চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস ও মিলান
ম্যাচের বয়স তখন এক ঘণ্টা পেরিয়েছে। বলোনিয়ার বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে জুভেন্টাস। ঠিক সে সময়েই আমির রাহমানির গোলে হেলাস ভেরোনার বিপক্ষে এগিয়ে যায় নাপোলি। তুরিনে তখন যেন অন্ধকার নেমে এসেছিল। হালের অন্যতম সেরা দলটি তখন ইউরোপা লিগে খেলা শঙ্কা। তবে নয় মিনিট পরই গোল হজম করে বসে নেপোলিয়ানরা। উল্লাসে মাতে ওল্ড লেডিরা।
২৩ মে ২০২১, ০৮:৫৩ অপরাহ্ন
ফরাসি লিগ চ্যাম্পিয়ন লিল, জিতেও পারল না পিএসজি
৩৮ ম্যাচে লিলের অর্জন ৮৩ পয়েন্ট। পিএসজির নামের পাশে রয়েছে ৮২ পয়েন্ট।
২৩ মে ২০২১, ০৮:৫১ অপরাহ্ন
তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সেই লিভারপুল
মৌসুমের শুরুতেই দলের সেরা তিনজন সেন্টার ডিফেন্ডার ইনজুরিতে। তখন থেকেই ধুঁকতে থাকে দলটি। এক সময়ে পয়েন্ট তালিকার সেরা ১০ থেকেও ছিটকে যায়। অনেকেই ভেবেছিলেন আগামী মৌসুমে হয়তো ইউরোপা লিগে জায়গা করে নেওয়াও কঠিন হয়ে যাবে দলটির জন্য। কিন্তু শেষ পর্যন্ত সেই লিভারপুল তৃতীয় হয়েই জায়গা করে নিয়েছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।
২৩ মে ২০২১, ০৫:০৪ অপরাহ্ন
শুরুর মতো আগুয়েরোর শেষটাও সোনায় মোড়ানো
আগেই লিগ শিরোপা নিশ্চিত করা ম্যান সিটি তার নৈপুণ্যে মৌসুম শেষ করল ৫-০ গোলের বিশাল জয়ে।
২৩ মে ২০২১, ০৪:৫৩ অপরাহ্ন
মুলারকে পেছনে ফেলে নতুন রেকর্ড মেসির
চলতি মৌসুমটা প্রত্যাশা অনুযায়ী যায়নি লিওনেল মেসির। দলের হয়ে মাত্র একটি শিরোপা ঘরে তুলতে পেরেছেন তিনি। তাও কোপা দেল রে। তবে ব্যক্তিগতভাবে ধরে রেখেছেন ছন্দের ধারা। আবারও জিতেছেন পিচিচি ট্রফি। এ নিয়ে অষ্টমবারের মতো এ ট্রফি জিতলেন তিনি। তাতে ইউরোপ শীর্ষ পাঁচ লিগে সর্বাধিকবার এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটি নিজের করে নেন বার্সা অধিনায়ক।
২৩ মে ২০২১, ০৭:৪৫ পূর্বাহ্ন
কাঁদলেন সুয়ারেজ, ধুয়ে দিলেন বার্সেলোনাকে
মাঠের এক পাশে বসে মোবাইল হাতে পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে কাঁদছেন লুইস সুয়ারেজ। কাঁদলেন সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়েও। আজকের এ কান্না যে তার কষ্টের নয়। আনন্দের কান্না। এ কান্নায় জবাব দিয়েছেন অনেক কিছুরই। কারণ বার্সেলোনা থেকে তার বিদায়টা যে সুখকর ছিল না। রীতিমতো অপমানজনক। তার কান্নায় যেন সে সব কষ্ট ধুয়েমুছে গেল। পাশাপাশি সাবেক ক্লাবকেও ধুয়ে দিলেন এ উরুগুইয়ান তারকা।
২৩ মে ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন
জিতেও শিরোপা ধরে রাখা হলো না রিয়ালের
ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে রিয়াল।
২২ মে ২০২১, ০৫:৫৯ অপরাহ্ন
লা লিগা চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ
যেভাবে মৌসুমটা শুরু করেছিল অ্যাতলেতিকো মাদ্রিদ, তাতে মনে হয়েছিল বেশ কিছু ম্যাচ হাতে রেখেই লা লিগায় চ্যাম্পিয়ন হবে দলটি। কিন্তু সময় যতো গড়িয়েছে উত্থান-পতনে এক সময় কঠিন হয়ে যায় তাদের সমীকরণ। অপেক্ষা করতে হয় আসরের শেষ রাউন্ড পর্যন্ত। তাতেও যেন নাটক থামছিল না। রিয়াল ভায়াদলিদের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে দলটি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত লা লিগার শিরোপা পুনরুদ্ধার করতে পেরেছে দিয়েগো সিমিওনির শিষ্যরা।
২২ মে ২০২১, ০৫:৫২ অপরাহ্ন
পড়াশোনা পছন্দ করতেন না মেসি
বাংলাদেশে, বিশেষ করে, সামাজিক মাধ্যমে একটা ট্রল প্রায়ই দেখা যায়, লিওনেল মেসিও যদি বাংলাদেশি হতেন, তাহলে পড়াশোনার চাপে এতদূর আগাতে পারতেন না।
২২ মে ২০২১, ১২:৪৯ অপরাহ্ন
মেসির ব্যক্তিগত দিক: তার স্মৃতি, আবেগ, অনুশোচনা ...
মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় আসেন লিওনেল মেসি। প্রথম দিকে নতুন পরিবেশে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছিল তার। ধীরে ধীরে স্পেনে মানিয়ে নেওয়ার পর পেছনে তাকাতে হয়নি তাকে। পেয়েছেন আকাশচুম্বী তারকাখ্যাতি। তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তো বটেই। কারো কারো দৃষ্টিতে মেসি সর্বকালের সেরাও।
২২ মে ২০২১, ১১:৫০ পূর্বাহ্ন
বউর পছন্দে পোশাক পরেন মেসি
'আমার বউ বলেছে মরতে আমায়। জীবন আর রাখতে পারবনা, বউ আমার নয়নমণি, ফেলতে কথা পারবনা।' নচিকেতার এ গানটা কম বেশি সবাই শুনেছেন। নিছক মজা করে গাইলেও বিবাহিত পুরুষরা খুব ভালো করেই জানেন, বউয়ের মতের বিরুদ্ধে গেলে কি হতে পারে? তা তিনি যেই হন না কেন।
২২ মে ২০২১, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোপার জন্য জীবনও দিয়ে দিবে অ্যাতলেতিকো: সিমিওনি
দলটির কোচ দিয়েগো সিমিওনি জানিয়েছেন, লক্ষ্য পূরণে তারা পুরোপুরি প্রস্তুত আছেন।
২২ মে ২০২১, ০৬:৫১ পূর্বাহ্ন
দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব ভেবে দেখবে ফিফা
তবে সম্ভাব্যতা সমীক্ষা শুরুর ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করেনি তারা।
২২ মে ২০২১, ০৫:০৯ পূর্বাহ্ন
দুই বছরের চুক্তিতে বার্সায় যোগ দিচ্ছেন আগুয়েরো!
বার্সার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলা হয়নি।
২২ মে ২০২১, ০৪:৩১ পূর্বাহ্ন
কলম্বিয়া বাদ; পুরো কোপা আমেরিকা হবে আর্জেন্টিনায়?
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা থাকায় কলম্বিয়ায় কোপা আমেরিকার ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে কনমেবল।
২১ মে ২০২১, ০৬:৫৪ পূর্বাহ্ন
ম্যারাডোনাকে ‘হত্যা’র দায়ে চিকিৎসকসহ অভিযুক্ত ৭
অভিযুক্তদের মধ্যে আছেন ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক ও মনোরোগ বিশেষজ্ঞ অগাস্তিনা কোসাচভ।
২১ মে ২০২১, ০৬:০৩ পূর্বাহ্ন
রোনালদোর নেতৃত্বে ইউরোর পর্তুগাল দলে তারকার ছড়াছড়ি
জুভেন্টাস তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর নেতৃত্বে বৃহস্পতিবার ঘোষিত স্কোয়াডে রয়েছে একঝাঁক তারকা ও প্রতিভাবান ফুটবলার।
২১ মে ২০২১, ০৫:২২ পূর্বাহ্ন
নিয়মিত গোলরক্ষক ছাড়া খেলেই জিতল রিভারপ্লেট
অবিশ্বাস্য বললেও কম বলা হবে। করোনাভাইরাসের আক্রান্ত দলের ২০ জন খেলোয়াড়! দল সাজানো নিয়েই বড় সমস্যা। টেনেটুনে কোনো মতে ১১ জনের একটি একাদশ দ্বার করানো হলো। তাতেই দেখা গেল বিপত্তি। একাদশে নেই কোনো নিয়মিত কোনো গোলরক্ষক। অগত্যা ইনজুরি আক্রান্ত মাঝমাঠের এক খেলোয়াড়কে গ্লাভস হাতে নামতে হলো। তাই নিয়েই জিতল রিভারপ্লেট।
২০ মে ২০২১, ০৬:০৯ পূর্বাহ্ন
ইতালিয়ান কাপ জিতল জুভেন্টাস
মৌসুমটা নিজের প্রত্যাশা মতো যায়নি। টানা নয় মৌসুম পর সিরিআর শিরোপা এবার হাতছাড়া করেছে তারা। এমনকি সেরা চারে থাকা নিয়েই সৃষ্টি হয়েছে বড় জটিলতা। তবে নিদারুণ এক হতাশার মৌসুমের শেষটা অবশ্য ভালোই গেল জুভেন্টাসের। আতালান্তাকে হারিয়ে ইতালিয়ান কাপ জিতে নিল তুরিনের ক্লাবটি।
২০ মে ২০২১, ০৪:২৫ পূর্বাহ্ন
এমবাপের নৈপুণ্যে টানা দ্বিতীয় ফরাসি কাপ পিএসজির
দলের হয়ে গোল করলেন একটি, করালেন আরেকটি। পার্থক্যটা গড়ে দিলেন কিলিয়েন এমবাপেই। আর তার নৈপুণ্যে মোনাকোকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো ফরাসি কাপ জিতল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
২০ মে ২০২১, ০৩:৫৭ পূর্বাহ্ন