'লিভারপুলে দারুণ সুখে আছেন সালাহ'
লিভারপুলে সুখে নেই মোহামেদ সালাহ, ক্লাব ছাড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে ফুটবল পাড়ায় এ গুঞ্জন বেশ চড়া। সম্ভাব্য নতুন ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদের নামও শোনা যাচ্ছে বেশ জোরেশোরেই। কিন্তু এ সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার ক্লাব সতীর্থ ফেবিনহো। অ্যানফিল্ডে সালাহ বেশ সুখেই আছেন বলে জোর দাবী করেন এ ব্রাজিলিয়ান।
১৩ জানুয়ারি ২০২১, ১২:১০ অপরাহ্ন
‘এক বাক্যে’ ওজিলের মন্তব্যের পাল্টা জবাব দিলেন মরিনহো
জার্মান মিডফিল্ডারের মন্তব্য নিয়ে মাথা ঘামাতে চাইছেন না স্পার্সের কোচ জোসে মরিনহো।
১৩ জানুয়ারি ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন
রোনালদিনহোর জন্য রোনালদোকে কিনেনি বার্সেলোনা
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে তখন মাত্রই ৩০ মিলিয়ন পাউন্ড খরচ করে রোনালদিনহোকে কিনে আনে বার্সেলোনা। মেক্সিকোর রাফায়েল মার্কুয়েজের মতো তারকা ডিফেন্ডারও তখনই কিনে দলটি। এ সময়ই ক্রিস্তিয়ানো রোনালদোকে কেনার প্রস্তাবও পায় দলটি। কিন্তু দল বদলের জন্য বরাদ্দ অর্থ খরচ হয়ে যাওয়ায় তার প্রতি আর আগ্রহ দেখায়নি দলটি। অন্যথায় রোনালদিনহো ও লিওনেল মেসির সঙ্গে রোনালদোকেও হয়তো একই তাঁবুতে দেখা যেতে পারতো।
১৩ জানুয়ারি ২০২১, ১০:১৪ পূর্বাহ্ন
ফার্গুসনের অবসরের পর এমন সময় আর আসেনি ইউনাইটেডের
এবারের মৌসুমে পেছনের ধুলো-মলিন সময় ঠেলে সরিয়ে যেন সামনের রঙিন দিনের বার্তা দিচ্ছে তারা।
১৩ জানুয়ারি ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
মাইকনের রেকর্ড স্পর্শ করা হাকিমির প্রশংসায় সাবেকরা
দুদিন দিন আগে এএস রোমার বিপক্ষে দারুণ এক গোল করে সাবেক ব্রাজিলিয়ান তারকা মাইকনের রেকর্ড স্পর্শ করেছেন ইন্টার মিলানের আশরাফ হাকিমি। ডিফেন্ডার হিসেবে সিরি আয় এক মৌসুমে সবচেয়ে বেশি সমান ছয়টি করে গোল দেওয়ার রেকর্ড এখন যৌথভাবে সাবেক ও বর্তমান এ ইন্টার তারকাদ্বয়ের। আর মাইকনের রেকর্ড স্পর্শ করার পর অসাধারণ ছন্দে থাকা হাকিমির উচ্ছ্বসিত প্রশংসায় মেতেছেন অনেক সাবেক তারকাই।
১২ জানুয়ারি ২০২১, ০২:১৪ অপরাহ্ন
আর্সেনালে যোগ দেওয়া নিয়ে আফসোস নেই ওজিলের
টুইটারে ভক্ত-সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় বিশ্বকাপজয়ী এই তারকা জানান, বিগত কয়েকটি মাস কঠিন কাটলেও আর্সেনালে থাকার সময়টা ভীষণ আনন্দ দিয়েছে তাকে।
১২ জানুয়ারি ২০২১, ০২:১২ অপরাহ্ন
ফের ইনজুরিতে দিবালা
চলতি মৌসুমে আগেই দুইবার ইনজুরিতে পড়ে বেশ কিছু ম্যাচ মিস করেছেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। এবার সে তালিকাটা আরও লম্বা হতে যাচ্ছে। সিরিআয় আগের ম্যাচে সাস্সুয়োলোর বিপক্ষে পাওয়া বাঁ হাঁটুর চোটে দুই থেকে তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে। যে কারণে সুপার কোপার ফাইনাল ও লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে তাকে পাচ্ছে না ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
১২ জানুয়ারি ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন
সুপার কাপেই আরাউজোকে পেতে আশাবাদী বার্সেলোনা
জেরার্দ পিকে ইনজুরিতে। ইনজুরি কাটিয়ে ফেরা স্যামুয়েল উমতিতি ভুগছেন ছন্দহীনতায়। তার উপর আরেক সেন্টার ব্যাক রোনালদ আরাউজোর ইনজুরি দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে বার্সা কোচের কপালে। তবে আরাউজোর ইনজুরি খুব বেশি গুরুতর নয় বলেই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত। সুপার কাপেই তাকে পাওয়ার আশা করছে দলটি।
১১ জানুয়ারি ২০২১, ১১:২৮ পূর্বাহ্ন
শেষ মুহূর্তের গোলে আরও উঁচুতে রোনালদো
সবশেষ ১৫ মৌসুমের লিগে প্রতিবার ১৫ বা এর চেয়ে বেশি গোল করার কৃতিত্ব দেখালেন রোনালদো।
১১ জানুয়ারি ২০২১, ০৬:১০ পূর্বাহ্ন
আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন গ্রিজমান?
২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ের মূল নায়কই ছিলেন আতোঁয়ান গ্রিজমান। ছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদের প্রাণভোমরা। অথচ সেই খেলোয়াড় বার্সেলোনায় যোগ দিতেই যেন নিজেকে হারিয়ে ফেলেন। বাজে পারফরম্যান্সে একাদশ থেকেও বাদ পড়েছেন। তবে বার্সা সমর্থকদের জন্য আশার খবর সাম্প্রতিক সময়ে চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন এ ফরাসি তারকা।
১০ জানুয়ারি ২০২১, ১২:৪৪ অপরাহ্ন
ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখল বসুন্ধরা
আসরের পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখল বসুন্ধরা কিংস।
১০ জানুয়ারি ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন
সবাই সুস্থ থাকলে এখনও শিরোপা লড়াই সম্ভব: বার্সা কোচ
শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান চার। তবে তাদের চেয়ে তিনটি ম্যাচ বেশি খেলেছে বার্সেলোনা। বাড়তি তিন ম্যাচে জয় পেলে ব্যবধানটা হতে পারে ১৩ পর্যন্ত। কিন্তু তারপরও শিরোপার জন্য লড়াইটা সম্ভব বলে মনে করেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। তবে এরজন্য নিজ দলের সব খেলোয়াড়দের সুস্থ অবস্থায় চান এ ডাচ কোচ।
১০ জানুয়ারি ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন
ওসাসুনার বিপক্ষে ম্যাচটি স্থগিত করা উচিৎ ছিল: জিদান
বিরূপ আবহাওয়ার জন্য আগের দিন শনিবার অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচটি স্থগিত রাখা হয়েছে। অথচ প্রায় একই ধরণের পরিস্থিতিতে খেলতে হয়েছে ওসাসুনা ও রিয়াল মাদ্রিদকে। ফলে স্বাভাবিকভাবেই নিজেদের সেরাটা দিতে পারেননি খেলোয়াড়রা। ফলাফলেও পড়েছে এর প্রভাব। তাতেই বেজায় চটেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
১০ জানুয়ারি ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ন
‘ফেরারি’কে হারাতে পারবে ‘টয়োটা’?
ফেডারেশন কাপের ৩২তম আসরের শিরোপা নির্ধারণী লড়াই মাঠে গড়াবে রবিবার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল চারটায় শুরু হবে খেলা।
১০ জানুয়ারি ২০২১, ০৩:৪৫ পূর্বাহ্ন
মেসি-গ্রিজমানের নৈপুণ্যে গ্রানাদাকে উড়িয়ে দিলো বার্সেলোনা
লা লিগায় টানা তৃতীয় জয়ের দেখা পেল বার্সেলোনা।
১০ জানুয়ারি ২০২১, ০৩:৩৯ পূর্বাহ্ন
পাঁচ ফুটবলারসহ আবাহনীর সাত জন করোনায় আক্রান্ত
ঢাকা আবাহনী লিমিটেডে হানা দিয়েছে বৈশ্বিক মহামারি।
৯ জানুয়ারি ২০২১, ০৩:৫৮ অপরাহ্ন
আই লিগে জামালের কলকাতা মোহামেডানের শুভ সূচনা
ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ফয়সাল আলী।
৯ জানুয়ারি ২০২১, ০৩:২৭ অপরাহ্ন
‘সম্ভব হলে ম্যারাডোনাকে দলে নিতাম, কিন্তু তিনি মৃত’
রেমন্ড ডমেনেখকে মনে আছে? কোচ হিসেবে ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন তিনি।
৯ জানুয়ারি ২০২১, ০৬:৩১ পূর্বাহ্ন
হাসপাতালে সেপ ব্ল্যাটার
গুরুতর অসুস্থ হয়ে সুইজারল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্ল্যাটার কন্যা করিন ব্ল্যাটার অ্যান্ডেনম্যাটেন।
৮ জানুয়ারি ২০২১, ০১:১২ অপরাহ্ন
এফএ কাপ কিনে নিল ম্যানসিটি
১৯০৪ সালে এই ট্রফিটি জিতেই প্রথম কোনো শিরোপা জিতেছিল দলটি। ম্যানচেস্টার সিটির ঐতিহ্য তখন থেকেই শুরু। সেই ট্রফিটি অবশেষে আজীবনের জন্য নিজেদের করে নিয়েছে ক্লাবটি। নিলাম থেকে ট্রফিটি কিনে নিয়েছেন ক্লাবটির মালিক শেখ মনসুর বিন জায়েদ। তবে কিনে নিলেও নিজেদের কাছে না রেখে জাতীয় ফুটবল জাদুঘরে ট্রফিটি দান করেছে ক্লাবটি।
৮ জানুয়ারি ২০২১, ১২:৩০ অপরাহ্ন