উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
চীনের তুলনায় উত্তর কোরিয়া যে অনেক বেশি কঠিন প্রতিপক্ষ হবে, তা আগে থেকেই জানা ছিল। তবু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দারুণ লড়াই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল সমর্থকদের। কিন্তু এদিন সেই প্রত্যাশা পূরণ করা গেল না। ফিফা র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা শক্তিশালী দলটির সামনে শেষ পর্যন্ত ভেঙে পড়লেন পিটার বাটলারের শিষ্যরা।
সিডনিতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে এএফসি নারী এশিয়ান কাপের 'বি' গ্রুপের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫–০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কোরিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন কিয়ং-ইয়ং কিম। এছাড়া একটি করে গোল করেছেন জিন-হং হ্যান, ইউ-জং মিয়ং ও হাই-ইয়ং কিম।
তবে ব্যবধান আরও বড় হতে পারত। প্রথমার্ধেই দুইবার ভিএআর-এর সিদ্ধান্তে রক্ষা পায় বাংলাদেশ। একটি বাদ যায় অফসাইডের কারণে। একবার আবার উত্তর কোরিয়ার শট ক্রসবারে লেগে ফিরে আসে। পুরো ম্যাচজুড়েই গোলরক্ষক মিলি আক্তারের একের পর এক দারুণ সেভই ব্যবধানকে পাঁচ গোলেই আটকে রাখে।
চীনের বিপক্ষে কয়েকটি আক্রমণ গড়ে তুলতে পেরেছিল বাংলাদেশ। এমনকি একাধিক গোলের সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু এদিন উত্তর কোরিয়ার বিপক্ষে আক্রমণের ধারই দেখা যায়নি। একবারের জন্যও কার্যকর আক্রমণ করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে তো উত্তর কোরিয়ার গোলরক্ষক সন-গুম ইউকে বল ছোঁয়ার প্রয়োজনই পড়েনি।
বিস্তারিত আসছে...