আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে রুমানা
চলতি বছর দারুণ কেটেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রুমানা আহমেদের। ব্যাটে বলে দুই বিভাগেই অনবদ্য পারফর্ম করেছেন। বিশেষ করে বল হাতে ছিলেন দুর্দান্ত। আর তার পুরষ্কার পেলেন এ অলরাউন্ডার। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন তিনি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা কোন একাদশে জায়গা পেলেন রুমানা।
৩১ ডিসেম্বর ২০১৮, ০৯:০৩ পূর্বাহ্ন
স্মিথের বিপিএলে খেলার পথ খুলল
স্টিভেন স্মিথ বিপিএলে খেলছেন কিনা তা নিয়ে কদিন থেকে চলছিল দোলাচল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ককে দলে ভেড়ানো পরই উঠে হাইপ। কিন্তু অন্য ফ্রেঞ্চাইজিগুলোর আপত্তির মুখে অনিশ্চিত হয়ে গিয়েছিল তার বিপিএলে খেলা। তবে এবার জটিলতা কাটিয়ে তার বিপিএলে খেলার পথই তৈরি হয়েছে।
২৭ ডিসেম্বর ২০১৮, ১২:২৮ অপরাহ্ন
রাজ্জাকের ঝলকে বিসিএলের শিরোপা দক্ষিণাঞ্চলের
আগের দিনই জেতার কাজটা এগিয়ে রেখেছিল দক্ষিণাঞ্চল। শেষ কেবল ইনিংস হার এড়াতে পেরেছে উত্তরাঞ্চল। বাকি আনুষ্ঠানিকতা সহজেই সেরে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে দক্ষিণের জয়ের নায়ক অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।
২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:০৫ পূর্বাহ্ন
ডাবল সেঞ্চুরি হাতছাড়া বিজয়ের
সেঞ্চুরি তুলে রেখেছিলেন আগের দিনই, আশা ছিল ডাবল সেঞ্চুরির। কিন্তু একদম কাছে গিয়েও পারলেন না এনামুল হক বিজয়। বিজয়ক কুপোকাত করে দক্ষিণাঞ্চলের ইনিংসের মূল হন্তারক বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। তবে তিনি ছয় উইকেট নিলেও তার দল সুবিধাজনক অবস্থায় নেই।
২৬ ডিসেম্বর ২০১৮, ০৭:২১ অপরাহ্ন
৮ উইকেট নিয়ে দলকে জেতালেন নাঈম
মুমিনুল হক আর ইয়াসির আলি রাব্বির দুই সেঞ্চুরিতেই কাজ অর্ধেক সেরে রেখেছিল পূর্বাঞ্চল। বল হাতে একাই ৮ উইকেট তুলে বাকিটা সেরেছেন নাঈম হাসান।
২৬ ডিসেম্বর ২০১৮, ০৭:০৫ অপরাহ্ন
বিজয় ও আল-আমিনের সেঞ্চুরি, তাইজুলের ছয় উইকেট
দারুণ ছন্দে আছেন ওপেনার এনামুল হক বিজয়। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। এবার শেষ রাউন্ডের ম্যাচে চট্টগ্রামে উত্তরাঞ্চলের বিপক্ষেও দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেন তিনি। শুরু তাই নয়, এগিয়ে যাচ্ছেন ডাবল সেঞ্চুরির পথে। একই দিনে সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণাঞ্চলের আরেক ব্যাটসম্যান আল-আমিন জুনিয়রও।
২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ অপরাহ্ন
ওয়ানডের সাফল্য ধরে সবচেয়ে বেশি জয়ের বছর
বছরের শেষ ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ। জিততে পারেনি উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও। তবে তাতে ম্লান হচ্ছে না বাকি বছরের সাফল্যর আলো। পুরো বছর জুড়েই মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসানরা বাংলাদেশকে পাইয়ে দিয়েছেন দারুণ সব জয়। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরু থেকে এই বছরই সব মিলিয়ে বেশি জয় পেয়েছে বাংলাদেশ। এর বেশিরভাগই এসেছে ওয়ানডে সংস্ক্রণের হাত ধরে।
২৪ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ পূর্বাহ্ন
সেই ভুলের ব্যাখ্যা দিলেন আম্পায়ার তানভীর
টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা আলোয় রাঙা হতে পারত বাংলাদেশের জন্য। কিন্তু শেষ হয়েছে বিব্রতকর ঘটনা আর হতাশায় মোড়ানো হার দিয়ে। উইন্ডিজের বিপক্ষে টানা দুই ভুল ‘নো’ বলের সিদ্ধান্তের জেরে খেলায় উত্তেজনা আর বিরতি পড়ার ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। সেদিন বিস্ময়কর ভুল করা আম্পায়ার তানভীর আহমেদের একদিন পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।
২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৩ পূর্বাহ্ন
র্যাঙ্কিংয়ে বড় লাফ লিটনের, সাকিব-মাহমুদউল্লাহর উন্নতি
উইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। লড়াই জমিয়ে শেষে গিয়ে হতাশায় পুড়েছে সাকিব আল হাসানের দল। তবে এই সিরিজে ব্যাটে বলে নৈপুণ্যে দেখিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বেশ বড় উন্নতি করেছেন লিটন দাস, সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ।
২৩ ডিসেম্বর ২০১৮, ০১:১৯ অপরাহ্ন
দলে ভারসাম্য আসায় সন্তুষ্টি প্রধান নির্বাচকের
ঘরের মাঠে টানা দুই সিরিজ খেলে হোম সিজন শেষ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জেতা যায়নি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু দুদলের বিপক্ষেই ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে অনায়াসে, ওয়েস্ট ইন্ডিজকে টেস্টেও হারিয়েছে সহজে। মাস তিনেকের ব্যস্ততার পর সাফল্য-ব্যর্থতার খতিয়ান নিয়ে বসে আশার আলো দেখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪১ পূর্বাহ্ন
আমি প্রতারণার অভিযোগ আনছি না: ব্র্যাথওয়েট
ওশান টমাসের বলে আম্পায়ারের পর পর দুবার ভুল করে ‘নো’ বল ডাকার ঘটনার মাঠেই প্রতিবাদমুখর উইন্ডিজ দল সংবাদ সম্মেলনেও আড়াল করেনি কিছু। অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট রাখঢাক না রেখেই দিয়েছেন পুরো ঘটনার ব্যাখ্যা।
২২ ডিসেম্বর ২০১৮, ০৫:০৯ অপরাহ্ন
অনাকাঙ্ক্ষিত ওই বিরতি বিপক্ষে গেছে বাংলাদেশের
ওশান টমাসের বলে ভুল করে আম্পায়ার তানবীর আহমেদের ‘নো বল’ ডাকার ঘটনায় খেলা বন্ধ থাকে আট মিনিট। ওই সময় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করে বাদানুবাদে জড়ান উইন্ডিজ ক্রিকেটাররা। এর আগে উড়তে থাকা বাংলাদেশের ইনিংস বিরতির পরই পথ হারায়। বাংলাদেশের কোচ স্টিভ রোডস মনে করেন অপ্রত্যাশিত ওই বিরতিই কাল হয়ে গেছে তাদের।
২২ ডিসেম্বর ২০১৮, ০৪:২৪ অপরাহ্ন
হতাশায় মোড়ানো ঘটনাবহুল সমাপ্তি
এভিন লুইসের ব্যাটে আড়াইশর দিকে যাচ্ছিল উইন্ডিজ। দারুণ বোলিং করে তাদের দুশোর নিচে আটকে রেখেছিলেন সাকিব আল হাসানরা। রান তাড়ায় আবারও বিস্ফোরক শুরু পাইয়ে দিয়েছিলেন লিটন দাস। কিন্তু সব ছাপিয়ে গেল আম্পায়ার তানবির আহমেদের ভুল, খেলা বন্ধ করে ক্যারিবিয়ানদের প্রতিবাদ। অনাকাঙ্ক্ষিত বিরতির পর পথ হারিয়ে ডুবেছে বাংলাদেশ।
২২ ডিসেম্বর ২০১৮, ০২:৪৪ অপরাহ্ন
সব ছাপিয়ে গেল এমন আম্পায়ারিং
চতুর্থ ওভারের শেষ বল। ওশান টমাসকে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দিলেন দারুণ খেলতে থাকা লিটন দাস। কিন্তু তার আগেই ওভারস্টেপের কারণে আম্পায়ার তানবির আহমেদ হাত তোলে দেখিয়ে ফেলেছেন ‘নো’ বল। কিন্তু রিপ্লেতে দেখা যায় অবাক দৃশ্য। আসলে ওভারস্টেপই করেননি টমাস। ঠিক এক বল আগেই এরকম আরেকটি ‘নো’ বল ডেকেছিলেন আম্পায়ার তানবির। ফ্রি হিটে পেয়ে বাউন্ডারিতে পাঠান লিটন। ওই ভুলে খুব প্রতিবাদ না করলেও আউটের পর ভুল ‘নো’ বলের রেশে মাঠে তুমুল প্রতিবাদ মুখর হয়ে পড়ে উইন্ডিজের খেলোয়াড়রা। খেলা বন্ধ থাকে আট মিনিট।
২২ ডিসেম্বর ২০১৮, ০১:৫৮ অপরাহ্ন
ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
১৯১ রানের লক্ষ্য তাড়ায় কি দারুণ সূচনাই না করল বাংলাদেশ । তামিম ইকবালের উইকেট হারালেও লিটনের ব্যাটে চার ওভারেই আসে ৬২ রান। কিন্তু এরপরই গেল সব পাল্টে। টপাটপ উইকেট হারিয়ে ১৮ বল বাকী থাকতেই গুটিয়ে গেল ১৪০ রানে। ফলে ৫০ রানের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ১-২ ব্যবধানে সিরিজ হারল টাইগাররা।
২২ ডিসেম্বর ২০১৮, ১০:০৭ পূর্বাহ্ন
বিসিএলেই ‘বিপিএলের মহড়া’ আশরাফুলের
কদিন পরই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) টি-টোয়েন্টির আসর। তার আগে দীর্ঘ পরিসরের সংস্করণ বিসিএলেই মারকাটারি ক্রিকেটের মহড়া যেন দিলেন মোহাম্মদ আশরাফুল, রনি তালুকদাররা। তবে তাদের অমন ঝড়ো ব্যাটিং অবশ্য ম্যাচ পরিস্থিতিই দাবি করেছিল।
২১ ডিসেম্বর ২০১৮, ০৫:২৯ অপরাহ্ন
‘সাকিবের কাছে এরচেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া বিশাল লক্ষ্য তাড়াতেও টগবগিয়ে ছুটছিল উইন্ডিজ। তিন পেসার দেদারসে দিচ্ছিলেন রান। শিশিরে ভেজা মাঠে স্পিনারদের বল করাও ছিল বেশ কঠিন। এমন পরিস্থিতিতেও সাকিব আল হাসান চিনিয়েছেন নিজের জাত। মাত্র ২০ রান ৫ উইকেট নিয়ে ক্যারিবিয়দের ধসিয়ে দেন তিনি। এই নৈপুণ্যের পর স্পিন কোচ সুনীল যোশীর কাছে এরচেয়ে বেশি কিছু চাওয়ার নেই।
২১ ডিসেম্বর ২০১৮, ০২:০০ অপরাহ্ন
সাকিবের কাছে আগ্রাসী মাহমুদউল্লাহই বেশি কার্যকর
লিটন দাস, সৌম্য সরকারের দাপটে উড়তে থাকা বাংলাদেশ হুট করে তিন উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। ওই পরিস্থিতিতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ চালান পাল্টা আক্রমণ। সাকিব আল হাসানের সঙ্গে গড়ে তার ৯১ রানের জুটি। বাংলাদেশের রান ছাড়িয়ে যায় দুশো’র কোটা। অধিনায়ক সাকিব মনে করেন মাহমুদউল্লাহর এমন আগ্রাসী মনোভাবই সঠিক পন্থা।
২০ ডিসেম্বর ২০১৮, ০৫:১৯ অপরাহ্ন
যে মন্ত্রে হঠাৎ বদলে গেল টাইগারদের ব্যাটিং
অতিরিক্ত সাহস দেখাতে গিয়েই সিলেটে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। সংবাদ সম্মেলনে এমনটাই বলেছিলেন সৌম্য সরকার। আরও বলেছিলেন, মিরপুরে এবার বুদ্ধি খাটিয়েই খেলবেন। আর তাই করে দেখিয়েছেন টাইগাররা। বৃহস্পতিবার দুর্দান্ত ব্যাটিং শৈলী দেখিয়ে স্কোরবোর্ডে বড় সংগ্রহই গড়েছিল তারা। তাতে ভর করে দারুণ জয়।
২০ ডিসেম্বর ২০১৮, ০৫:১৩ অপরাহ্ন
আমার নেতিবাচক নিউজ মানুষ বেশ ভালো খায়: সাকিব
টি-টোয়েন্টি সিরিজ শুরুর পর থেকেই প্রথাগত সংবাদ সম্মেলনে আসেননি সাকিব আল হাসান। সিরিজ শুরুর আগের দিন অনুশীলনে চোট পেয়ে মেজাজ বিগড়ে যাওয়ায় পাঠিয়েছিলেন কোচ স্টিভ রোডসকে। প্রথম ম্যাচে ব্যর্থতার পরেও মেলেনি তার দেখা। তবে ওই ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার বলা কথা নিয়ে সংবাদ দেখে তা নেতিবাচক মনে হয়েছে সাকিবের। এবার সিরিজের সমতা ফেরানোর পর সেই প্রসঙ্গ টেনে দিয়েছেন প্রতিক্রিয়া।
২০ ডিসেম্বর ২০১৮, ০৪:৩২ অপরাহ্ন