'জুভেন্টাসে সুখেই আছেন রোনালদো'

চ্যাম্পিয়ন্স লিগে অপেক্ষাকৃত দুর্বল পোর্তোর বিপক্ষে হারের পর থেকেই সমালোচনার শুরু। জুভেন্টাসের ব্যর্থতার দায় যেন ক্রিস্তিয়ানো রোনালদোর কাঁধে তুলেই শান্তি খুঁজে নিচ্ছেন সমালোচকরা। অনেকেই মৌসুম শেষে তাকে অন্য কোনো ক্লাবে দেখছেন। তবে তুরিনের ক্লাবটিতে রোনালদো সুখেই আছেন বলে জানিয়েছেন আলভারো মোরাতা। পাশাপাশি নিজেও সুখে আছেন বলে জানিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা এ ফরোয়ার্ড।
২৪ মার্চ ২০২১, ১১:০৩ পূর্বাহ্ন

গত দুই দশকের সেরা ক্লাব বার্সেলোনা

এই স্বীকৃতি পেতে কাতালানরা পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তিদের।
২৪ মার্চ ২০২১, ১১:০৩ পূর্বাহ্ন

অভিষেকেই ভারতের জয়ের নায়ক ক্রুনাল-কৃষ্ণা

ক্রুনাল পান্ডিয়া ও প্রসিধ কৃষ্ণা। ইংল্যান্ডের বিপক্ষে এদিন এ দুই খেলোয়াড়ের অভিষেক হয়। আর অভিষেকেই জ্বলে উঠলেন তারা। একজন ব্যাট হাতে ঝড় তুলে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। আরেকজন বল হাতে তোপ দাগিয়ে ইংলিশদের ব্যাটিং লাইন আপ ভেঙ্গেছেন। পাশাপাশি সতীর্থরাও দিয়েছেন দারুণ সঙ্গ। তাতে প্রথম ওয়ানডে ম্যাচে সহজ জয়ই মিলে ভারতের।
২৩ মার্চ ২০২১, ০৪:০৫ অপরাহ্ন

কিরগিজস্তান অ-২৩ দলকে হারিয়ে শুরু বাংলাদেশের

প্রতিপক্ষ প্রায় অচেনা। কিন্তু তারপরও তাদের বিপক্ষে টেকনিক্যালি নিজেদের এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ কোচ জেমি ডে। আর মাঠেও তার প্রতিফলন দেখা গেল। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দারুণ জয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
২৩ মার্চ ২০২১, ০১:৪৫ অপরাহ্ন

কোমানের সেরা জন্মদিন উপহার, আলবা-গ্রিজমানেরও

আগের দিন রিয়াল সোসিয়াদের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। যে দলটির বিপক্ষে তাদের মাঠে গত এক দশকে ১৩ বার মুখোমুখি হয়ে মাত্র ৩টি ম্যাচ জিততে পেরেছিল তারা। বাকী ১০ ম্যাচের ৫টি হার ও ৫টি ড্র। এমন দলের বিপক্ষে ৬-১ গোলের জয় নিঃসন্দেহে দারুণ কিছু। তাও আবার দলের দুই খেলোয়াড় ও কোচের জন্মদিনে। তাও নিজেদের জন্য এটাই সেরা জন্মদিনের উপহার বলে জানালেন কোচ রোনাল্ড কোমান।
২২ মার্চ ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন

পিরলো-রোনালদো কাউকেই ছাড়ছে না জুভেন্টাস

টানা দশম লিগ শিরোপা জয়ের সামনে ছিল জুভেন্টাস। কিন্তু চলতি মৌসুমে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দলটি। আগের দিনও পুঁচকে বেনেভেন্তোর কাছে হেরে শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে গেছে দলটি। তাতে বেশ তোপের মুখে পড়েছেন কোচ আন্দ্রেয়া পিরলো। এমনকি দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও ছাড় পাচ্ছেন না। গুঞ্জন উঠেছে আগামী মৌসুমে তাদের ধরে রাখবে না দলটি। কিন্তু সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাব পরিচালক ফ্যাবিও পারাতিসি।
২২ মার্চ ২০২১, ০৫:২৮ পূর্বাহ্ন

জোড়া গোলে এমবাপের ১০০

অসাধারণ ছন্দে এগিয়ে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। চলতি মৌসুমে যেন আরও দূর্বার। আগের দিন তার নৈপুণ্যেই অলিম্পিক লিঁওকে উড়িয়ে দিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছে পিএসজি। আর তাতে ফরাসি লিগ ওয়ানে ১০০ গোল পূরণ করেছেন বিশ্বকাপ জয়ী এ তরুণ। তবে এমন কীর্তি গড়ার পরও হাসি মুখে মাঠ ছাড়তে পারেননি তিনি। গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
২২ মার্চ ২০২১, ০৪:২৭ পূর্বাহ্ন

সোসিয়েদাদের মাঠে বার্সার গোল উৎসব

বার্সেলোনার হয়ে নতুন ইতিহাস গড়লেন অধিনায়ক লিওনেল মেসি। ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন তার। আর রেকর্ড ছোঁয়া রাতে দারুণ জ্বলে উঠলেন তিনি। চলতি বছরের দুর্দান্ত ছন্দ ধরে রেখে জোড়া গোল তো করেছেন। পাশাপাশি সতীর্থকে দিয়েও করিয়েছেন। তাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে গোল উৎসব করে কাতালান দলটি।
২২ মার্চ ২০২১, ০৩:৩৪ পূর্বাহ্ন

ফ্রান্সের হয়ে খেলেন না বেনজেমা, অবিশ্বাস্য লাগে জিদানের

২০১৬ সাল থেকে জাতীয় দলের সঙ্গে নেই করিম বেনজেমা। অথচ কি অবিশ্বাস্য ছন্দেই না আছেন করিম বেনজেমা। আগের দিনও জোড়া গোলের রিয়াল মাদ্রিদের জয়ের মূল নায়ক এ ফরাসি তারকা। ক্রিস্তিয়ানো রোনালদো দল ছাড়ার পর থেকে রিয়ালের আক্রমণ ভাগের নেতৃত্ব দিচ্ছেন তিনিই। আর সে খেলোয়াড় ফ্রান্সের হয়ে খেলেন না, এটা বিশ্বাসই করতে পারেন না রিয়াল কোচ জিনেদিন জিদান।
২১ মার্চ ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন

বেনজেমার নৈপুণ্যে ফের বার্সাকে টপকাল রিয়াল

সেল্তার মাঠে ৩-১ গোলে জিতেছে রিয়াল। প্রথমার্ধে জোড়া গোল করেন বেনজেমা।
২১ মার্চ ২০২১, ০৪:১৭ পূর্বাহ্ন

টানা দ্বিতীয়বার সিরি আর বর্ষসেরা ফুটবলার রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদোর সাফল্যের মুকুটে যোগ হলো নতুন একটি রত্ন।
২০ মার্চ ২০২১, ১০:২৯ পূর্বাহ্ন

কোয়ার্টারেই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট বায়ার্ন-পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরে বায়ার্ন মিউনিখের কাছে হেরে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। এবার সেই দলটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে তারা। তবে সাম্প্রতিক সময়ের ফর্ম বিবেচনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছে এ আসরের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা লিভারপুলের মুখোমুখি হবে দলটি।
১৯ মার্চ ২০২১, ১১:২২ পূর্বাহ্ন

‘তুমি জানো যে, তুমি যেতে পারো না,’ মেসিকে লাপোর্তা

দ্বিতীয় মেয়াদে বার্সেলোনার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লাপোর্তা।
১৮ মার্চ ২০২১, ০৯:৫৪ পূর্বাহ্ন

এককভাবে কেউই সর্বকালের সেরা খেলোয়াড় নন: লেভানদভস্কি

সর্বকালের সেরা খেলোয়াড় কে? এ নিয়ে তর্কের শেষ নেই। হালের লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে এ তর্কটা বেশি করে থাকেন তাদের সমর্থকরা। ভালোবেসে তাদের 'গোট' বলে ডাকেন তারা। কিন্তু এককভাবে কাউকে সেরা খেলোয়াড় মানেন না বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানদভস্কি।
১৮ মার্চ ২০২১, ০৯:৫৩ পূর্বাহ্ন

করোনা পরীক্ষায় এবার নেগেটিভ রাকিব, পজিটিভ হলেন রহমত

গত মঙ্গলবার রাতে শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়া রাকিব হোসেনের আরেকটি পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে।
১৮ মার্চ ২০২১, ০৬:৩৭ পূর্বাহ্ন

ত্রিদেশীয় টুর্নামেন্টের আগে বাংলাদেশ দলে করোনার হানা

রাকিব যেতে না পারলে আগামীকাল বৃহস্পতিবার ৩২ সদস্যের বহর নিয়ে নেপালের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ।
১৭ মার্চ ২০২১, ০১:৫৭ অপরাহ্ন

রিয়ালে যোগ দেওয়া নিয়ে 'সত্য লুকোচ্ছেন' এমবাপে

সরাসরি না বললেও কিলিয়ান এমবাপে যে রিয়াল মাদ্রিদে খেলতে চান, এ গুঞ্জন প্রায় সর্বজন স্বীকৃত। তার খুব কাছে মানুষরাই এ গুঞ্জনের মূল উৎস। আর রিয়াল মাদ্রিদও তাকে পেতে মুখিয়ে রয়েছে। এ নিয়ে অনেকবারই সংবাদ শিরোনাম হয়েছেন এ তরুণ। আসল সত্যটা কি, তা এখনও জানা যায়নি। তবে রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে 'সত্য লুকচ্ছেন' বলে মনে করেন পিএসজির সাবেক উইঙ্গার জেরোম রোথেন।
১৭ মার্চ ২০২১, ১২:২৪ অপরাহ্ন

সেই আগুয়েরোকে পাস দেন না তার সতীর্থরা!

২০১১-১২ মৌসুমের কথা। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জিততে কিউপিআরের বিপক্ষে জিততেই হতো ম্যানচেস্টার সিটিকে। কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত উল্টো ১-২ গোলে পিছিয়ে ছিল তারা। এরপর নাটকীয়ভাবে যোগ করা সময়ে দুটি গোল দিয়ে শিরোপায় চুমু খেয়েছিল সিটিজেনরাই। আর শেষ গোলটি করে নায়ক সের্জিও আগুয়েরো। সে মৌসুমের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। তখন থেকেই সিটির পরিকল্পনা তৈরি হতো এ আর্জেন্টাইনকে ঘিরেই।
১৭ মার্চ ২০২১, ১০:৫১ পূর্বাহ্ন

'বয়স নয়, পারফরম্যান্স দিয়ে রিয়ালকে বিচার করা উচিত'

লুকা মদ্রিচ, টনি ক্রুস, মার্সেলো, সের্জিও রামোস, করিম বেনজেমা, নাচো ফের্নান্দেজদের মতো এক ঝাঁক তারকা খেলোয়াড়দের বয়স ৩০ ছাড়িয়েছে। কারো কারো তো ৩৫-ও পেরিয়েছে। স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদের এ দলটিকে 'বুড়ো' বলে নানা সমালোচনা করছেন অনেকেই। তবে কোনো খেলোয়াড়ের বয়স দিয়ে নয়, পারফরম্যান্স দিয়ে বিচার করা উচিত বলে মনে করেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও রামোস।
১৭ মার্চ ২০২১, ১০:০৮ পূর্বাহ্ন

দুটি শিরোপা জয়ের প্রশ্নে জিদানের জবাব, ‘কেন নয়?’

দুই মৌসুম পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়েও টিকে আছে তারা।
১৭ মার্চ ২০২১, ০৮:১৮ পূর্বাহ্ন