ছন্নছাড়া পারফরম্যান্সে মালয়েশিয়ার কাছে হেরে শুরু বাংলাদেশের
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে মালয়েশিয়া। কাগজে-কলমে দুই দলের মধ্যকার এই ব্যবধান প্রকটভাবে ফুটে উঠল খেলার মাঠে। আসিয়ান কাপের প্রথম ম্যাচে লাল-সবুজ জার্সিধারীদের পারফরম্যান্স হলো রীতিমতো ছন্নছাড়া। সেটার খেসারত দিয়ে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেল থমাস ডুলির শিষ্যরা।
শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে টুর্নামেন্টের ডিভিশন ওয়ানের 'এ' গ্রুপের ম্যাচের প্রথমার্ধে মালয়েশিয়ার হয়ে জোড়া গোল করেন উইঙ্গার আরিফ আইমান। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মতো খেলতে নামা ফরোয়ার্ড বার্গসন। বিপরীতে, সব বিভাগেই হতাশ করা বাংলাদেশ দল খুঁজে নিতে পারেনি জালের ঠিকানা।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে তিন তরুণের। তারা হলেন ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহান আলী ওয়াহিদ ও জিদান ইউসুফ এবং জাপানে জন্ম নেওয়া শুকি ইতোফুসা। শুরুর একাদশে থাকা উইঙ্গার ফারহানকে প্রথমার্ধ শেষে উঠিয়ে নেন ডুলি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন উইঙ্গার শুকি ও ডিফেন্ডার জিদান।
বিস্তারিত আসছে...