লিসবনে ফুটবলপ্রেমীদের চ্যাম্পিয়নশিপ উদযাপন

পুরো লিসবন জুড়ে গতকাল মঙ্গলবার রাতে ১৯ বছরের স্পোর্টিং সিপির প্রথম চ্যাম্পিয়নশিপের শিরোপা উদযাপন করতে ক্লাবটির সমর্থকরা কভিড- ১৯ সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে আনন্দ মিছিল করে।
১২ মে ২০২১, ০১:৪০ অপরাহ্ন

বার্সার আর সম্ভাবনা দেখছেন না বুসকেতস

স্বপ্নের মতো নতুন বছরটা শুরু হয়েছিল বার্সেলোনার। একসময় পুরো ইউরোপে তারাই একমাত্র অপরাজিত দল ছিল। অথচ শেষ চার ম্যাচে তাদের জয় মাত্র একটি। তিন তিনবার শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করেছে তারা। আগের দিন শেষ পেরেকটা ঠুকে দেয় লেভান্তে। তাতে লিগ জয়ের আর কোনো আশাই দেখছেন না দলের অন্যতম সেরা খেলোয়াড় সের্জিও বুসকেতস।
১২ মে ২০২১, ০৭:২৫ পূর্বাহ্ন

আমি রোনালদোর সঙ্গে খেলতে চাই: নেইমার

লিওনেল মেসির সঙ্গে আবারও খেলার লক্ষ্যে কদিন আগেও বার্সেলোনার ফেরার জন্য উদগ্রীব ছিলেন নেইমার। তবে সে সম্ভাবনা শেষ করে দিয়ে পিএসজির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন এ ব্রাজিলিয়ান। এবার নিজ দলে হালের আরেক সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চেয়েছেন এ তারকা।
১২ মে ২০২১, ০৪:৫২ পূর্বাহ্ন

দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না বার্সা

প্রথমার্ধের অসাধারণ ফুটবলে জোড়া গোলে এগিয়ে গেল বার্সেলোনা। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করে সমতায় ফেরে লেভান্তে। এরপর আরও একটি গোলে ফের এগিয়ে গেল কাতালানরা। কিন্তু সে লিড ধরে রাখতে পারল না এবারও। ফলে লেভান্তের সঙ্গে হোঁচট খেয়ে থেকে শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেল লিওনেল মেসির দল।
১২ মে ২০২১, ০৪:০০ পূর্বাহ্ন

ইউনাইটেডের হারে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে লেস্টার।
১১ মে ২০২১, ০৭:০৯ অপরাহ্ন

জুভেন্টাসে হচ্ছে রোনালদো-জিদানের পুনর্মিলন!

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। একই মৌসুমে রিয়াল ছেড়েছিলেন জিনেদিন জিদানও। এরপর লস ব্লাঙ্কোসদের কঠিন সংগ্রামের পর পরের বছরই ফিরতে বাধ্য হন এ ফরাসি কোচ। তবে জিদানকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পাইয়ে দেওয়া রোনালদো রয়েছে গেছেন ইতালিতেই। গুঞ্জন উঠেছিল রিয়ালে ফিরতে চান রোনালদো। কিন্তু সে গুঞ্জন ডালপালা মেলার আগেই ছেঁটে দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তাহলে কি গুরু-শিষ্যের মিলন অসম্ভব?
১১ মে ২০২১, ১০:২১ পূর্বাহ্ন

রেফারিরাও সন্দেহ ভোগেন কোনটা হ্যান্ডবল: কোমান

সাম্প্রতিক সময়ে রেফারিং নিয়ে যেন বিতর্ক বেড়েই চলেছে। বিশেষ করে হ্যান্ডবলে দেওয়া পেনাল্টির ক্ষেত্রে। একটি ক্ষেত্রে পেনাল্টি দেওয়া হলে দেখা যায় প্রায় একই রকম ব্যাপারে দেওয়া হয়নি। এ নিয়ে ক্লাবগুলো মধ্যেই যেন ক্ষোভ বাড়ছে দিন দিন। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যেন রেফারিরাও সিদ্ধান্তে ভোগেন এর নিয়মকানুন নিয়ে। বার্সেলোনার কোচ রোনাল্ড কোমানও বলছেন এমনই।
১০ মে ২০২১, ০২:১৬ অপরাহ্ন

পেনাল্টি ইস্যুতে রেফারির উপর এবার খেপলেন জিদানও

গত মৌসুমে থেকেই লা লিগার রেফারিং নিয়ে খুব বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে। প্রায়ই ম্যাচ শেষেই বিভিন্ন দলের কোচরা রেফারিদের উপর নানাভাবে অভিযোগ করে আসছিলেন। বার্সেলোনার অভিযোগ ছিল সবচেয়ে বেশি। সেখানে ব্যতিক্রম ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। কিন্তু আগের দিন সেভিয়ার সঙ্গে হোঁচট খাওয়ার পর এবার রেফারিকে এক হাত নিয়েছেন এ ফরাসি কোচও।
১০ মে ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন

জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা

জুভেন্টাসের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে মিলান।
১০ মে ২০২১, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোপা ধরে রাখার পথ কঠিন করে ফেলল রিয়াল

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল।
১০ মে ২০২১, ০৩:৩৩ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগ ভুলে ‘চার ফাইনালে’ মনোযোগ জিদানের

আসন্ন ম্যাচগুলোকে ‘ফাইনাল’ আখ্যা দিয়েছেন দলটির কোচ জিনেদিন জিদান। আর সেগুলোর প্রতি শিষ্যদের যেন পূর্ণ মনোযোগ থাকে, সেজন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার দুঃখ তাদেরকে ভুলে যেতে বলেছেন তিনি।
৯ মে ২০২১, ১১:২৮ পূর্বাহ্ন

এএফসি কাপ স্থগিত, মালদ্বীপ যাচ্ছে না বসুন্ধরা কিংস

১৪ থেকে ২১ মে এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচ হওয়ার কথা ছিল মালেতে। কিন্তু দক্ষিণ এশিয় অঞ্চলের করোনা পরিস্থিতি ভেস্তে দিয়েছে এই সূচি।
৯ মে ২০২১, ০৯:১৪ পূর্বাহ্ন

বুন্ডেসলিগায় টানা ৯ বার চ্যাম্পিয়ন বায়ার্ন

বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে আজ জিতলেই শিরোপা উল্লাস করার সমীকরণ নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু তাদের উল্লাসের জন্য এতোটা অপেক্ষা করতে হয়নি। কাজটা এগিয়ে দিয়েছে আরবি লাইপজিগ। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হারার ফলে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় বাভারিয়ানরা।
৮ মে ২০২১, ০৪:৩২ অপরাহ্ন

বার্সেলোনা-অ্যাতলেতিকো ম্যাচ ড্র, সুবিধা রিয়ালের

ম্যাচের ৮৫তম মিনিটে যে সুযোগটা নষ্ট করলেন উসমান দেম্বেলে, তাতে যেন বার্সেলোনার শিরোপা স্বপ্নটাই শেষ করে দিলেন এ ফরাসি তরুণ। অন্যদিকে প্রথমার্ধে প্রায় একচ্ছত্র ফুটবল খেলেও গোল করতে ব্যর্থ হয় অ্যাতলেতিকো মাদ্রিদও। তাতে লিগ নির্ধারণী এ গুরুত্বপূর্ণ লড়াইয়ে জিতেনি কেউই। দুই দলের মহারণ ড্র হওয়ায় সুবিধাটা অবশ্য পেল দুই দলেরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
৮ মে ২০২১, ০৪:১৫ অপরাহ্ন

বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে আগামী সোমবার থেকে প্রাথমিক ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরজন্য ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৩ ফুটবলার। শনিবার বিকেলে এ স্কোয়াড ঘোষণা করেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে।
৮ মে ২০২১, ০১:৪৮ অপরাহ্ন

উয়েফার হুমকির প্রতিবাদ জানাল বার্সেলোনা-রিয়াল-জুভেন্টাস

ইউরোপিয়ান সুপার লিগের সঙ্গে রয়ে যাওয়া তিনটি ক্লাবকে শাস্তির হুমকি দিয়ে আগের দিনই বিবৃতি দিয়েছে ইউরোপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে হুমকি পাত্তাই দিচ্ছে না থেকে যাওয়া তিনটি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস। যৌথ বিবৃতি দিয়ে উল্টো উয়েফার তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা।
৮ মে ২০২১, ১২:৪৪ অপরাহ্ন

ফিরছেন না বার্সায়, পিএসজির সঙ্গে নতুন চুক্তি নেইমারের

বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়ার পরের মৌসুম থেকেই গুঞ্জনের শুরু। প্রতি মৌসুম শুরুর আগে গুঞ্জন চাউর হয় বার্সায় ফিরছেন নেইমার। তবে এবার হয়তো সব গুঞ্জনের অবসান হতে যাচ্ছে। পিএসজির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন এ ব্রাজিলিয়ান তারকা। এমন সংবাদই প্রকাশ করেছে ফ্রান্সের শীর্ষস্থানীয় ক্রীড়া দৈনিক লা'কিপ।
৮ মে ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ইস্তাম্বুল থেকে সরে যাচ্ছে?

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও চেলসি। ২৯ মে তুরস্কের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে তাদের ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা।
৮ মে ২০২১, ০৫:৩৮ পূর্বাহ্ন

শাস্তি পেতে যাচ্ছে রিয়াল, বার্সা ও জুভেন্টাস

ইউরোপিয়ান ফুটবলের কর্তৃপক্ষ-উয়েফা শুক্রবার এক বিবৃতি ৯ ক্লাবের সঙ্গে তাদের চুক্তি ‘ক্লাব কমিটমেন্ট ডিক্লারেশন’ এর কথা জানিয়েছে।
৮ মে ২০২১, ০৪:৫৬ পূর্বাহ্ন

মেসিকে দলে নিয়ে বার্সাকে আঘাত করতে চান না পেপ

নয় বছর আগে বার্সা ছাড়লেও গার্দিওলা কেন তার পরবর্তী ক্লাবগুলোতে মেসিকে নেওয়ার চেষ্টা করেননি?
৭ মে ২০২১, ০৮:২০ পূর্বাহ্ন