ব্যাপক পরিবর্তন আসছে চ্যাম্পিয়ন্স লিগে!

ইউরোপিয়ান সুপার লিগের আয়োজনের সিদ্ধান্তে পুরো ফুটবল বিশ্বই এখন টালমাটাল। এ নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনাই হচ্ছে। তবে এরমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের নতুন সংস্করণের অনুমোদন দিয়েছে উয়েফা। আগামী ২০২৪ সাল থেকে নতুন নিয়মে চলবে এ আসর। এমন সংবাদই প্রকাশ করেছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
১৯ এপ্রিল ২০২১, ১১:৪২ পূর্বাহ্ন

মরিনহোকে ছাঁটাই করেছে টটেনহ্যাম

ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে টালমাটাল ফুটবল বিশ্ব। এর মাঝেই এলো আরও এক সংবাদ। জোসে মরিনহোকে ছাঁটাই করেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার্স। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এক বিবৃতিতে মরিনহো ও তার কোচিং স্টাফের সঙ্গে চুক্তি শেষ করার কথা জানিয়েছে টটেনহ্যাম কর্তৃপক্ষ।
১৯ এপ্রিল ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব: জিদান

এল ক্লাসিকো জিতে লা লিগা শিরোপা ধরে রাখার সম্ভাবনাটা জোরালো করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু আগের দিন অপেক্ষাকৃত দুর্বল গেতাফের বিপক্ষে পয়েন্ট হারিয়ে সমীকরণ ফের কঠিন করে ফেলেছে দলটি। তবে এখনও শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েনি লস ব্লাঙ্কোসরা। তাই শেষ পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার করলেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
১৯ এপ্রিল ২০২১, ০৭:২২ পূর্বাহ্ন

'বিদ্রোহী লিগে' বার্সা-রিয়ালসহ ১২ ক্লাব, উয়েফার হুমকি

গুঞ্জনটা অনেক দিন থেকেই ছিল। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো ইউরোপিয়ান সুপার লিগের। ইউরোপের শীর্ষ ১২টি দল এ লিগে যোগ দিতে যাচ্ছে। ফিফা ও উয়েফার সঙ্গে এ নিয়ে কাজ করবে বিবৃতিতে আলাদা আলাদাভাবে জানিয়েছে ক্লাবগুলো।
১৯ এপ্রিল ২০২১, ০৬:২৮ পূর্বাহ্ন

বার্সাতেই থাকবেন মেসি, আশাবাদী গ্রিজমান

চুক্তির মেয়াদ অনুযায়ী আর আড়াই মাসের মতো বার্সেলোনার খেলোয়াড় লিওনেল মেসি। এরপর হয়তো নতুন কোনো দলে দেখা যেতে পারে তাকে। তবে শেষ পর্যন্ত সকল শঙ্কা কাটিয়ে বার্সেলোনাতেই থাকবেন এ আর্জেন্টাইন তারকা, এমন প্রত্যাশাই করছেন তার সতীর্থ আতোঁয়ান গ্রিজমান।
১৮ এপ্রিল ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন

ডি ব্রুইনের ইনজুরিতে দুশ্চিন্তা বাড়ল ম্যানসিটির

চেলসির বিপক্ষে আগের দিন ভেঙে গেছে ম্যানচেস্টার সিটির কোয়াড্রুপল স্বপ্ন। এফএ কাপের সেমি-ফাইনালে হেরে গেছে পেপ গার্দিওলার দল। তবে তার বড় ধাক্কা তাদের জন্য দলের সেরা তারকা কেভিন ডি ব্রুইনের ইনজুরি। আর চোট বেশ মারাত্মকই মনে হচ্ছে গার্দিওলার। অথচ দুই সপ্তাহও বাকী নেই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে নামতে হবে সিটিজেনদের।
১৮ এপ্রিল ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন

ঝুলিতে একটি ট্রফি আছে, এবার আরেকটির জন্য ছুটব: কোমান

কোপা দেল রের শিরোপা জেতার অনুভূতি কেমন? রোনাল্ড কোমান জবাবে বলেছেন, ‘চমৎকার।’
১৮ এপ্রিল ২০২১, ০৮:২০ পূর্বাহ্ন

বার্সার অধিনায়ক হতে পারা বিশেষ কিছু: মেসি

প্রায় দুই বছরের শিরোপা খরার অবসান ঘটাল বার্সেলোনা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি উঁচিয়ে ধরলেন কোপা দেল রের ট্রফি।
১৮ এপ্রিল ২০২১, ০৭:৩৬ পূর্বাহ্ন

মেসির জোড়া গোল, বিলবাওকে উড়িয়ে শিরোপা খরা ঘুচল বার্সার

একপেশে ফাইনালে ৪-০ গোলের বিশাল জয় পেয়েছে বার্সা।
১৭ এপ্রিল ২০২১, ০৯:২১ অপরাহ্ন

ম্যারডোনার প্রথম বিশ্বকাপ ম্যাচের জার্সি নিলামে

১৯৮২ সালের গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচটি খেলেছিলেন ম্যারাডোনা।
১৭ এপ্রিল ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন

করোনাভাইরাস: ছাঁটাই না করে কর্মীদের পুরো বেতন দিচ্ছেন নেইমার

পিএসজি তারকা নেইমারের বাবা ও তার এজেন্ট- নেইমার সিনিয়রের বরাতে এমন খবর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
১৭ এপ্রিল ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ন

চুক্তি নবায়নে মেসির সঙ্গে আলোচনায় আগ্রগতি, আশাবাদী লাপোর্তা

চুক্তি নবায়নে মেসির সঙ্গে তাদের আলোচনা যথাযথভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন বার্সা সভাপতি।
১৭ এপ্রিল ২০২১, ০৬:২৯ পূর্বাহ্ন

পেলের রেকর্ড ভাঙা সেই বুট নিলামে তুলছেন মেসি

জনহিতকর কোনো কাজে অংশ নেওয়া নতুন কিছু নয় বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন সময়েও নানা ভাবে সহায়তা করেছেন। এবার আরও একবার এগিয়ে এলেন তিনি। কাতালুনিয়ার অসুস্থ শিশুদের জন্য পেলের রেকর্ড ভাঙা সেই বুট জোড়া নিলামে তুলেছেন এ তারকা।
১৬ এপ্রিল ২০২১, ১০:২৪ পূর্বাহ্ন

মেসির জার্সির বিনিময়ে ৫০ হাজার করোনা টিকা পাচ্ছেন লাতিন ফুটবলাররা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্রমেই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে। ল্যাতিন আমেরিকায় এর প্রভাব যেন আরও বেশি। তাই নিজের এলাকার ফুটবলারদের সংক্রমণ থেকে রক্ষা করতে এবার ভিন্নভাবে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনকে (কনমেবল) সহায়তা করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
১৬ এপ্রিল ২০২১, ১০:০১ পূর্বাহ্ন

রিয়ালের মাঠের হারকেই দায় দিচ্ছেন ক্লপ

জিততে তো হবেই, তাও কমপক্ষে ২ গোলের ব্যবধানে। প্রতিপক্ষ গোল দিলে সেটা আরও বাড়তে পারতো। এমন সমীকরণ নিয়ে শুরু থেকেই দারুণ আগ্রাসী ফুটবল উপহার দেয় লিভারপুল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ হয়ে যায় সব আশা। ড্র মেনেই মাঠ ছাড়তে হয়। ঘরের মাঠে এমন ফলাফল নিঃসন্দেহে হতাশাজনক অলরেডদের জন্য। অনেকেই দলের ফরোয়ার্ডদের কাঠগড়ায় তুলছেন। তবে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার জন্য মাদ্রিদের হারকেই বড় করে দেখছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
১৫ এপ্রিল ২০২১, ১১:৪০ পূর্বাহ্ন

'চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস লিখতে শুরু করেছে ম্যানসিটি'

অনেক বছর ধরেই বিশ্বের সবচেয়ে খরুচে দল ম্যানচেস্টার সিটি। কাড়িকাড়ি টাকা খরচ করে খেলোয়াড় কিনে দল গঠন করেছে তারা। কিন্তু সাফল্য বলতে গেলে ঘরোয়া পর্যায়েই সীমাবদ্ধ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই থামতো তাদের দৌড়। অবশেষে সে অভিশাপ থেকে মুক্ত হয়েছে দলটি। শেষ আটের বৃত্ত ভেঙে সেমি-ফাইনালে সিটিজেনরা। ক্লাবটির ইতিহাসে এর আগে মাত্র একমাত্র সেমি-ফাইনালে উঠেছিল দলটি।
১৫ এপ্রিল ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন

ঘরের মাঠে কাজ এগিয়ে রাখার সুবাদে শেষ চারে রিয়াল

অ্যানফিল্ডে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ গোলশূন্য ড্র হয়েছে।
১৪ এপ্রিল ২০২১, ০৯:৩৬ অপরাহ্ন

কোয়ার্টারে বাদ পড়ার বৃত্ত ভেঙে সেমিফাইনালে ম্যান সিটি

ডর্টমুন্ডকে তাদের মাঠ সিনিয়াল ইদুনা পার্কে ২-১ গোলে হারিয়েছে ম্যান সিটি।
১৪ এপ্রিল ২০২১, ০৮:৫৪ অপরাহ্ন

সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে রিয়ালকে চান চেলসি কোচ

রাতেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল ও স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ দুই চ্যাম্পিয়নদের মধ্যকার লড়াইয়ে বিজয়ী দলের সঙ্গে সেমি-ফাইনালে দেখা হবে চেলসির। স্বাভাবিকভাবেই এ ম্যাচটি নজরে থাকবে চেলসি কোচ টমাস টুখেলের। তবে এ ম্যাচের বিজয়ী হিসেবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের দেখতে চান এ ফরাসি কোচ।
১৪ এপ্রিল ২০২১, ১২:১০ অপরাহ্ন

অ্যানফিল্ডেও লিভারপুলকে হারাতে চায় রিয়াল

ঘরের মাঠে লিভারপুলকে হারিয়ে কাজটা প্রায় সেরে রেখেছে রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে নুন্যতম ব্যবধানে হারলেও তাই সেমি-ফাইনালে উঠতে পারবে দলটি। তাই আক্রমণের চেয়ে নিজের রক্ষণ ঠিকঠাকভাবে সামলাতে পারলেই সমীকরণটা সহজ হয়ে যাবে তাদের। কিন্তু এমনটা ভাবছেন না রিয়াল কোচ জিনেদিন জিদান। অ্যানফিল্ডেও অলরেডদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিতে চান এ ফরাসি কোচ।
১৪ এপ্রিল ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন