নানা নাটকীয়তার পর বিসিএলের ম্যাচ ড্র

বগুড়ায় দারুণ রোমাঞ্চকর সমাপ্তির দিনে জিততে পারত মধ্যাঞ্চল বা পূর্বাঞ্চল যে কেউ। কিন্তু নাটকীয়তায় মোড়া শেষ বিকেলে ম্যাচটি শেষ হয়েছে অমিমাংসিতভাবে। জয় থেকে মাত্র ছয় রান দূরে থামতে হয়ে পূর্বাঞ্চলকে। প্রতিপক্ষ মন্থর গতিতে খেলেছে, এমন অভিযোগে আম্পায়ার দিকে চিৎকার করায় শাস্তিও পেয়েছেন পূর্বাঞ্চলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত।
৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৫ অপরাহ্ন

উইন্ডিজের গতিময় পেসার টমাসকে নিয়ে ভাবছেন মাশরাফি

বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে বল করতে এসেই ওশান টমাস মারছিলেন দারুণ সব বাউন্সার। তার একটি উইকেটকিপারকে ছাড়িয়ে এমনভাবে গেল, একটুর জন্য উড়ন্ত অবস্থায় পেরিয়ে যাচ্ছিল সীমানাও। স্পিড মিটারে নিশ্চিতভাবেই এসব বলের গতি কৌতহল জাগানিয়া হতো। ভারতের বিপক্ষে সিরিজেও গতি দিয়ে নজর কেড়েছিলেন এই তরুণ। ঘন্টায় তার কোন কোন বলের গতি ১৫০ কিমির কাছাকাছি। মুখোমুখি হওয়ার আগে এবার তাকে নিয়ে ভাবছেন বাংলাদেশ অধিনায়কও।
৮ ডিসেম্বর ২০১৮, ১২:৩২ অপরাহ্ন

সাকিব-তামিম ফেরায় মাশরাফির স্বস্তি

এশিয়াকাপে দুবাই-আবুধাবির প্রচণ্ড গরমে নাজেহাল হননি বাংলাদেশ স্কোয়াডের এমন খেলোয়াড়ই নেই বললেই চলে। তবে তামিম ইকবালের আঙুলের ইনজুরি আর সাকিব আল হাসানের চোট বেড়ে আসর থেকে ছিটকে পরা ছিল মরার উপর খাড়ার ঘায়ের মতো। তবে দুঃসময় পেছনে ফেলে আবারো জাতীয় দলে ফিরছেন এ দুই তারকা। তাতেই স্বস্তি মিলেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।
৮ ডিসেম্বর ২০১৮, ১১:০০ পূর্বাহ্ন

মাইলফলকের ম্যাচেও আলাদা গুরুত্ব নেই মাশরাফির কাছে

বাংলাদেশ জাতীয় দলে তার অভিষেকটা হয়েছিল টেস্ট ম্যাচ দিয়ে। অভিষেকেই জাদুকরী বোলিংয়ে নজর কাড়েন তিনি। সেই থেকে শুরু। এরপর ওয়ানডে পরে টি-টোয়েন্টিতেও নিজেকে অটোম্যাটিক চয়েজে পরিণত করেন। কিন্তু ইনজুরির কারণে টেস্ট ম্যাচই আর খেলা হয় না। দেশের হয়ে এখন শুধু ওয়ানডেই খেলেন। এ সংস্করণের অধিনায়কও তিনি। আগামীকাল রোববার উইন্ডিজের বিপক্ষে অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন সেই মাশরাফি বিন মুর্তজা।
৮ ডিসেম্বর ২০১৮, ১০:১৮ পূর্বাহ্ন

বাদ পড়া টপ অর্ডার ব্যাটসম্যানকে যে বার্তা দিতে চান অধিনায়ক

ওয়ানডে সংস্করণে বাংলাদেশের টপ অর্ডারে এখন তুমুল লড়াই। চোট কাটিয়ে ফেরা তামিম ইকবাল খেলবেন নিশ্চিত। বাকি আরেক ওপেনিং পজিশনের জন্য লড়াই তিনজনের। লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার। তিনজনই আছেন ছন্দে। ওয়ানডাউনে আবার সাকিব আল হাসান খেললে এদের দুজনের জায়গা করা নিয়েই তৈরি হবে সংকট। কাকে রেখে কাকে খেলানো যায়, তা ঠিক করতে তাই রীতিমতো হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ছন্দে থাকা অন্তত একজনকে একাদশের বাইরে রাখতে হতে পারে। অধিনায়ক মাশরাফি মর্তুজা এই পরিস্থিতিতে মনে করেন কেউ বাদ গেলেও তার কাছে ভুল বার্তা যাবে না।
৮ ডিসেম্বর ২০১৮, ১০:১৬ পূর্বাহ্ন

পেসারদের নিয়েই মাশরাফি বাজি

দেশের মাঠে টেস্টের বাংলাদেশ আর ওয়ানডের বাংলাদেশের মধ্যে মোটা দাগের তফাত বোলিং আক্রমণে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজই তরতাজা উদাহরণ। প্রথম টেস্টে একমাত্র পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান মাত্র চার ওভার বোলিং পেয়েছিলেন। পরের টেস্টে তো একাদশে কোন পেসারই রাখেনি বাংলাদেশ। তবে ওয়ানডে নিশ্চিতভাবেই বাংলাদেশের বোলিং আক্রমণ হবে ভিন্ন। অধিনায়ক মাশরাফি মর্তুজা জানালেন সীমিত ওভারে তার আস্থা পেসারদের উপরই।
৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ পূর্বাহ্ন

মোসাদ্দেকের সেঞ্চুরিতে হংকংকে হারিয়ে স্বস্তি বাংলাদেশের

ইমার্জিং কাপ খেলতে পাকিস্তানে গিয়েই বিপাকে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আইসিসি সহযোগি দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে বসেছিলেন নুরুল হাসান সোহানরা। পরের দিনই হংকংয়ের বিপক্ষে নামার আগে তাই ছিল অস্বস্তি। তবে এবার আর কোন বিপদ হয়নি। মোসাদ্দেক হোসেন সৈকতের সেঞ্চুরিতে হংকংকে হারিয়ে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।
৭ ডিসেম্বর ২০১৮, ০৫:০৬ অপরাহ্ন

কাকে বাদ দিয়ে কাকে খেলাবেন, বুঝতে পারছেন না কোচ

চোট কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল আর সাকিব আল হাসান। কিন্তু এই দুজনের অনুপস্থিতিতে ওয়ানডের টপ অর্ডারে সুযোগ পেয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে দিয়েছেন ইমরুল কায়েস, লিটন দাস আর সৌম্য সরকার। সেরা তারকারা ফেরায় তাই একাদশ গড়তে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রধান কোচ স্টিভ রোডস তো বুঝতেই পারছেন না, ওয়েস্ট ইন্ডিজের কেমন হবে একাদশ।
৭ ডিসেম্বর ২০১৮, ১১:২০ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টের সূচি চূড়ান্ত

২০১৯ সালে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ খেলার আগে আয়ারল্যান্ড সফর চূড়ান্ত হয়েই ছিল বাংলাদেশের। কথা ছিল সেখানে হবে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট। এবার চূড়ান্ত হয়ে গেছে সেই টুর্নামেন্টের সূচিও।
৭ ডিসেম্বর ২০১৮, ১০:৫৬ পূর্বাহ্ন

আরব আমিরাতের কাছে পাত্তা পেল না বাংলাদেশ

সাদামাটা বোলিং। এরপর ব্যাটসম্যানদের ব্যর্থতা। সব মিলিয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপের শুরুতেই হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাত্তাই পায়নি দলটি। ৯৭ রানের বিশাল ব্যবধানেই হেরেছে তারা।
৬ ডিসেম্বর ২০১৮, ০২:২৯ অপরাহ্ন

তামিমের কথায় মাথা খুলে সৌম্যের অমন ব্যাটিং

ইমরুল কায়েসকে নিয়ে ইনিংস ওপেন করতে নেমে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। ইমরুল ফেরার পর তার সঙ্গে যোগ দিয়ে সেই উড়তে থাকা রানের চাকায় আরও বেগ বাড়িয়ে সুন্দর সমাপন ঘটিয়েছেন সৌম্য সরকার। তামিমের পথ ধরে তিনিও করেছেন ঝড়ো সেঞ্চুরি। ম্যাচ শেষে বললেন, তামিমের টিপস পেয়েই ফুলে-ফেঁপে উঠে তার আত্মবিশ্বাস।
৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮ অপরাহ্ন

ব্যাটিং দেখে কে বলবে তামিম নেমেছিলেন আড়াইমাস পর

গত ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচেই চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। সেই ম্যাচে দলের স্বার্থে তার এক হাতে ব্যাট করার দৃশ্য এখনো অনেকের মনে তরতাজা। নাটকীয়তায় ভরা ওই ম্যাচের আড়াইমাস পর কোন ম্যাচ খেলতে নেমেছিলেন তামিম। অথচ যেভাবে ব্যাট করেছেন, এতদিন যে মাঠের বাইরে ছিলেন তা বোঝার কোন উপায় রাখেননি।
৬ ডিসেম্বর ২০১৮, ১২:০১ অপরাহ্ন

ঝড়ো সেঞ্চুরিতে বিসিবি একাদশকে জেতালেন তামিম-সৌম্য

আড়াইমাস পর মাঠে ফেরা তামিম ইকবালের সেঞ্চুরিতে বিশাল রান তাড়ায় দারুণ শুরু পেয়েছিল বিসবি একাদশ। ওয়ানডাউনে নেমে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকারও। মিডল অর্ডার থেকে প্রত্যাশিত রান না মিললেও এই দুজনের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে প্রস্তুতি ম্যাচে হারিয়েছে বিসিবি একাদশ।
৬ ডিসেম্বর ২০১৮, ০৯:২৭ পূর্বাহ্ন

তামিমদের বড় লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

বিসিবি একাদশে আছেন জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার। তবে মাশরাফি মর্তুজা, তামিম ইকবালসহ ওয়ানডে স্কোয়াডে সাতজনকে নিয়ে গড়া বিসিবি একাদশের হয়ে সকালে টস করলেন রুবেল হোসেন। টসে জিতে অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল।
৬ ডিসেম্বর ২০১৮, ০৪:১৭ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে নেই লুইস, ফিরলেন ব্র্যাথওয়েট

চোটের কারণে টেস্ট সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। চোট না সারায় ওয়ানডে সিরিজেও নেই তিনি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই নেতৃত্বে পেয়েছেন ব্যাটসম্যান রভম্যান পাওয়েল, যদিও বেশ কিছুদিন থেকেই ওয়ানডেতে রানে নেই তিনি। ক্রিস গেইল আগেই জানিয়েছিলেন খেলবেন না বাংলাদেশ সফরে। তবে অবাক করে দিয়ে দলে নেই আরেক বিস্ফোরক ওপেনার এভিন লুইসও।
৫ ডিসেম্বর ২০১৮, ০১:৫২ অপরাহ্ন

মেসি-রোনালদো কি আবার হারানো রাজত্ব ফিরে পাবেন?

বয়সটা ৩৩ পার হয়ে ৩৪ এর কাছাকাছি। কিন্তু তাতে বিন্দু মাত্র ধার কমেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। অন্যদিকে ৩১ বছর বয়সী লিওনেল মেসিই দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরও চলতি বছরে রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচের কাছে খুইয়েছেন নিজেদের ১০ বছরের রাজত্ব। তাতে এ দ্বৈরথের শেষ দেখেছেন অনেকেই। কিন্তু আসলেই কি তাই?
৫ ডিসেম্বর ২০১৮, ০১:২১ অপরাহ্ন

বাংলাদেশকে বড় লক্ষ্য ছুঁড়তে চায় উইন্ডিজ

বাংলাদেশ সফরে আসার আগেই ভারত সফর করে এসেছে উইন্ডিজ। সেখানে সিরিজ জিততে না পারলেও দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটই খেলেছে দলটি। বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ছিলেন দলের ব্যাটসম্যানরা। এবার সে ধারা অব্যাহত রেখে টাইগারদের বড় লক্ষ্য ছুঁড়ে দিতে চায় সফরকারীরা। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শাই হোপ।
৫ ডিসেম্বর ২০১৮, ১২:০৬ অপরাহ্ন

এবার ম্যাচ জিতাবেন পেসাররাই!

ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানেই জিতে নিয়েছে বাংলাদেশ দল। আর তা এসেছে দলের স্পিনারদের হাত ধরে। এবার মিশন ওয়ানডে। আর সেখানে স্পিনারদের চেয়ে পেসারদের ভূমিকাই থাকবে বেশি। এমনটাই মনে করেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার রুবেল হোসেন।
৫ ডিসেম্বর ২০১৮, ১১:১০ পূর্বাহ্ন

‘ক্রিকেটই আমার রুটি রুজি, চিটিং করার কিছু নেই’

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে যেভাবে সাফল্য পান, টেস্টে তার সিকিভাগও নেই। মূলত টেস্টে মনযোগী নন বলেই সাফল্য পান না, এমন গুঞ্জনই ক্রিকেট পাড়ায় চাউর। কিন্তু রুবেল হোসেন উড়িয়ে দিলেন সব অভিযোগই। ক্রিকেটই তার সমস্ত আয়ের উৎস বলে এখানে প্রতারণা করার কোন জায়গা নেই বলেই জানালেন এ পেসার।
৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬ পূর্বাহ্ন

বিশ্বকাপের পরও খেলবেন মাশরাফি?

অনেকবার আকার ইঙ্গিতে বুঝিয়েছেন, দু’একবার মুখ ফুটেও বলেছেন। সবাই তাই ধরেই নিয়েছিল আগামী বিশ্বকাপের পরই হয়ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মাশরাফি মর্তুজা। কিন্তু মঙ্গলবার রাজনীতিতে আসা নিয়ে কথা বলার সময় ওয়ানডে অধিনায়ক শোনালেন নতুন কথা। এখনি অবসরের ঘোষণা তো দিচ্ছেনই না, বিশ্বকাপেরও পরও খেলা চালিয়ে যাওয়া যায় কিনা সেটা পুনর্বিবেচনা করবেন তিনি।
৪ ডিসেম্বর ২০১৮, ১২:৩৩ অপরাহ্ন