চলতি আসরের তৃতীয় হ্যাটট্রিক রাসেলের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে তৃতীয় হ্যাটট্রিক তুলে নিলেন ঢাকা ডায়নামাইটসের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এদিন চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ওভারে হ্যাটট্রিক করেন এ ক্যারিবিয়ান। যা চলতি আসরের তৃতীয় হ্যাটট্রিক। এর আগে ঢাকার স্পিনার আলিস ইসলাম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়াহাব রিয়াজ।
৩০ জানুয়ারি ২০১৯, ০৯:৫৭ পূর্বাহ্ন
আফ্রিদির অসহায়ত্ব দেখে দুঃখ ভুলেছেন ফরহাদ রেজা
৬ বলে দরকার ৯ রান। হাতে ছিল ৪টি উইকেট। উইকেটে দুর্দান্ত ছন্দে থাকা রাইলি রুশোর সঙ্গে ফরহাদ রেজা। প্রথম বলে সিঙ্গেল নিলেন নন স্ট্রাইক প্রান্তে রুশো। সঙ্গী রেজার উপর আস্থা ছিল বলেই নিলেন। কিন্তু মোস্তাফিজুর রহমানের করা পরের চারটি ব্যাটেই লাগাতে পারলেন না রেজা। চতুর্থ বলে বাইয়ের সুবাদে পড়িমরি করে প্রান্ত বদল করলেন বটে। কিন্তু ততক্ষণে জয়ের সম্ভাবনা শেষ।
৩০ জানুয়ারি ২০১৯, ০৯:০৫ পূর্বাহ্ন
এবার রুশো-ভিলিয়ার্সের ব্যাটে দুর্বার রংপুর
রংপুর রাইডার্সকে ঠেকাবে কারা? বিপিএলে বোধহয় এই প্রশ্নটাই বড় হতে চলেছে। প্রথম কয়েক ম্যাচ হার-জিতের উঠানামা ছিল। কিন্তু এবিডি ভিলিয়ার্স নামার দিন থেকেই যেন দুর্বার মাশরাফি মর্তুজার দল। সেদিন থেকে টানা জিতেই চলেছে তারা। এবার রাজশাহী কিংসকে গুঁড়িয়ে পেল টানা পঞ্চম জয়। সব মিলিয়ে সপ্তম। উঠে গেল টেবিলের শীর্ষেও।
২৯ জানুয়ারি ২০১৯, ০৩:৪৯ অপরাহ্ন
টি-টোয়েন্টিতে ৫০০০ রানের মাইলফলকে প্রথম বাংলাদেশি তামিম
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নতুন এক মাইলফলকে পৌঁছেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে করলেন পাঁচ হাজার রান। মঙ্গলবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে দারুণ এক হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পথে এ কীর্তি গড়েন এ ড্যাশিং ওপেনার।
২৯ জানুয়ারি ২০১৯, ১২:২৯ অপরাহ্ন
ওয়াকার বলছেন তাসকিন, তাসকিন বলছেন ওয়াকার
কি বেদম পিটুনিই না খেলেন সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে। টি-টোয়েন্টি, ওয়ানডে কি টেস্টে। বোলিং করাই যেন ভুল গিয়েছিলেন। এর আগে চ্যাম্পিয়ন্স লিগেও একই অবস্থা। গত দুই বছর যেন দুঃস্বপ্নের মতো স্মৃতি বয়ে বেড়ালেন তাসকিন আহমেদ। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনিই সেরা বোলার। আর তার কৃতিত্ব তাসকিন দিচ্ছেন গুরু ওয়াকার ইউনুসকে। আর তাসকিনের স্বরূপে ফিরে আসার কৃতিত্ব তাসকিনকেই দিচ্ছেন ওয়াকার।
২৯ জানুয়ারি ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন
ম্যাড়ম্যাড়ে ম্যাচে দলকে জিতিয়ে উজ্জ্বল তামিম
বৃষ্টির কারণে এক ওভার করে কমে গিয়েছিল ম্যাচের আয়ু। তবে অসময়ের বৃষ্টি যেন কেড়ে নিয়েছিল ম্যাচের প্রাণও। গত ক’ম্যাচের রান বন্যায় চেনা হওয়া চট্টগ্রামের উইকেট হয়ে গেল কেমন যেন মন্থর। তাতে আগে ব্যাট করে অস্বস্তিতে পড়া চিটাগং ভাইকিংস করতে পারে অল্প পূঁজি। মামুলি লক্ষ্য পেয়ে দলকে নিরাপদে জিতিয়ে সেখানে নায়ক কুমিল্লার হয়ে নামা চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ইকবাল।
২৯ জানুয়ারি ২০১৯, ১১:৩০ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত
২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় এই বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে প্রাথমিক পর্ব। আর এই প্রথম রাউন্ডের খেলা পড়েছে হোবার্টে।
২৯ জানুয়ারি ২০১৯, ১০:৫৯ পূর্বাহ্ন
ডি ভিলিয়ার্সকে বোল্ড করাই তাসকিনের সেরা স্মৃতি
লেংথ মিস করে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে গেলেন এবি ডি ভিলিয়ার্স। আর ওই দিকে দুই হাত প্রসারিত করে যেন উড়ছিলেন সিলেট সিক্সার্সের এ তরুণ পেসার। মনে রাখার মতো স্মৃতি। সত্যিই মনে রেখেছেন তাসকিন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এ মুহূর্তটাই চলতি বিপিএলে তার সেরা মুহূর্ত বলে জানালেন এ পেসার।
২৯ জানুয়ারি ২০১৯, ১০:২২ পূর্বাহ্ন
ক্রিকেট খেলাটা যখন ডি ভিলিয়ার্সের কাছে বিরক্তিকর
ব্যাটিংয়ে যখন নামলেন তখন দলের রান মাত্র ৫। হারিয়ে ফেলেছেন টপ অর্ডারের সেরা দুই উইকেট। কিন্তু সেখান থেকেই কি সাবলীল ভাবেই না ব্যাটিং করলেন রংপুর রাইডার্সের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। মূলত চট্টগ্রামে ব্যাটিং স্বর্গের মহিমাই উপভোগ করেছেন এ প্রোটিয়া তারকা। কিন্তু নিয়মিত এমন উইকেটে খেলতে চান না তিনি।
২৯ জানুয়ারি ২০১৯, ০৮:২৪ পূর্বাহ্ন
বৃষ্টি থেমেছে, শীগগিরই আবার খেলা শুরু
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর থেকেই দফায় দফায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ১০ মিনিট পর ম্যাচ শুরু হওয়ার পর ১ ওভার না গড়াতেই আবার বৃষ্টি নামে। ফলে ম্যাচ আপাতত বন্ধ রয়েছে। তবে আশার কথা আবার থেমেছে বৃষ্টি। নতুন করে বৃষ্টি না নামলে খুব শীগগিরই আবার শুরু হবে খেলা।
২৯ জানুয়ারি ২০১৯, ০৭:২০ পূর্বাহ্ন
মাশরাফিদের প্রশংসায় পঞ্চমুখ ডি ভিলিয়ার্স
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। আর মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলের সঙ্গে খেলতে দারুণ উচ্ছ্বসিত এ প্রোটিয়া। দলের সবাইকে ভালো মানুষও বললেন মিস্টার ৩৫০ ডিগ্রি।
২৯ জানুয়ারি ২০১৯, ০৬:০৪ পূর্বাহ্ন
বিপিএলের এ সেঞ্চুরির কোন মূল্য নেই ভিলিয়ার্সের কাছে
লক্ষ্যটা ছিল ১৮৭ রানের। চট্টগ্রামের উইকেটে এ রান হয়তো খুব বেশি নয়। কিন্তু শুরুতে উইকেট পেলেও এ রানেও প্রতিপক্ষকে আটকানো সম্ভব। আর পেলও সাবিকের দল। গেইলকে তো পেলেনই, পেলেন দারুণ ছন্দে থাকা রাইলি রুশোকে। ৫ রানে দুই উইকেট তুলে তখন উড়ছিল ঢাকা। কিন্তু হেলসকে নিয়ে তাদের মাটিতে নামিয়ে আনেন এবি ডি ভিলিয়ার্স। রেকর্ড জুটিতে সেঞ্চুরি তো করেছেনই, দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। কিন্তু তারপরও এ সেঞ্চুরির কোন মূল্য নেই ভিলিয়ার্সের কাছে।
২৯ জানুয়ারি ২০১৯, ০৫:০০ পূর্বাহ্ন
ভিলিয়ার্সের ঝড়ো সেঞ্চুরি, হেলসের আক্ষেপ
টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম যদি ধরা হয়, তাহলে শুরুতেই আসবে এবি ডি ভিলিয়ার্সের নাম। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে বড় আকর্ষণই এ প্রোটিয়া তারকা। আর কেন তা হাড়েহাড়ে টের পেল ঢাকা ডায়নামাইটস। তাদের বিপক্ষে রংপুর রাইডার্সের এ ব্যাটসম্যান তাণ্ডব চালিয়ে তুলে নিলেন বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
২৮ জানুয়ারি ২০১৯, ০৪:১১ অপরাহ্ন
একটি এবিডি ভিলিয়ার্স ‘শো’
এবিডি ভিলিয়ার্স যখন ক্রিজে আসেন পর পর দুই বলে দুই উইকেট খুইয়ে দল তখন চাপে। এসেই ছক্কায় উড়ালেন সেই চাপ। তারপর থেকেই তার ব্যাটে আলোর বিচ্ছুরণ। আগের ম্যাচে সেঞ্চুরি করে তাগড়া হয়ে থাকা আলেক্স হেলসও যোগ দিলেন সেই উৎসবে। আর যায় কোথায়। এই দুই বিস্ফোরক ব্যাটসম্যানের তাপে পুড়ে ছারখার হয়ে গেল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
২৮ জানুয়ারি ২০১৯, ০৪:০০ অপরাহ্ন
সাব্বির কীভাবে দলে জানতেন না বিসিবি সভাপতিও
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়ার আগে এক রাশ বিস্ময় উপহার দিয়ে আবার জাতীয় দলে সাব্বির রহমান। তার ফেরায় চারদিকে চলছে নানা আলোচনা-সমালোচনা। চলছে নানা গুঞ্জন। কি ভিত্তিতে তাকে আবার ফেরানো হলো সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। আর তার উত্তর জানেন না খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তাতে বিস্ময় বেড়েছে আরও।
২৮ জানুয়ারি ২০১৯, ০৩:১৭ অপরাহ্ন
ইমরুলের বুকে রক্তক্ষরণ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৪৯ রান। তার চেয়ে বেশি রান বাংলাদেশে তো দূরের কথা ক্রিকেট ইতিহাসেই আছে একটি। এমন বিরল রেকর্ড গড়ার এক সিরিজ পরই বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ ইমরুল কায়েস। মেনে নিলেও তা মনে নিতে পারেননি ইমরুল। আছে কষ্ট। কুমিল্লা ভিক্টরিয়ান্সের দুর্দান্ত এক জয়ের পর সংবাদ সম্মেলনে এসে জাতীয় দল থেকে বাদ পড়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অধিনায়ক ইমরুলের কণ্ঠে ভাসে সে কষ্টের প্রতিধ্বনি।
২৮ জানুয়ারি ২০১৯, ০১:৪০ অপরাহ্ন
কেন বোলিং করলেন না তাইজুল?
বেদম পিটুনি খেয়ে যাচ্ছেন বোলাররা। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে সেঞ্চুরির দেখা মিলল এভিন লুইসের। মাঝে হ্যামস্ট্রিংয়েও টান পড়ে তার। তাতে কোন সমস্যা হয়নি। আর কোন বোলার তো নুন্যতম বাধা সৃষ্টি করতে পারলেন না। অথচ দলে ছিলেন বিশেষজ্ঞ একজন স্পিনার। যিনি কি না আগের দুই ম্যাচেই পেয়েছেন ৩টি করে উইকেট। তার হাতে বলই তুলে দিলেন না খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
২৮ জানুয়ারি ২০১৯, ০১:১০ অপরাহ্ন
লুইসের সেঞ্চুরিতে খুলনাকে গুঁড়িয়ে শীর্ষে কুমিল্লা
বিস্ফোরক সেঞ্চুরি করে এভিন লুইসের ঠিক করে দিয়েছিলেন ম্যাচের গতিপথ। সেই গতিপথ ফেরাতে অবিশ্বাস্য কিছু করতে হতো খুলনা টাইটান্সকে। কিছুটা জারিজুরি করলেও সে পথের কাছাকাছিও যেতে পারেনি তারা। আরও এক হতাশার আর পুরো ম্যাচে বল কুড়িয়ে কান্তিই হয়েছে তাদের বড় সঙ্গী।
২৮ জানুয়ারি ২০১৯, ১১:১৮ পূর্বাহ্ন
ইয়াসিরের মাঝে ‘টি-টোয়েন্টির পরিপূর্ণ ব্যাটসম্যানের’ ছবি
যার জায়গায় দলে আসলেন তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একটি নাম। জাতীয় দলের সাবেক অধিনায়ক। অভিষেক টেস্টের সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ানও বটে। যদিও ক্যারিয়ারের মাঝপথে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে হয়েছেন বিতর্কিত। কিন্তু তার সামর্থ্যের প্রশংসা না করে পারবেন না নিন্দুকরাও। সেই আশরাফুলের জায়গায় খেলতে নামা মানে রাজ্যের চাপ। আর সে চাপ কি অবলীলায় না কাটিয়ে উঠলেন চিটাগং ভাইকিংস তরুণ ইয়াসির আলী রাব্বি।
২৮ জানুয়ারি ২০১৯, ১১:১২ পূর্বাহ্ন
গেইলের পর লুইস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম সেঞ্চুরিটা করেছিলেন উইন্ডিজ তারকা ক্রিস গেইল। একই আসরেই করেছেন দ্বিতীয়টাও। এখন পর্যন্ত করেছেন ৫টি। অথচ আর কোন ব্যাটসম্যানের একাধিক সেঞ্চুরিও ছিল না। তবে ষষ্ঠ আসরে এসে কোন ব্যাটসম্যান দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন। তৃতীয় আসরে প্রথম সেঞ্চুরি করার পর এবারের আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করলেন আরেক ক্যারিবিয়ান এভিন লুইস।
২৮ জানুয়ারি ২০১৯, ০৯:৫৯ পূর্বাহ্ন