অনুশীলনে পায়ে আঘাত পেয়েছেন মোসাদ্দেক

এলিমিনেটর রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ শুনতে হয়েছে চিটাগং ভাইকিংসকে। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা তারকা মোসাদ্দেক হোসেন সৈকত। নেটে অনুশীলনের সময় পায়ে আঘাত পেয়েছেন তিনি। ডক স্টিকের থ্রো ডাউনে ডান পায়ের গোড়ালিতে লাগে বল।
৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৪ পূর্বাহ্ন

মানসিক শক্তিতে নিজেদের এগিয়ে রাখছে রংপুর

এবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দুবারের দেখায় দুবারই একশোর নিচে গুঁড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে জিতেছিল রংপুর রাইডার্স। প্রথম পর্বে বিধ্বস্ত হওয়া কুমিল্লাকে এবার ফাইনালে উঠার লড়াইয়েও প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে রংপুর। প্রতিপক্ষকে ক্রিকেটীয় সমীহ করলেও আগের দুই দাপুটে জয়ের জেরেই নিজেদের মানসিক শক্তিতে এগিয়ে রাখছে বর্তমান চ্যাম্পিয়নরা।
৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৯ পূর্বাহ্ন

খুলনাকে গুঁড়িয়ে শেষ চারে ঢাকা

ক্ষুধার্ত বাঘের সামনে দুর্বল হরিণের যেমন দশা হওয়ার কথা, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খুলনা টাইটান্সের হলো যেন তেমনই। আগের দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে শ্বাসরুদ্ধকর হারে শঙ্কায় পড়ে গিয়েছিল ঢাকা। তলানি থেকে আগেই বাদ পড়া খুলনার ছিল নিয়মরক্ষার ম্যাচ। তবে তারা জিতলে হাসি ফুটত রাজশাহী কিংসের। সাকিব আল হাসানরা আর অমন সমীকরণ মিলতে দেয়নি। মাহমুদউল্লাহদের উড়িয়েই প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা।
২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩২ অপরাহ্ন

‘সঠিক জায়গায় বল করি, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেই’

ক্যারিয়ারের শুরু থেকেই নানা ইনজুরিতে আগেই হারিয়েছেন নিজের স্বাভাবিক গতি। আর বয়সটাও ৩৫ পেরিয়েছে। কিন্তু তারপরও বুড়ো হাড়ে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও এদিন দুর্দান্ত বোলিং করার জানালেন এমন পারফর্ম করার রহস্য।
২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৮ অপরাহ্ন

পূর্বাচলে নতুন আলো দেখছে বিসিবি

রাজধানীর অদূরে পূর্বাচলে অত্যাধুনিক স্টেডিয়াম ও পাঁচ তারকা হোটেল করার পরিকল্পনা নিয়েছে বিসিবি। আগামী তিন বছরের মধ্যে দৃষ্টিনন্দন ও শৈল্পিক নকশায় স্টেডিয়াম করতে আশাবাদি বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৭ অপরাহ্ন

শক্তি কমছে কিন্তু মজাটা টের পাচ্ছেন মাশরাফি

এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল।টি-টোয়েন্টি ক্রিকেটের রাজাই বলা হয় তাদের। তার সঙ্গে রাইলি রুশো ও অ্যালেক্স হেলস। নামের বিচারে খুব বড় না হলেও চলতি আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন এ দুই ব্যাটসম্যান। তাই রংপুর রাইডার্সের টপ অর্ডার নিঃসন্দেহে ছিল সবার সেরা। কিন্তু ইনজুরি ও চুক্তির কারণে হেলস ও ভিলিয়ার্সকে নকআউট পর্বে পাচ্ছে না দলটি। তাতে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ছে চ্যাম্পিয়নরা। কিন্তু এটাকে বড় সমস্যা মনে করছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উল্টো তাদের ছাড়াই মজা পাবেন বলে জানান অধিনায়ক।
২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৭ অপরাহ্ন

তরুণদের বিশ্বমানের করতে পরিচর্যা চান মাশরাফি

বাংলাদেশ জাতীয় দলে এক ম্যাচ দুই ম্যাচ খেলা খেলোয়াড়ের সংখ্যা অনেক। অপার সম্ভাবনা নিয়ে এসেও হারিয়ে যান স্বল্প সময়েই। চলতি বিপিএলেও বেশ কিছু তরুণ নজর কেড়েছেন। যাদের অনেকের সামর্থ্য রয়েছে জাতীয় দলে খেলার। কিন্তু এখনই তাদের নিয়ে না ভেবে পরিচর্যা করে ভবিষ্যতের জন্য তৈরি করার কথা বললেন বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্তত তারা যেন হারিয়ে না যান সে দিকে খেয়াল রাখার অনুরোধ করেছেন অধিনায়ক।
২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫ অপরাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘সম্ভাবনা নেই’ তাসকিনের

বিপিএলের নিজেদের শেষ ম্যাচে চোটে পড়ে নিউজিল্যান্ড সফরে শঙ্কায় পড়েছেন পেসার তাসকিন আহমেদ। গোড়ালির চোটে পড়া এই পেসারকে ওয়ানডে সিরিজে পাওয়ার সম্ভাবনা নেই, টেস্ট সিরিজে খেলতে পারবেন কিনা, অনিশ্চয়তাও আছে তা নিয়েও।
২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন

কুমিল্লাকে হারিয়ে শীর্ষে মাশরাফির রংপুর

চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের হারে আগের দিনই প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। রানরেট বিবেচনায় অনেকটা নিশ্চিত ছিল রংপুর রাইডার্সও। আর এদিন এ দুই দলের মোকাবেলাটা ছিল কোয়ালিফায়ারের আগে নিজেদের যাচাই করে নেওয়ার ম্যাচ। পাশাপাশি শীর্ষস্থান নিশ্চিত করারও। আর তাতে কুমিল্লাকে উড়িয়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। ৯ উইকেটের বড় জয়ে কোয়ালিফায়ারের দারুণ প্রস্তুতি তো সেরে শীর্ষস্থান নিশ্চিত করেছে দলটি।
২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন

কেন্দ্রীয় চুক্তিতে এলেন ইমরুল, লিটনের উত্তরণ

নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন ব্যাটসম্যান ইমরুল কায়েস। আগের বছরের রুকি শ্রেণী থেকে ‘বি’ ক্যাটাগরিতে উত্তরণ হয়েছে ব্যাটসম্যান লিটন কুমার দাসের। রুকি শ্রেনীতে থাকা নাজমুল হোসেন শান্ত বাদ পড়েছেন এবার। সেখানে এবারও আছেন আবু হায়দার রনি, তার সঙ্গে এসেছেন নতুন আরও চারজন।
২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৬ পূর্বাহ্ন

চিটাগংকে হারিয়ে আসর শেষ করল সিলেট

সুপারম্যানের উড়ে ক্যাচ ধরলেন জেসন রয়। দারুণ ক্যাচ ধরলেন আফিফ হোসেনও। ঝাঁপিয়ে দৃষ্টিনন্দন রানআউট করলেন জাকের আলী অনিক। সব মিলিয়ে ফিল্ডিংয়ে দুর্দান্তই ছিল সিলেট সিক্সার্স। অপর দিকে সহজ বেশ কিছু ক্যাচ মিস করলেন চিটাগং ভাইকিংসের খেলোয়াড়রা। আর তার ফলাফলও পেয়েছে তারা। সিলেটের বিপক্ষে ২৯ রানে গ্রুপ পর্ব শেষ করেছে দলটি। তবে আগেই শেষ চার নিশ্চিত করেছে মুশফিকুর রহিমের দল।
১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৪ অপরাহ্ন

মোস্তাফিজকে দেখেই জেদ চেপেছিল সাইফউদ্দিনের

দুই জনই প্রায় সমবয়সী। বয়সের পার্থক্যও স্বল্প। বন্ধুত্বটাও বেশ গাড়। ঘরোয়া ক্রিকেটে এক সঙ্গে খেলেছেন। জাতীয় দলে তো তারা সতীর্থই। কাছ থেকেই দেখেছেন কতো জয়ের শেষ নায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান। তাই জেদটা মনে মনেই ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের। সুযোগ পেলে একদিন করে দেখাবেন। দেখালেনও। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের নায়ক তিনিই। মূলত মোস্তাফিজকে দেখেই উদ্বুদ্ধ হয়েছেন এ তরুণ।
১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৯ অপরাহ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে ঢাকাকে ১ রানে হারিয়ে শীর্ষে কুমিল্লা

চট্টগ্রামের মাঠে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের দেখা মিলল। দেখা মিলল দ্বিতীয় সর্বোচ্চ স্কোরেরও। ইনিংস প্রতি রান হয়েছে প্রায় ১৭১ করে। বিপিএলের মূল আমেজটাই যেন ছিল সেই মাঠে। ঢাকায় ফিরতেই আবারো সেই রান খরা। তবে রান খরার ম্যাচে বেশ রোমাঞ্চকর পরিণতি দেখেছে ক্রিকেটপ্রেমীরা। ক্ষণে ক্ষণে রঙ বদলানো ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১ রানে হারিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১ পূর্বাহ্ন

বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ

ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে অংশ নেওয়া দলগুলোর প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি চূড়ান্ত করেছে আইসিসি। উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে গা গরমের ম্যাচ খেলবে মাশরাফি মর্তুজার দল।
৩১ জানুয়ারি ২০১৯, ১২:১৮ অপরাহ্ন

ইংলিশদের হারিয়ে যুবদলের সিরিজ জয়

পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর তোপে মাঝারি সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড যুবদল। সেই রান তাড়ায় ঝলক দেখিয়েছেন ওপেনার তানজিদ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও আকবর আলি। কক্সবাজারে তাই দ্বিতীয় ওয়ানডেতেও ইংলিশ যুব দলকে সহজেই হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ যুবদল।
৩১ জানুয়ারি ২০১৯, ১১:৫৬ পূর্বাহ্ন

প্লে অফের আগে দুঃসংবাদ শুনল রংপুর রাইডার্স

পয়েন্ট টেবিলে সবার উপরে থেকে প্লে অফ রাউন্ড নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। তাদের আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। কিন্তু প্লে অফে নামার আগেই দুঃসংবাদ শুনতে হলো মাশরাফি মর্তুজার দলকে। রংপুরকে এতদূর নিয়ে আসার কারিগরদের অন্যতম আলেক্স হেলস যে চোটে পড়ে ছিটকে পড়েছেন বিপিএল থেকে। । প্লে-অফ রাউন্ড থেকে এবিডি ভিলিয়ার্সও না থাকায় নিশ্চিতভাবেই হোঁচট খেল বর্তমান চ্যাম্পিয়নরা।
৩১ জানুয়ারি ২০১৯, ১১:০০ পূর্বাহ্ন

সাকিবদের পরাজয় কামনা করছেন মিরাজরা

বুধবার রাতে সিলেট সিক্সার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে রাজশাহী কিংস। কিন্তু চারে থেকেও চারে থাকা নিশ্চিত নয় তাদের। বুধবারই যে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেহেদী হাসান মিরাজরা। অন্যদিকে দুই পয়েন্ট কম নিয়ে পাঁচে থাকা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের হাতে আছে আরও দুই ম্যাচ। টুর্নামেন্টে পরের রাউন্ডে যেতে হলে তাই কেবল ঢাকার হারই খুলতে পারে রাজশাহীর দুয়ার।
৩১ জানুয়ারি ২০১৯, ০৬:৫৫ পূর্বাহ্ন

ইভান্স-ডেসকাটের ঝড়ে টিকে রইল রাজশাহী, সিলেটের বিদায়

নিকোলাস পুরানের ঝড়ে জেতার মত রানই করেছিল সিলেট সিক্সার্স। শেষ চারে উঠার হাতছানিতে বল হাতেও শুরুটা ভালো ছিল তাদের। কিন্তু মিডল অর্ডারে দুর্দান্ত এক জুটি গড়ে লরি ইভান্স আর রায়ান টেন ডসকেট সব নিয়ে যান নিজেদের পক্ষে। দারুণ এক জয়ে সিলেটকে বিদায় করে শেষ চারের আশা বাঁচিয়ে রাখেন রাজশাহীর।
৩০ জানুয়ারি ২০১৯, ০৩:৫৬ অপরাহ্ন

ঢাকায় ফিরেই জিতবে ঢাকা

চলতি বিপিএলে কি দারুণ সূচনাই না করেছিল ঢাকা ডায়নামাইটস। প্রথম চার ম্যাচে টানা চার জয়। এরপর এক ম্যাচ হারলেও পরের ম্যাচে আবার জয়। ছয় ম্যাচে পাঁচ জয়ে উড়ছিল দলটি। তখন মনে হয়েছিল, শীর্ষ চার নিশ্চিত করাতো বটেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও সময়ের ব্যাপার। কিন্তু এরপরই হঠাৎ ছন্দপতন। টানা চারটি হার। উল্টো শেষ চারের সমীকরণই কঠিন। তবে ঘরের মাঠে ফিরেই দল ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার অ্যান্ড্রু বার্চ।
৩০ জানুয়ারি ২০১৯, ০১:২৬ অপরাহ্ন

ঢাকাকে শঙ্কায় ফেলে শেষ চারে মুশফিকের দল

ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে শক্ত পূঁজি পেয়েছিল চিটাগং ভাইকিংস। সেই পূঁজি টপকাতে লড়ছিলেন আন্দ্রে রাসেল, সাকিব আল হাসানরা। ভাইকিংস বোলাররা তাদের দমিয়ে তুলে নিয়েছেন রোমাঞ্চকর জয়। এই জয়ে টুর্নামেন্টের শেষ চারও নিশ্চিত হয়ে গেছে তাদের।
৩০ জানুয়ারি ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন