লাল কার্ড পাওয়ার ক্ষোভে রোনালদোর মতই প্রতিক্রিয়া দেখালেন নেইমার

কয়েকদিন আগেই খেলা শেষের আগে একাধিকবার মাঠ ছেড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এবার একই পথে হাঁটলেন সময়ের আরেক সেরা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।
২৯ ডিসেম্বর ২০২২, ১২:৫০ অপরাহ্ন

তবুও গার্দিওলার মনে হচ্ছে, হালান্ড সেরা ছন্দে নেই

কাতার বিশ্বকাপে নরওয়ে না থাকায় মাঝের সময়টা আর্লিং হালান্ড ছিলেন দর্শক হয়ে। তবে গোল করা যে ভুলে যাননি সেটার প্রমাণ পাওয়া গেল লিডস ইউনাইটেডের বিপক্ষে তার খেলা দেখেই।
২৯ ডিসেম্বর ২০২২, ০৮:২২ পূর্বাহ্ন

বিশ্বকাপে অন্যদের গোল করতে দেখে খেপে যাচ্ছিলেন হালান্ড

নরওয়ে বাছাইপর্ব পার হতে না পারায় কাতার বিশ্বকাপে খেলা হয়নি আর্লিং হালান্ডের।
২৯ ডিসেম্বর ২০২২, ০৬:৪৮ পূর্বাহ্ন

আর্জেন্টিনার বিপক্ষে হারের হতাশা 'কখনোই' কাটিয়ে উঠবেন না এমবাপে

কাতার বিশ্বকাপের ফাইনালে কিলিয়ান এমবাপে করেন হ্যাটট্রিক। ভাগ বসান ৫৬ বছরের পুরনো রেকর্ডে। চোখ কপালে তোলা নৈপুণ্যে দলকে দুই দফা ফেরান সমতায়। তারপরও আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে শিরোপা খোয়াতে হয় ফ্রান্সকে।
২৯ ডিসেম্বর ২০২২, ০৬:৩৯ পূর্বাহ্ন

বিশ্বকাপের পর মাঠে নেমেই লাল কার্ড দেখলেন নেইমার

সবশেষ কাতার বিশ্বকাপ ভালো কাটেনি নেইমারের। তার দল শিরোপাপ্রত্যাশী ব্রাজিল ছিটকে যায় আসরের কোয়ার্টার ফাইনাল থেকে। সেই ব্যর্থতার পর প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু ক্লাব পিএসজির জার্সিতে ফেরাটাও সুখকর হলো না এই তারকা ফরোয়ার্ডের।
২৯ ডিসেম্বর ২০২২, ০৪:১২ পূর্বাহ্ন

বিশ্বকাপে মেসির অবস্থান করা কক্ষ রূপ নেবে জাদুঘরে

বিশ্বকাপ চলাকালীন যে কক্ষে অবস্থান করেছিলেন লা পুল্গা সেটিকে এবার জাদুঘরে রূপ দেওয়ার ঘোষণা দিল তারা।
২৮ ডিসেম্বর ২০২২, ০২:৩৬ অপরাহ্ন

এই মানসিকতা ধরে রাখলে র‍্যাশফোর্ডকে থামানো অসম্ভব: টেন হাগ

বিশ্বকাপ বিরতি শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা দারুণভাবে করল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে বড় ব্যবধানে হারাল তারা। ম্যাচের শুরুতেই রেড ডেভিলদের এগিয়ে নেন মার্কাস র‍্যাশফোর্ড। কাতার বিশ্বকাপেও দারুণ ফর্মে ছিলেন এই তারকা। ভালো করার এই মানসিকতা ধরে রাখতে পারলে তাকে থামানো সম্ভব না বলেই মনে করেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।
২৮ ডিসেম্বর ২০২২, ১১:২০ পূর্বাহ্ন

ডি ব্রুইনার চোখে ‘সবচেয়ে প্রতিভাবানদের একজন’ ফোডেন

ম্যানসিটির একাডেমি থেকে উঠে আসা ফোডেন ২০১৭ সালে মাত্র ১৭ বছর বয়সে জায়গা করে নেন পেপ গার্দিওলার রিজার্ভ বেঞ্চে। ২০১৯-২০ মৌসুম থেকে হয়ে হয়ে ওঠেন সিটিজেনদের মাঝমাঠের অন্যতম প্রাণভোমরা।
২৮ ডিসেম্বর ২০২২, ০৯:৪৪ পূর্বাহ্ন

মেসি কবে ফিরবেন জানালেন পিএসজি কোচ

কাতার বিশ্বকাপ শেষে একে একে নিজ নিজ ক্লাবে ফিরছেন ফুটবলাররা। আর্জেন্টিনার জার্সিতে প্রথম বিশ্বকাপ শিরোপার স্বাদ পাওয়া লিওনেল মেসিকেও এবার ফিরতে হবে ফ্রান্সে।
২৭ ডিসেম্বর ২০২২, ০৩:১৯ অপরাহ্ন

দুটি পন্থায় আসতে পারে রোনালদোর বিকল্প, বললেন টেন হাগ

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ায় শুধু ক্রিস্তিয়ানো রোনালদোরই ক্ষতি হয়েছে, এমনটা নয়। রেড ডেভিলরাও হারিয়েছে একজন তারকা ফরোয়ার্ড। ফলে পর্তুগাল অধিনায়কের বিকল্প খুঁজতে উঠে পড়ে লেগেছে ইংলিশ ক্লাবটি। সেজন্য
২৭ ডিসেম্বর ২০২২, ০২:০১ অপরাহ্ন

লিভারপুল-ইউনাইটেডের আগ্রহ নিয়ে যা বললেন এঞ্জো

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের আকর্ষণে পরিণত হয়েছেন পর্তুগিজ ক্লাব বেনফিকার এই ফুটবলার।
২৭ ডিসেম্বর ২০২২, ০১:২১ অপরাহ্ন

মেসিদের ছেড়ে কোথাও যাচ্ছেন না স্কালোনি

৩৬ বছরের বিশ্বকাপখরা ঘুচেছে তার হাত ধরেই। গত বছর কোপা আমেরিকা জয়েও নেপথ্যের নায়ক ছিলেন তিনি। ফলে কোচ লিওনেল স্কালোনিকে যে আর্জেন্টিনা হাতছাড়া করতে চাইবে না তা বলাই বাহুল্য।
২৭ ডিসেম্বর ২০২২, ১১:০১ পূর্বাহ্ন

বিশ্বকাপ মাতানো ডাচ তারকাকে দলে নিল লিভারপুল

তাকে নিতে একাধিক প্রিমিয়ার লিগের ক্লাব চেষ্টা চালাচ্ছে বলে গুঞ্জন ছিল। অবশেষে গুঞ্জন সত্যি করে লিভারপুলের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে  এতদিন পিএসভি আইন্দহোভেনে খেলা তারকার।
২৭ ডিসেম্বর ২০২২, ০৩:৩৮ পূর্বাহ্ন

ক্রিসমাসে রোনালদোকে চমকে দেওয়া উপহার জর্জিনার

কাতার বিশ্বকাপ একেবারেই আশানুরূপ কাটেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। সেরার দৌড়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বিশ্বকাপ জিতলেও সোনালী ট্রফিটা স্বপ্নই রয়ে গেছে পর্তুগিজ তারকার। তবে সঙ্গীকে চাঙ্গা করতে চেষ্টার কোন কমতি রাখছেন না প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। ক্রিসমাস উপলক্ষে রোনালদোকে অত্যন্ত বিলাসবহুল গাড়ি রোলস রয়েস উপহার দিয়েছেন তিনি।
২৬ ডিসেম্বর ২০২২, ১২:৫৪ অপরাহ্ন

পেলেকে দেখতে হাসপাতালে ভিড় পরিবারের সদস্যদের

ক্রিসমাস হাসপাতালে কাটাতে হবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল পেলে ও তার পরিবারকে। সেটা মেনে ডাক্তারদের পরামর্শ মোতাবেক আলবার্ট আইনস্টাইন হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার। ব্রাজিলিয়ান মহাতারকাকে দেখতে একে একে হাসপাতালে ভিড় করছেন তার পরিবারের সদস্যরা।
২৬ ডিসেম্বর ২০২২, ১২:১১ অপরাহ্ন

উলভসে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনহা 

অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই খোলসে বন্দী হয়ে ছিলেন ম্যাথিউজ কুনহা। কিছুতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। যে কারণে জায়গা হয়নি ব্রাজিলের বিশ্বকাপ দলেও। এবার তাকে ধারে ইংলিশ প্রিমিয়ার লিগের দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের পাঠিয়ে দিলো স্প্যানিশ ক্লাবটি।
২৬ ডিসেম্বর ২০২২, ০৭:২১ পূর্বাহ্ন

এমিলিয়ানোকে বিদায় করে দিতে চায় ভিলা!

কদিন আগেই ইংল্যান্ডে ফিরলে এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন অ্যাস্টন ভিলা কোচ এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতার পর এ গোলরক্ষকের অশ্লীল অঙ্গভঙ্গি পছন্দ হয়নি তার। এরমধ্যেই গুঞ্জন উঠেছে এমিলিয়ানোকে ক্লাবেই আর চাইছেন না এ কোচ। এই জানুয়ারিতেই তাকে বিক্রি করে দিতে চায় ক্লাবটি।
২৬ ডিসেম্বর ২০২২, ০৭:১১ পূর্বাহ্ন

৮০০ গোলও করতে পারে হালান্ড: ডি ব্রুইনা

ম্যানচেস্টার সিটিতে আসার পর রীতিমতো গোলমেশিনে পরিণত হয়েছেন আর্লিং হালান্ড। ২২ বছরের এই তরুণ ফুটবলার যেভাবে খেলে চলেছেন সেটা ধরে রাখতে পারলে অনেকদূর যাবেন বলেই মনে করেন তার ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইনা। নরওয়েজিয়ান তারকার মাঝে সিটিজেনদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সের্জিও আগুয়েরোকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও দেখছেন বেলজিয়ান মহাতারকা।
২৬ ডিসেম্বর ২০২২, ০৬:২৩ পূর্বাহ্ন

মেসির ট্যাটু বানানোর হিড়িক আর্জেন্টাইনদের

কাতারে সর্বোচ্চ মর্যাদার আসরের ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়েছে আলবিসেলেস্তেরা। আসরজুড়ে নান্দদিক ফুটবল খেলার পাশাপাশি গোল করে ও করিয়ে এই সাফল্যের সবচেয়ে বড় ভাগীদার ছিলেন লিওনেল মেসি। যে মহাতারকার হাত ধরে এলো এই অর্জন তাকে শ্রদ্ধা জানাতে তাই দলে দলে নিজেদের দেহে 'মেসি ট্যাটু' বানাচ্ছেন সাধারণ আর্জেন্টাইনরা। 
২৫ ডিসেম্বর ২০২২, ০৪:৩২ অপরাহ্ন

'পিটিশন যুদ্ধে'ও আর্জেন্টাইনদের সঙ্গে পেরে উঠছে না ফরাসিরা

কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এখনও উত্তাপ ছড়াচ্ছে ফাইনালের আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ। প্রথমার্ধে আলবিসেলেস্তেদের পাওয়া পেনাল্টিটি বৈধ নয় এমন দাবি জানিয়ে ম্যাচটি পুনরায় আয়োজনের জোর দাবি জানিয়ে আসছিল ফরাসি ভক্তরা। সেই লক্ষ্যে পিটিশন দায়ের করা তারা সংগ্রহ করছিল ভক্তদের স্বাক্ষরও। এবার 'কান্না বন্ধ করো ফ্রান্স' শিরোনামে পাল্টা পিটিশন দায়ের করলো আর্জেন্টাইন ভক্তরাও, যাতে ইতোমধ্যে স্বাক্ষরের বিচারে ফরাসিদের ছাড়িয়ে গেছে তারা।
২৫ ডিসেম্বর ২০২২, ১২:৪১ অপরাহ্ন