় বোলিং অনুশীলনটা হলো না বাংলাদেশের
আগের দিন ব্যাটিং অনুশীলনটা ঠিকঠাক করতে পেরেছি বাংলাদেশ। নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিয়ে নিজেদের আত্মবিশ্বাসও পেয়েছিলেন ব্যাটসম্যানরা, রান পেয়েছিলেন সবাই। তবে প্রথম টেস্টে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি বাগড়ায় বোলিং অনুশীলন জুতসই হয়নি মোস্তাফিজুর রহমানদের।
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২৬ পূর্বাহ্ন
মেসির পঞ্চাশতম হ্যাটট্রিকে বার্সার রোমাঞ্চকর জয়
প্রতিপক্ষের মাঠে গিয়ে দুবার পিছিয়ে পড়ল বার্সেলোনা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত খেললেন লিওনেল মেসি। ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিক করে দলকে পাইয়ে দিলেন দারুণ এক জয়।
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫১ অপরাহ্ন
জাজাইর ব্যাটে তুলকালাম, বিশ্বরেকর্ড গড়ে জিতল আফগানিস্তান
বিপিএল খেলতে এসে হজরতুল্লাহ জাজাই বলেছিলেন তিনি সব বলেই ছক্কা মারতে চান। খুনে ব্যাটিংয়ের কয়েকটি নজির দেখিয়েছিলেন আগেই। তবে শনিবার রাতে যা করলেন তা ছাপিয়ে গেল সব কিছুকে। তার দানবীয় সেঞ্চুরিতে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ স্কোর গড়ল আফগানিস্তান, হলো বিশ্বরেকর্ড জুটি। এমন ম্যাচ হারা হতো আরও অস্বাভাবিক। পল স্টার্লিংরা জারিজুরি করেছেন বটে, তবে ডিঙাতে পারেননি প্রায় অসম্ভব চ্যালেঞ্জ।
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫২ অপরাহ্ন
টেস্টেও এভাবে প্যাশন নিয়ে ব্যাট করতে চায় বাংলাদেশ
ওয়ানডে সিরিজ জুড়েই বাংলাদেশকে ভুগিয়েছিল যে ব্যাটিং টেস্ট সিরিজের আগে সেখান থেকেই আলোর রেখা দেখছেন ওপেনার সাদমান ইসলাম। টেস্টের প্রস্তুতিতে অনুশীলন ম্যাচে একদিনেই চারশো রান তুলেছে বাংলাদেশ। রান করেছেন প্রায় সবাই। এরমধ্যে সর্বোচ্চ ৬৭ রান করা সাদমান মনে করছেন তারা সবাই প্যাশন নিয়ে ব্যাট করেছেন, এমন ব্যাটিং করতে চান মূল ম্যাচেও।
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৫ পূর্বাহ্ন
মন্থর নয়, আগেরবার পরিস্থিতির ‘দাবি মিটিয়েছিলেন’ আশরাফুল
আগের বছর ঢাকা প্রিমিয়ার লিগে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। পাঁচ সেঞ্চুরির চারটিতেই হেরেছিল তার দল। নেমে গিয়েছিল প্রথম বিভাগে। রান করলেও ওই মৌসুমে আশরাফুলের মন্থর ব্যাটিং নিয়ে তাই উঠেছিল প্রশ্ন। এবার মোহামেডানের হয়ে নতুন মৌসুম শুরু আগে জাতীয় দলের সাবেক এই তারকা মনে করছেন আগের বছর মন্থর নয়, পরিস্থিতি অনুযায়ী খেলেছিলেন তিনি।
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৫ পূর্বাহ্ন
ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারালো শ্রীলঙ্কা
শক্তিশালী ভারত গিয়ে পারেনি, পাকিস্তানও পারেনি কোনদিন। বাংলাদেশ তো বারকয়েক নাজেহালই হয়েছে। অর্থাৎ উপমহাদেশের কোন দলই যা করে দেখাতে পারেনি। সেই দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। যারা কিনা কদিন আগেও ছিল ভাঙাগড়ার মধ্যে, দেশের মাঠে ইংল্যান্ডের কাছে হয়েছিল হোয়াইটওয়াশ। সেই দলই গতিময় উইকেটে গিয়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে দিয়েছে।
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৬ পূর্বাহ্ন
প্রস্তুতি ম্যাচ রান পেলেন প্রায় সবাই, চারশো ছাড়িয়ে বাংলাদেশ
পুরো ওয়ানডে সিরিজে ভুগেছিল টপ অর্ডার। টেস্টে আগে প্রস্তুতি ম্যাচে নেমে সেই টপ অর্ডার দিল দারুণ শুরু, মিডল অর্ডারে মিলল আস্থার ছবি। এমনকি লোয়ার মিডল অর্ডার থেকেও এল রান। সব মিলিয়ে সাদা পোশাকে ব্যাটসম্যানদের প্রস্তুতিটা হয়েছে দারুণ।
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৮ পূর্বাহ্ন
টেস্টে নিউজিল্যান্ডের বাতাস নিয়ে চিন্তায় পেসাররা
নিউজিল্যান্ডের প্রায় সবগুলো মাঠেই এক পাশ থেকে ধেয়ে আসে প্রচণ্ড বাতাস। বাতাসের অনুকূলে হলে কথা নেই, কিন্তু বাতাসের বিপরীতে হলে বিপদ। জায়গা বল ফেলতে পড়তে হয় বড্ড ফ্যাসাদে। টেস্টে বাংলাদেশ দলের অন্যতম পেসার আবু জায়েদ রাহি মনে করছেন এটার সঙ্গে মানানোই তাদের প্রথম চ্যালেঞ্জ।
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট দলে লেগ স্পিনার অ্যাস্টল
বাংলাদেশের বিপক্ষে তিন টেস্ট ম্যাচের জন্য নিউজিল্যান্ড তাদের টেস্ট দলে নিয়েছে লেগ স্পিনার টড অ্যাস্টলকে। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৪ পূর্বাহ্ন
নিহতদের স্বজনদের কথা ভেবে শিউরে উঠছেন সাকিব
রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে পুড়ে মর্মান্তিকভাবে নিহতদের কথা ভেবে নিজের অস্থিরতার কথা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। চোটের কারণে খেলার বাইরে থাকা টেস্ট দলের অধিনায়ক বিশেষ করে নিহতদের স্বজনদের কথা ভাবতেই পারছেন না।
২১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০১ অপরাহ্ন
চকবাজার ট্রাজেডিতে শোকস্তব্ধ ক্রিকেটাররাও
রাজধানীর পুরান চকবাজারের ভয়াবহ আগুন লাগার ঘটনার শোক স্পর্শ করেছে জাতীয় দলের ক্রিকেটারদেরও। নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার নিজেদের ফেসবুক পেজে জানিয়েছেন শোক। কেউ কেউ আহতদের পাশে থাকার আহবান জানিয়েও সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৮ অপরাহ্ন