সেভিয়ার বিপক্ষেই মাঠে নামছেন পেদ্রি!
সময়টা এমনটিতেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। তার উপর বড় দুশ্চিন্তার কারণ হয়ে পেদ্রি পড়েছিলেন ইনজুরিতে। তবে আশার কথা ইনজুরি কাটিয়ে ফিরেছেন এ তরুণ। রাতে কোপা দেল রের দ্বিতীয় লেগের ম্যাচেই ফেরার মতো ফিট রয়েছেন ১৮ বছর বয়সী এ তরুণ।
৩ মার্চ ২০২১, ০১:১৫ অপরাহ্ন
'মেসিকে বোঝাতে পারেন কেবল জাভিই'
চলতি মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের বাঁধায় শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। তবে মৌসুমে শেষে সে বাঁধা আর থাকছে না। ফলে আগামী মৌসুমে নতুন কোনো ক্লাবে দেখা যেতেই পারে তাকে। কিন্তু তাকে ধরে রাখতে চায় কাতালান ক্লাবটি। আর সেক্ষেত্রে মেসিকে বোঝাতে কেবল সাবেক সতীর্থ জাভি হার্নেন্দেজই পারবেন বলে মনে করেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিক্তর ফন্ত।
৩ মার্চ ২০২১, ১২:৩৩ অপরাহ্ন
অনুশীলনে ফিরলেন বেনজেমা-রামোস
বর্তমানে রিয়াল মাদ্রিদের জন্য বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি সমস্যা। প্রথম সারির এক ঝাঁক তারকা খেলোয়াড় রয়েছেন মাঠের বাইরে। তবে আশার কথা, মাদ্রিদ ডার্বির আগে ভালো সংবাদ পেয়েছে দলটি। অনুশীলনে ফিরেছেন দলের সেরা দুই তারকা করিম বেনজেমা ও সের্জিও রামোস।
৩ মার্চ ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন
রোনালদোর মাইলফলকের ম্যাচে জয়ে ফিরল জুভেন্টাস
শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকল আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।
৩ মার্চ ২০২১, ০৫:০৪ পূর্বাহ্ন
জামিন পেয়েছেন বার্তোমেউ
অবশেষে জামিন পেয়েছেন বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। 'বার্সাগেট' কেলেঙ্কারির কারণে গ্রেফতার হওয়ার পর এক রাত পুলিশের হেফাজতে থেকে মঙ্গলবার জামিনে মুক্ত হন।
২ মার্চ ২০২১, ১২:৩৮ অপরাহ্ন
খেলোয়াড়দের হুঁশিয়ার করে দিলেন গার্দিওলা
দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে। এরমধ্যেই ২৬ রাউন্ড শেষ। পরবর্তীতে খুব বাজে কিছু না করলে আরও একটি প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপনের খুব কাছাকাছি ম্যানচেস্টার সিটি। কিন্তু জিতে গেছেন ভেবে যদি খেলোয়াড়রা আত্মতুষ্টিতে ভোগেন তাহলে ভয়ঙ্কর কিছু ঘটতেও পারে। ঠিক এ দুশ্চিন্তাটাই করছেন সিটি কোচ পেপ গার্দিওলা। তাই সব খেলোয়াড়দের হুঁশিয়ার করে দিয়েছেন এ স্প্যানিশ কোচ।
২ মার্চ ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন
'ফর্মেশনের পরিবর্তনে রিয়ালের ছন্দপতন'
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আগের দিন ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে অ্যাতলেতিকো মাদ্রিদকে চাপে রাখার সুযোগ হাতছাড়া করেছে দলটি। হাতছাড়া করেছে বার্সেলোনাকে পেছনে রাখার সুযোগও। তবে ম্যাচে বেশ দাপুটে ফুটবলই খেলেছিল তারা। কিন্তু তারপরও হারতে হারতে কোনো মতে ড্রয়ের সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়ে দলটি। আর এমনটা ফর্মেশনের পরিবর্তনের কারণে হয়েছে বলে জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
২ মার্চ ২০২১, ০৭:২১ পূর্বাহ্ন
মালদ্বীপে এএফসি কাপের ম্যাচ খেলতে হবে বসুন্ধরা কিংসকে
এএফসি কাপে দক্ষিণ জোনের গ্রুপ পর্বের ম্যাচের আয়োজক হতে বেশ চেষ্টা চেয়েছিল বাংলাদেশের দল বসুন্ধরা কিংস। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। 'ডি' গ্রুপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মালদ্বীপের রাজধানী মালেতে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)।
১ মার্চ ২০২১, ১২:২৩ অপরাহ্ন
বার্সার সাবেক সভাপতি বার্তোমেউ গ্রেফতার
বিষয়টি অনুমিতই ছিল। বার্সাগেট কেলেঙ্কারিতে বেকায়দায় ছিলেন বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তখন থেকেই আলোচনা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তিনি। অবশেষে তাই হলেন। সোমবার সকালে তাকে গ্রেফতার করেছে কাতালুনিয়ার পুলিশ ফোর্স -দ্য মোসেস দ'এস্কুয়াদ্রা। একই দিনে বার্সার ক্লাব অফিসেও তল্লাসি চালিয়েছে পুলিশ।
১ মার্চ ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন
ক্লপের বিশ্বাস, রিয়াল-বার্সার প্রস্তাব ফিরিয়ে লিভারপুলেই থাকবেন সালাহ
'ভবিষ্যতের কথা কে বলতে পারে।' কদিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা বলেছিলেন মোহামেদ সালাহ। মূলত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আগ্রহের সাড়া দিবেন কি-না এমন প্রশ্নে এ উত্তর দিয়েছিলেন এ মিশরীয় তারকা। তাতে লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। তবে এসব গুঞ্জনকে পাত্তা দিতে রাজী নন দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ। তার বিশ্বাস অ্যানফিল্ডেই থাকবেন সালাহ।
১ মার্চ ২০২১, ১০:৫৯ পূর্বাহ্ন
ইনজুরিতে পেদ্রি, বড় দুশ্চিন্তায় বার্সেলোনা
চলতি মৌসুমে অসাধারণ ছন্দে খেলে যাচ্ছিলেন বার্সেলোনার তরুণ তারকা পেদ্রি। বিশেষকরে লিওনেল মেসির সঙ্গে তার জুটিটা দারুণ জমে উঠেছিল। যার ফলে দারুণ ছন্দে খেলছিলেন বার্সা অধিনায়কও। কিন্তু বড় দুঃসংবাদ শুনতে হলো দলটিকে। ইনজুরিতে পড়েছেন পেদ্রি। কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। যে কারণে কোপা দেল রের দ্বিতীয় লেগের ম্যাচ তো বটেই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগেও তাকে পাচ্ছে না দলটি।
১ মার্চ ২০২১, ০৯:৫২ পূর্বাহ্ন
তাহলে শাস্তি দেওয়া হয়নি গ্রিজমানকে?
এমন নয় যে প্রথম একাদশের নিয়মিত খেলোয়াড় তিনি। অনেক ম্যাচেই রিজার্ভ বেঞ্চে থেকে বদলী হিসেবে শুরু করেছেন। কিন্তু আগের দিন সেভিয়ার বিপক্ষে মাঠে নামার সুযোগই পেলেন না আতোঁয়ান গ্রিজমান। যেখানে মার্টিন ব্র্যাথওয়েটের মতো খেলোয়াড়রাও খেলেছেন। তাতে গুঞ্জন ছিল হয়তো কোচ রোনাল্ড কোমান তাকে শাস্তিই দিয়েছেন। কিন্তু সংবাদ সম্মেলনে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সা কোচ।
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:১২ পূর্বাহ্ন
গার্দিওলার ‘৫০০’ এবং ‘অস্বাভাবিক জয়যাত্রা’
কোচ হিসেবে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ৫০০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন পেপ গার্দিওলা।
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:১১ পূর্বাহ্ন
রোনালদোকে কিনে ভুল করেছে জুভেন্টাস: কাসানো
পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্রিস্তিয়ানো রোনালদো যখন ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনে পাড়ি জমান, তখনই আশায় বুক বাঁধতে শুরু করেন জুভ সংশ্লিষ্টরা। কিন্তু ইতালির সাবেক স্ট্রাইকার আন্তোনিও কাসানোর ভাবনা একেবারে বিপরীত।
২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১১ পূর্বাহ্ন
মেসি-দেম্বেলের গোলে অ্যাতলেতিকোর আরও কাছে বার্সেলোনা
লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে উঠল বার্সেলোনা।
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৪ অপরাহ্ন
‘বার্সেলোনা গড়পড়তা দল, মেসির দয়ার ওপর নির্ভরশীল’
গত মৌসুমটি শিরোপা ছাড়া কেটেছিল বার্সেলোনার। চলতি মৌসুমেও উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া দলটিকে তেমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় কিনা তা সময়ই বলে দিবে।
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ন
অনুশীলনে ফেরা নেইমারকে নিয়ে আশার বাণী শোনালেন পচেত্তিনো
পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো এই ব্রাজিলিয়ান তারকার চোট থেকে সেরে ওঠা নিয়ে নতুন যে তথ্য দিয়েছেন, তাতে আশার আলো দেখতে পারেন ফুটবলপ্রেমীরা।
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৩ পূর্বাহ্ন
বার্সেলোনা ৩৬-০ এলচে
এলচের বিপক্ষে আরও একটি জয়। তারচেয়েও বড় কথা আরও একটি ক্লিনশিট। এলচের কাছে এদিনও গোল হজম করেনি বার্সেলোনা। এ নিয়ে টানা ১২ ম্যাচ তাদের বিপক্ষে নিজেদের জাল অক্ষত রাখলো কাতালান ক্লাবটি। সময়ের হিসেবে ৪৩ বছর। আর এ সময়ে তাদের জালে ৩৬টি গোল দিয়েছে বার্সেলোনা। কোনো গোল না হজম করে এতোটা পথ পারি দেওয়ার সর্বোচ্চ রেকর্ড এটাই কাতালানদের।
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৫ পূর্বাহ্ন
বাংলাদেশ-আফগানিস্তানের কারণে কোপায় খেলা হলো না ভারতের?
ভারত যদি অস্ট্রেলিয়ার পরিবর্তে সুযোগ পেত তাহলে তারা খেলত ‘এ’ গ্রুপে। ওই গ্রুপের বাকি দলগুলো হলো আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে।
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৬ পূর্বাহ্ন
পানিতে ডুবে মারা গেছেন অ্যালিসনের বাবা
সাম্প্রতিক সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের। তার উপর বড় দুঃসংবাদ শুনতে হলো তাকে। মারা গেছেন তার বাবা হোসে বেকার। নিজেদের ছুটি কাটানোর বাড়ির পাশের লেকের পানিতে ডুবে চিরবিদায় নিয়েছেন ৫৭ বয়সী এ ব্রাজিলিয়ান।
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪০ পূর্বাহ্ন