শেষ চার ম্যাচ জিতলে শিরোপা জয় সম্ভব, বিশ্বাস পিকের
লিগের ৩৪ রাউন্ড শেষ। তাতে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছে বার্সেলোনা। তবে শেষ চারটি ম্যাচ জিততে পারলে এখনও লিগ জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে বলে করেন দলের অন্যতম সেরা খেলোয়াড় জেরার্দ পিকে।
৩ মে ২০২১, ০৮:০০ পূর্বাহ্ন
জুভেন্টাসের রাজত্বের অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ইন্টার
১১ বছর পর লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিয়েছে ইন্টার মিলান।
২ মে ২০২১, ০২:৫৯ অপরাহ্ন
মেসির দেওয়া উপদেশ এবার মেসিকেই দিলেন আলভেজ
২০১৬ সালে তৎকালীন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর উপর রাগ করেই বার্সেলোনা ছেড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। তখন তাকে দল না ছেড়ে বার্সায় থেকে যাওয়ার উপদেশ দিয়েছিলেন লিওনেল মেসি। এবার সেই উপদেশ মেসিকে দিলেন এ ব্রাজিলিয়ান।
২ মে ২০২১, ১১:০৫ পূর্বাহ্ন
গোল আসবেই, বিশ্বাস ছিল জিদানের
একটি গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত। টানা তিন ম্যাচে দুটি ড্রয়ের পর তাই আরও একবার হোঁচট খাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল দলটি। তবে শেষ রক্ষা হয়েছে। ওসাসুনাকে হারিয়ে দারুণভাবেই লিগ শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে লস ব্লাঙ্কোসরা। তবে ড্র হওয়ার শঙ্কা কাজ করেনি কোচ জিনেদিন জিদানের মনে। শিষ্যরা গোল দিবেন এমন বিশ্বাসই ছিল তার।
২ মে ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন
এএফসি কাপ থেকে 'বাদ' আবাহনী
প্লে-অফ ম্যাচ কোথায় আয়োজন হবে এ নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সঙ্গে আলোচনা চলছিল ঢাকা আবাহনী লিমিটেডের। কিন্তু হঠাৎ করেই এ আসর থেকে বাদই দেওয়া হয়েছে বাংলাদেশের দলটিকে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এএফসি।
৩০ এপ্রিল ২০২১, ০২:০০ অপরাহ্ন
যে কারণে লাল কার্ড দেখলেন বার্সা কোচ
ম্যাচের বয়স তখন ৬৭ মিনিট। মিনিট চার আগেই সমতাসূচক গোলটি করেছে গ্রানাদা। ডাগআউটে অসন্তুষ্ট দেখাচ্ছিল বার্সা কোচ রোনাল্ড কোমানকে। চতুর্থ রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় তাকে। সঙ্গে সঙ্গেই মূল রেফারি পাবলো গনজালেস এসে সরাসরি লাল কার্ড দেখান কোমানকে।
৩০ এপ্রিল ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন
সনকে গালি দেওয়া সেই সমর্থকদের নিষিদ্ধ করল ম্যানইউ
মাস খানেক আগের কথা। সন হিউং-মিন প্রায় ম্যানচেস্টার ইউনাইটেডের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। তার কারণে রেড ডেভিলদের একটি গোল বাতিল হয়। পড়ে তার গোলেই আবার পিছিয়ে পড়েছিল দলটি। যদিও শেষ পর্যন্ত জয় পায় ইউনাইটেডই। তবে সমর্থকরা বিষয়টি ভালোভাবে নিতে পারেননি। সামাজিক মাধ্যমে সনকে গালাগালি করেছিলেন অনেকেই। আর এ বিষয়টি সহজভাবে নেয়নি ম্যানইউ। পাঁচ সমর্থকশ ছয়জনকে তিন বছরের সেশন টিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এ ক্লাবটি।
৩০ এপ্রিল ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন
লম্বা বিরতির পর আবার শুরু প্রিমিয়ার লিগ ফুটবল
প্রায় দুই মাসের বিরতির পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব।
৩০ এপ্রিল ২০২১, ০৭:৫৪ পূর্বাহ্ন
বার্সার শিরোপার স্বপ্নে জোর ধাক্কা দিল গ্রানাদা
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গ্রানাদার কাছে ২-১ গোলে হেরেছে রোনাল্ড কোমানের শিষ্যরা।
২৯ এপ্রিল ২০২১, ০৬:৫৩ অপরাহ্ন
ম্যানসিটির গোলদুটো ছিল দুর্ঘটনা: পিএসজি কোচ
ম্যাচের শুরুটা যেভাবে হলো শেষটা সেভাবে করতে পারলো না পিএসজি। প্রথমার্ধে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে হজম করে দুটি গোল। তাতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে ফরাসি ক্লাব পিএসজির। কিন্তু সিটির দুটি গোলকেই স্রেফ দুর্ঘটনা বললেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
২৯ এপ্রিল ২০২১, ১০:০৭ পূর্বাহ্ন
ফিরতি লেগেও ম্যানসিটি খেলোয়াড়দের একই মনোভাব চান গার্দিওলা
ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল পিএসজি। তাতে মনে হয়েছিল প্রতিপক্ষের মাঠে কঠিন সংগ্রামই করতে হবে সিটিজেনদের। কিন্তু এরপর ধীরে ধীরে ম্যাচ গুছিয়ে উল্টো ফরাসি ক্লাবটিকে কঠিন পরীক্ষায় ফেলে দেয়। দারুণ আগ্রাসী ফুটবল উপহার দিয়ে গোল আদায় করে নেয় আরও দুইটি। শিষ্যদের এমন মনোভাবে দারুণ সন্তুষ্ট ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ফিরতি লেগেও তাদের কাছ থেকে এমন মনোভাবই প্রত্যাশা করছেন এ কাতালান কোচ।
২৯ এপ্রিল ২০২১, ০৮:৪৯ পূর্বাহ্ন
পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল ম্যান সিটি
সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে পিএসজিকে হারিয়েছে ম্যান সিটি।
২৮ এপ্রিল ২০২১, ০৮:৫৩ অপরাহ্ন
মেসিকে নেইমারের ১০ নম্বর জার্সিসহ 'অতুলনীয়' প্রস্তাব দিচ্ছে পিএসজি!
চুক্তি অনুযায়ী আর মাত্র দুই মাস বার্সেলোনার খেলোয়াড় লিওনেল মেসি। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এ তারকা ফুটবলার। তার জন্য নতুন চুক্তির প্রস্তাব দেওয়া এখন উন্মুক্তই সব দলের জন্য। আর সে সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চাইছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বেশ কিছু লোভনীয় প্রস্তাব যা অন্য কোনো দলের পক্ষে ছাপিয়ে যাওয়া অসম্ভব বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম টিএনটিস্পোর্টস।
২৮ এপ্রিল ২০২১, ০৮:২৩ পূর্বাহ্ন
রিয়ালের মাঠে ড্র করেও সন্তুষ্ট নন চেলসি কোচ
চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। বর্তমান কোচ জিনেদিন জিদানের অধীনেই এ আসরের তিন তিনটি শিরোপা জিতেছে দলটি। সে দলটির বিপক্ষে আগের দিন তাদের মাঠে গিয়ে ড্র করে ফিরেছে চেলসি। স্বাভাবিকভাবেই তাতে সন্তুষ্ট হওয়ার কথা ছিল তাদের। কিন্তু ম্যাচে যেভাবে খেলেছে তারা, তাতে শেষ পর্যন্ত আক্ষেপই ঝরে চেলসি কোচ টমাস টুখেলের কণ্ঠে।
২৮ এপ্রিল ২০২১, ০৭:১২ পূর্বাহ্ন
রিয়ালের মাঠ থেকে মূল্যবান গোল নিয়ে ফিরল চেলসি
সেমিফাইনালের প্রথম লেগ ড্র হয়েছে ১-১ গোলে।
২৮ এপ্রিল ২০২১, ০৩:১১ পূর্বাহ্ন
রেফারির পক্ষপাতমূলক আচরণের শিকার হওয়ার দুর্ভাবনা নেই জিদানের
তার সমস্ত মনোযোগ মাঠে নিজেদের পারফরম্যান্সকে ঘিরে।
২৭ এপ্রিল ২০২১, ০৭:২৯ পূর্বাহ্ন
প্রতিদ্বন্দ্বী ক্লাব থেকে কোচ নিয়ে এলো বায়ার্ন
পাঁচ বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন ৩৩ বছর বয়সী নাগলসমান।
২৭ এপ্রিল ২০২১, ০৭:২২ পূর্বাহ্ন
টটেনহ্যামকে হারিয়ে শিরোপার দুই রেকর্ড গড়ল ম্যান সিটি
ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়েছে ম্যান সিটি।
২৫ এপ্রিল ২০২১, ০৫:৩১ অপরাহ্ন
ভিয়ারিয়ালকে হারিয়ে রিয়ালকে ছুঁয়ে ফেলল বার্সা
এল ক্লাসিকোতে হেরে লিগ শিরোপা দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে টানা দুই ম্যাচে রিয়াল মাদ্রিদ হোঁচট খাওয়ায় খাওয়ায় বর্তমান চ্যাম্পিয়নদের ছুঁয়ে ফেলার দারুণ সুযোগ এসেছিল তাদের সামনে। ভিয়ারিয়ালকে হারিয়ে সে সুযোগটা ভালোভাবেই কাজে লাগালো কাতালানরা।
২৫ এপ্রিল ২০২১, ০৪:১৫ অপরাহ্ন
‘অতিথিপরায়ণ’ রিয়াল, লা লিগায় বেতিসের ইতিহাস
ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে আবারও ব্যর্থ রিয়াল মাদ্রিদ।
২৫ এপ্রিল ২০২১, ০৮:৪৩ পূর্বাহ্ন