এমবাপের রিয়ালে যাওয়া নির্ভর করছে মেসির উপর!

কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান। আর রিয়াল মাদ্রিদও এ তারকাকে পেতে মুখিয়ে আছে। ক্লাব ফুটবলের যারা খবর রাখেন, তারা কমবেশি সবাই এ তথ্য জানেন। কিন্তু এমবাপেকে কোনোভাবেই ছাড়তে চায় না তার বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তারপরও এ মৌসুম শেষেই এ ফরাসি তারকাকে পাওয়ার আশা করছে লস ব্লাঙ্কোসরা। আর সেটা নির্ভর করছে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির উপর। এমন বিস্ময়কর সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতো।
৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন

অস্ত্রোপচার ছাড়া বিকল্প ছিল না: রামোস

জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে মাংসপেশিতে চোট পেয়েছিলেন সের্জিও রামোস। ইনজেকশন নিয়ে এরপরও এ চোট নিয়ে খেলে যাচ্ছিলেন তিনি। কিন্তু পরে আর না পেরে ওঠায় পূর্ণ ফিটনেস পেতে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন রিয়াল অধিনায়ক। কিন্তু দলের এমন পরিস্থিতিতে তার এ সিদ্ধান্তকে অনেকেই বাঁকা চোখে দেখেছেন। তবে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যাওয়া ছাড়া তার কোনো বিকল্প ছিল না বলেই জানান বিশ্বকাপ জয়ী এ তারকা।
৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন

বায়ার্নকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুললেন লেভানদভস্কি

ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করেন দারুণ ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি।
৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৯ পূর্বাহ্ন

এটাই উপায়: বার্সেলোনা কোচ

প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। পরে লিওনেল মেসির নৈপুণ্যে উল্টো এগিয়ে যায় দলটি। কিছুক্ষণ পর সমতায় ফেরে রিয়াল বেতিস। তবে শেষ পর্যন্ত ফ্রান্সিস্কো ত্রিনকাওর গোল জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। কয়েক দফা ধাক্কা খাওয়ার এমন নাটকীয় জয় পাওয়ায় দারুণ খুশি দলের প্রধান কোচ রোনাল্ড কোমান। আর দলের মানসিকতাকেই সঠিক উপায় বলছেন এ ডাচ কোচ।
৮ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৩ পূর্বাহ্ন

অ্যালিসনকে ভুল থেকে শিক্ষা নিতে বলেছেন ক্লপ

সেই ২০০৩ সাল। এর আগে শেষবার অ্যানফিল্ড থেকে জয় নিয়ে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। এরপর কেটে গেছে প্রায় দেড় যুগ। আবার অ্যানফিল্ডে জয় পেয়েছে সিটিজেনরা। তবে এ জয়ের কৃতিত্ব যত না তাদের, তার চেয়েও বেশি লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের। তার মারাত্মক ভুলেই হারতে হয় অলরেডদের। আর সে ভুল থেকে শিক্ষা নিতে বলেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
৮ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৬ পূর্বাহ্ন

এমবাপে-ইকার্দির গোলে জিতল পিএসজি

প্রতিপক্ষের মাঠে দলের অন্যতম সেরা তারকা নেইমারকে ছাড়া মাঠে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু তার অভাব বুঝতে দেননি আরেক তারকা কিলিয়ান এমবাপে ও মাউরো ইকার্দি। এ দুই তারকার গোলে অলিম্পিক মার্সেইকে সহজেই হারিয়েছে প্যারিসের ক্লাবটি।
৮ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩৬ পূর্বাহ্ন

বদলি নেমে বার্সেলোনাকে জেতালেন মেসি

লিওনেল মেসিসহ দলের বেশ কিছু নিয়মিত খেলোয়াড় ছাড়া পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকা রিয়াল বেতিসের বিপক্ষে দল সাজিয়েছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। কিন্তু তাতে লাভ হয়নি। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে দলটি। পরে বাধ্য হয়েই অধিনায়ককে মাঠে নামায় তারা। আর নেমেই ম্যাচের চিত্র বদলে দেন হালের অন্যতম সেরা এ খেলোয়াড়।
৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৩ পূর্বাহ্ন

রেফারিং নিয়ে পিকের সঙ্গে একমত নন বার্সা কোচ

রেফারিং নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে লা লিগায় এ নিয়ে একটু বেশিই বিতর্ক হচ্ছে। আর তা আরও বাড়িয়ে দিয়েছেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকে। অধিকাংশ রেফারিরা রিয়াল মাদ্রিদের পক্ষেই সিদ্ধান্ত দেন বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে তার এ মন্তব্যের সঙ্গে একমত নন খোদ তাদের দলের প্রধান কোচ রোনাল্ড কোমান।
৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৫ পূর্বাহ্ন

হুয়েস্কার বিপক্ষে জয় জিদানের কাছে ‘ভীষণ গুরুত্বপূর্ণ’

স্বস্তির জয়ের পর দলটির কোচ জিনেদিন জিদানও জানালেন হাঁপ ছেড়ে বাঁচার কথা।
৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৪ পূর্বাহ্ন

হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন রামোস

স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিরতে অন্তত ছয় থেকে দশ সপ্তাহ সময় লাগবে রামোসের।
৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৪ অপরাহ্ন

সেমি-ফাইনালে সেভিয়াকে পেল বার্সেলোনা

স্প্যানিশ কোপা দেল রের সেমি-ফাইনালে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। ফাইনালে ওঠার জন্য দুই লেগের লড়াইয়ে শক্তিশালী সেভিয়ার মোকাবেলা করবে কাতালানরা। শুক্রবার লাস রোজাসে ড্র অনুষ্ঠিত হলে নিশ্চিত হয় ২০২০-২১ সালের কোপা দেল রের সেমি-ফাইনালের লাইন আপ।
৫ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৮ অপরাহ্ন

রেফারিরা রিয়ালের পক্ষে সিদ্ধান্ত দেয়, অভিযোগ পিকের

হাঁটুর দীর্ঘমেয়াদী চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন জেরার্দ পিকে। তবে মাঠের বাইরে থেকেই তিনি উসকে দিয়েছেন বিতর্ক।
৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৪ পূর্বাহ্ন

পিএসজি ও দি মারিয়ার উপর খেপেছেন বার্সা কোচ

মৌসুমের শুরুটা ভালো না গেলেও ধীরে ধীরে ছন্দে ফিরে এসেছে বার্সেলোনা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন দলীয় অধিনায়ক লিওনেল মেসি। এ সময়ে দলের সম্প্রীতি নিয়ে বিতর্কিত কোনো কিছু শুনতে স্বাভাবিকভাবেই ভালো লাগবে না কোনো কোচের। রোনাল্ড কোমানেরও লাগেনি। মেসিকে নিয়ে কথা বলায় তাই পিএসজির আনহেল দি মারিয়ার উপর বেজায় খেপেছেন এ ডাচ কোচ।
৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৮ পূর্বাহ্ন

মেসির পিএসজিতে আসার বড় সুযোগ রয়েছে: দি মারিয়া

চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। ক্লাবটির সঙ্গে নতুন কোনো চুক্তির ইঙ্গিতও নেই। ফলে কাতালানদের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি হওয়া অস্বাভাবিক কিছু নয়। সেক্ষেত্রে তার সম্ভাব্য গন্তব্য হিসেবে বেশ কিছু ক্লাবের নামই আসছে। তবে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যাওয়ার বড় সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মেসির জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া।
৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩১ পূর্বাহ্ন

পিছিয়ে পড়েও ৮ গোলের নাটকীয় ম্যাচে জিতে সেমিতে বার্সা

হাল না ছাড়ার অদম্য মানসিকতার ছাপ রেখে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কাতালান ক্লাবটি। সবমিলিয়ে ২৫ মিনিটের মধ্যে তারা গ্রানাদার জাল কাঁপায় পাঁচবার।
৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০১ পূর্বাহ্ন

রোনালদো নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে: পিরলো

ফাইনালের পথে এক পা বাড়ানোর ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫১ পূর্বাহ্ন

‘বার্সার তিন ভাগের এক ভাগ আয়ের উৎস মেসি’

হুয়ান লাপোর্তা কিছুদিন আগে ওয়াদা করেছিলেন, লিওনেল মেসির বিষয়ে কোনো আলোচনায় যাবেন না তিনি। কিন্তু বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে মুখ না খুলে পারলেন না তিনি।
২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৮ পূর্বাহ্ন

কখনোই বার্সেলোনার কোচ হবেন না পচেত্তিনো

অতীতে বেশ কয়েক দফা তার নাম জুড়েছে বার্সেলোনার সঙ্গে।
২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৮ পূর্বাহ্ন

পিএসজিতে থাকবেন নেইমার, চান এমবাপেও থাকুক

ভবিষ্যৎ পরিকল্পনায় বদল এনেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৬ অপরাহ্ন

বার্সার আর্থিক দুরবস্থার কারণ মেসি নয়, করোনা: লা লিগা প্রধান

বার্সেলোনার সঙ্গে সবশেষ চুক্তির খুঁটিনাটি গণমাধ্যমে ফাঁস হওয়ার পর রোষানলে পড়েছেন লিওনেল মেসি।
১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৫ পূর্বাহ্ন