জিরুদ: পরীক্ষিত এক অবহেলার নাম

বলুনতো, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিক কে? আপনার মাথায় হয়তো অনেকগুলো নাম ঘুরপাক খাচ্ছে। খাবে নাই বা কেন, এই তালিকায় যে যুক্ত অনেক রথী-মহারথীর নাম। অলটাইম গ্রেট মিশেল প্লাতিনি থেকে শুরু করে এই লিস্টে আছে জিনেদিন জিদান, করিম বেনজেমা, থিয়েরি অঁরি, রিবেরি, এমবাপের মত অনেক বড় বড় নাম। কিন্তু এতসব গ্রেটদের টপকে এই রেকর্ড এখন কার জানেন? তার নাম অলিভিয়ে জিরুদ। পরিচিত লাগছে? এই বিশ্বকাপে ৪ গোল করার সুবাদে অনেকের কাছে এই নাম পরিচিত লাগলেও এর আগে এই নাম শোনেননি এরকম মানুষের সংখ্যাই বেশি। এর অনেকগুলো কারণের মধ্যে একটা হতে পারে ফ্রেঞ্চ মিডিয়ার জিরুদ কে নিয়ে বেশিরভাগ সময় নিরুত্তাপ থাকা, অনেক স্পোর্টস মিডিয়ার মতে, এই যুগের সবচেয়ে কম আলোচিত স্ট্রাইকারের লিস্টেও প্রথমদিকেই আছে জিরুদের নাম।
১৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

ব্রাজিল ম্যাচের মতো খেললে সব কিছুই সম্ভব: পেরিসিচ

শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে ছিল ক্রোয়েশিয়া। ঐতিহ্য তো বটেও। কিন্তু তারপরও কোয়ার্টার ফাইনালে অসাধারণ লড়াই করে সেলেসাওদের হারিয়ে দিয়েছে দলটি। এবার সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেও ঠিক একই ধারায় খেলতে চায় তারা। আর এমনটা হলে যে কোনো কিছুই সম্ভব বলে মনে করেন দলের অন্যতম সেরা তারকা ইভান পেরিসিচ।
১৩ ডিসেম্বর ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ন

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

আর মাত্র দুটি ধাপ, এরপরই অধরা সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার হাতছানি লিওনেল মেসির সামনে। ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর মিশন আর্জেন্টিনার। ছেড়ে কথা বলবে না ক্রোয়েশিয়াও। ইতিহাসের সাক্ষী হতে পারে তারাও। রাশিয়া বিশ্বকাপে মেসিদের হারানোর সুখস্মৃতি নিয়ে আরও একটি স্বপ্নের ফাইনালের দ্বারপ্রান্তে দলটি।
১৩ ডিসেম্বর ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে 'বিশেষ সুবিধা' দেন মেসি

সৌদি আরবের বিপক্ষে হার। এরপর টানা চারটি জয়। এই চার জয়ের তিনটি ধরতে গেলে এসেছে লিওনেল মেসির একক নৈপুণ্যেই। ক্যারিয়ারে শেষ বেলায় এসেও অসাধারণ ছন্দে খেলে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ মহাতারকা দলে থাকলে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পায় বলেই মনে করেন দলের ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো।
১৩ ডিসেম্বর ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন

সেই আর্জেন্টিনার সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য দেখছেন তাগলিয়াফিকো

রাশিয়া বিশ্বকাপে ২০১৮ সালে ক্রোয়েশিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছিল আর্জেন্টিনা। সেখানে ইউরোপীয় দলটির বিপক্ষে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল আলবিসেলেস্তেরা। চার বছর পর আবার সেই দলটির মোকাবেলা করতে যাচ্ছে দলটি। এবার লড়াইটা সেমি-ফাইনালে। তবে এবার ভিন্ন ফলাফল হবে বলেই আশা করছেন আর্জেন্টিনার লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো।
১২ ডিসেম্বর ২০২২, ০৪:৪৪ অপরাহ্ন

ক্রোয়েশিয়ার বিপক্ষে 'খেলার ধরণে' পরিবর্তন আনবে না আর্জেন্টিনা

দীর্ঘ ৩৬ বছর ফুটবলের সর্বোচ্চ মর্যাদার ট্রফি জিততে পারেনি আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপেই হতে পারে এই অপেক্ষার অবসান, ক্রোয়েশিয়াকে হারাতে পারলে স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে লিওনেল মেসির দল। মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নিজেদের খেলার ধরণে কোন পরিবর্তন আনবে না আর্জেন্টিনা, সাফ জানিয়ে দিলেন কোচ লিওনেল স্কালোনি।
১২ ডিসেম্বর ২০২২, ০৪:০৮ অপরাহ্ন

ক্লিন্সম্যান্সের দৃষ্টিতে ব্রাজিলের ব্যর্থতা ও আর্জেন্টিনার সফলতার কারণ

একই দিনের দুটি কোয়ার্টার ফাইনালে ভিন্ন ফলাফল দেখেছে ল্যাতিন আমেরিকার দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। অথচ ম্যাচের প্রেক্ষাপট ছিল অনেকটাই এক। এগিয়ে থেকেও লিড ধরে না রাখতে পারায় ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। সেখানে ব্রাজিল হেরে গেলেও জয় পায় আরেক ল্যাতিন দল আর্জেন্টিনা।
১২ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ অপরাহ্ন

বিশ্বকাপে 'হোম' সমর্থনে উচ্ছ্বসিত আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে। কিন্তু স্টেডিয়ামগুলো গ্যালারী দেখলে যে কেউই ভাববেন ম্যাচগুলো হচ্ছে যেন আর্জেন্টিনায়। পুরো স্টেডিয়াম জুড়ে আকাশী নীল-সাদার ঢেউ। লিওনেল মেসি ও আর্জেন্টিনা চিৎকারে সরব চারদিক। আর এমন সমর্থন পেয়ে দারুণ উচ্ছ্বসিত দলটি।
১২ ডিসেম্বর ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনা মানে শুধু মেসি নয়: পেতকোভিচ

যেকোনো ম্যাচে প্রতিপক্ষ শিবিরে লিওনেল মেসি থাকা মানেই ডিফেন্ডারদের জন্য বাড়তি দুশ্চিন্তা। সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে রুখতে অধিকাংশ সময়েই বিশেষ পরিকল্পনা সাজান প্রতিপক্ষ দলের কোচরা। কাতার বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার ফাইনাল নিশ্চিতের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেন লা পুল্গা। তবে সেই লড়াইয়ে মেসির ওপর বাড়তি মনোযোগ দিতে নারাজ ক্রোয়েটদের সেমিতে তোলার নায়ক ব্রুনো পেতকোভিচ।
১২ ডিসেম্বর ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন

নেইমারের জীবনের অন্যতম সেরা কোচ তিতে

ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেক নামীদামী কোচের অধীনেই খেলেছেন নেইমার। কিন্তু তাদের মধ্যে সদ্য সাবেক হওয়া ব্রাজিলিয়ান কোচ তিতেকে সবচেয়ে বেশি মনে ধরেছে তার। পিএসজি তারকার চোখে তার জীবনের অন্যতম সেরা কোচ তিতে।
১২ ডিসেম্বর ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন

কোহলির চোখে তবু রোনালদোই সর্বকালের সেরা

গত শনিবার রাতে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ৩৭ পেরুনো রোনালদো খেলে ফেলেন বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ। ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সব কিছু জিতলেও বিশ্বকাপটা তার থেকে গেছে অধরা।
১২ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন

ক্রোয়েশিয়া দলে রিয়াল মাদ্রিদের ডিএনএ আছে: মদ্রিচ

অধিনায়ক লুকা মদ্রিচ শুধু ক্রোয়েশিয়া দল নয়, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেরও প্রাণভোমরা। তাই স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদের ডিএনএ রয়েছে মদ্রিচের মধ্যে। তবে শুধু অধিনায়কেরই নয়, পুরো ক্রোয়েশিয়া দলেই রিয়ালের ডিএনএ রয়েছে বলে জানান মদ্রিচ। কারণ এই দলটি কখনোই হাল ছাড়ে না।
১২ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯ পূর্বাহ্ন

নিজেদের যাত্রায় ২০১৮ বিশ্বকাপের মিল পাচ্ছেন জিরু

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর বর্তমান দলের সঙ্গে রাশিয়াতে শিরোপা উঁচিয়ে ধরা দলটির মিল দেখছেন অলিভিয়ের জিরু। 
১১ ডিসেম্বর ২০২২, ০৮:১১ পূর্বাহ্ন

‘আপনি বিশ্বের সেরা খেলোয়াড়কে ছোট করতে পারেন না’

মাথা নিচু করে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন পর্তুগিজ ফুটবলের মহারাজা। বিশ্বকাপে এসেছিলেন বড় স্বপ্ন নিয়ে কিন্তু নকআউট পর্বে এসে ভালো করে মাঠে থাকাই হলো না তার।
১১ ডিসেম্বর ২০২২, ০৬:০৯ পূর্বাহ্ন

সব দায়ভার নিজের কাঁধে নিলেন হ্যারি কেইন

ইংল্যান্ড বিশ্বকাপ যাত্রা এভাবে থেমে যাওয়ায় সব দায়ভার নিজের কাঁধে নিয়েছেন তিনি।
১১ ডিসেম্বর ২০২২, ০৫:০০ পূর্বাহ্ন

আর্জেন্টাইন রেফারির কারণেই হার পর্তুগালের, দাবি পেপের

'আমি বলছি না বিশেষ কাজে তাকে আনা হয়েছে, তবে এমনটা সে করে থাকে।' আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলোকে উদ্দেশ্য করে নানা মন্তব্যের এক ফাঁকে এমনটাই বললেন পর্তুগালের বর্ষীয়ান তারকা পেপে। তার সঙ্গে প্রায় একই সুরে কথা বললেন আরেক তারকা ব্রুনো ফার্নান্দেজও। সরাসরি না বললেও বুঝিয়ে দিলেন রেফারির কারণেই হেরেছেন তারা। 
১০ ডিসেম্বর ২০২২, ০৭:১৬ অপরাহ্ন

পর্তুগালকে বিদায় করে মরক্কোর ইতিহাস

প্রথমার্ধেই এক গোলের লিড পায় মরক্কো। ম্যাচের যোগ করা সময়ে এক খেলোয়াড় হন বহিষ্কার। কিন্তু তারপরও জমাট রক্ষণের দারুণ শৈলী গড়ে শেষ পর্যন্ত ধরে রাখে সে লিড। গড়ে নতুন ইতিহাস। প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে সেমি-ফাইনালে জায়গা করে নিল মরক্কো।
১০ ডিসেম্বর ২০২২, ০৫:০২ অপরাহ্ন

মেসির যে ড্রিল অনুকরণ করেন ফোডেন

সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অনেক তরুণের সবচেয়ে বড় অনুপ্রেরণার নামও তিনি। তাদের কেউ কেউ নিজেরাই এখন পরিণত হয়েছেন উঠতি তারকায়। ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ডের তরুণ তারকা ফিল ফোডেনের বলের নিয়ন্ত্রণ ও পাসিং উন্নতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন লা পুল্গা।
১০ ডিসেম্বর ২০২২, ০৪:০৫ অপরাহ্ন

মরক্কোর বিপক্ষেও বেঞ্চে রোনালদো

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোকে বেঞ্চে রাখায় আলোচনা-সমালোচনা কম হয়নি। তাতে প্রত্যাশা ছিল কোয়ার্টার-ফাইনালে হয়তো প্রথম একাদশে ফিরবেন তিনি। কিন্তু মরক্কোর বিপক্ষেও বেঞ্চে রাখা হয়েছে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকাকে। 
১০ ডিসেম্বর ২০২২, ০২:৩১ অপরাহ্ন

আর বিশ্বকাপ দেখব না: কোচের দায়িত্ব ছেড়ে ফন হাল

সময়ের সঙ্গে ক্রমেই ছোট হয়ে আসছে কাতার বিশ্বকাপে টিকে থাকা দলগুলোর তালিকা। শিষ্যদের মাঠের ফুটবল প্রভাব ফেলছে কোচদের সিদ্ধান্তেও। দল বাদ পড়ার কাউকে করা হচ্ছে বরখাস্ত কেউবা নিজেই ছাড়ছেন দায়িত্ব। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর নেদারল্যান্ডসের কোচের পদ থেকে সরে যাবার ঘোষণা দিলেন লুইস ফন হাল।
১০ ডিসেম্বর ২০২২, ১২:১৯ অপরাহ্ন