দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হচ্ছেন মেসি-নেইমার

বছর চার আগের কথা। প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোলে এগিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু দ্বিতীয় লেগে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে ৬-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় বার্সেলোনা। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে সেরা প্রত্যাবর্তনের গল্প মানা হয় এটাকেই। আবারো এমন আরও একটি ধ্রুপদি লড়াইয়ের অপেক্ষায় রয়েছে ফুটবলবিশ্ব। কারণ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই মুখোমুখি হচ্ছে দলদুটি। এক সঙ্গে এবার লড়াই হবে দুই বন্ধু লিওনেল মেসি ও নেইমারের।
১৪ ডিসেম্বর ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন

এবার রোনালদোর লক্ষ্য জুভেন্টাসের জার্সিতে ১০০ গোল

জেনোয়ার বিপক্ষে রোববার রাতে মাঠে নেমে অনন্য এক মাইলফলকে পা রেখেছেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। জুভেন্টাসের জার্সিতে খেললেন শততম ম্যাচ। আর সে ম্যাচে জোড়া গোল করে রাঙিয়ে রেখেছেন। এবার ওল্ড লেডিদের জার্সিতে ১০০ গোল করতে চান পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ন

এবার রোনালদোর লক্ষ্য জুভেন্টাসের জার্সিতে ১০০ গোল

জেনোয়ার বিপক্ষে রোববার রাতে মাঠে নেমে অনন্য এক মাইলফলকে পা রেখেছেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। জুভেন্টাসের জার্সিতে খেললেন শততম ম্যাচ। আর সে ম্যাচে জোড়া গোল করে রাঙিয়ে রেখেছেন। এবার ওল্ড লেডিদের জার্সিতে ১০০ গোল করতে চান পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৩৪ পূর্বাহ্ন

বার্সা জয় জুভেন্টাসকে উজ্জীবিত করেছে: রোনালদো

টানা নয়বারের চ্যাম্পিয়ন হলেও চলতি মৌসুমে সিরিআয় খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই জুভেন্টাস। গতকাল জেনোয়ার বিপক্ষে মাঠে নামার আগে টানা দুটি জয়ও ছিল না দলটির। তবে রোববার অসাধারণ ফুটবল খেলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছে তারা। বার্সেলোনার মাটিতে পাওয়া জয়ের কারণেই নিজেদের আরও বেশি উজ্জীবিত হয়েছেন বলে জানিয়েছেন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
১৪ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ পূর্বাহ্ন

জুভেন্টাসে শততম ম্যাচ জোড়া গোল করে রাঙালেন রোনালদো

জুভেন্টাসের জার্সিতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এমন ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছেন পর্তুগিজ অধিনায়ক। আরও একবার জোড়া গোল করে মাইলফলকের ম্যাচটি রাঙিয়ে রাখলেন এ তারকা। তার নৈপুণ্যেই মৌসুমে প্রথমবারের মতো টানা দুটি ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস।
১৪ ডিসেম্বর ২০২০, ০৩:৫৫ পূর্বাহ্ন

মেসিতে রক্ষা বার্সেলোনার

লা লিগায় শেষ ম্যাচে নবাগত কাদিজের কাছে হার। এরপর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে জুভেন্টাসের কাছে নাস্তানুবাদ হওয়া। দুইয়ে মিলে আত্মবিশ্বাস যেন তলানিতে ছিল বার্সেলোনার। তার ছোঁয়া পাওয়া গেল ম্যাচের শুরু থেকেই। একের পর এক সুযোগ পেয়েও জালের দেখা পাচ্ছিল না দলটি। তবে শেষ দিকে লিওনেল মেসির গোলে আরও একটি হোঁচট থেকে রক্ষা পেয়েছে দলটি।
১৪ ডিসেম্বর ২০২০, ০৩:২৫ পূর্বাহ্ন

মেসির চেয়ে রোনালদো বেশি বন্ধুত্বপরায়ণ: আর্থুর

তালিতে পাড়ি জমিয়ে অল্প সময়ের মধ্যেই পর্তুগিজ তারকা রোনালদোর একটি গুণ বিশেষভাবে নজর কেড়েছে আর্থুরের।
১৩ ডিসেম্বর ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন

জিদান খুশি, তবে আত্মতুষ্টিতে ভুগছেন না

শিষ্যদের পারফরম্যান্সে তাই ভীষণ খুশি জিনেদিন জিদান। তবে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ দেখছেন না তিনি।
১৩ ডিসেম্বর ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন

অ্যাতলেতিকোকে হারের স্বাদ দিলো ছন্দে ফেরা রিয়াল

নজরকাড়া পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ হারিয়ে দিয়েছে শহর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে।
১৩ ডিসেম্বর ২০২০, ০৪:৪৬ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার যান জামাল। জাতীয় দলের বাকি ফুটবলাররা দেশে ফিরে এলেও তিনি সেখানেই থেকে যান আরও কদিন।
১২ ডিসেম্বর ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

বর্ষসেরা তালিকায় না থাকায় ফিফাকে ইঙ্গিত করে নেইমারের টুইট

বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা লেভানদস্কির থাকা নিয়ে কোন সংশয় ছিল না। বাকি দুই জায়গার একটিতে নেইমারকে দেখছিলেন ফুটবল অনুরাগী অনেকেই। কিন্তু শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় জায়গা পাননি নেইমার।
১২ ডিসেম্বর ২০২০, ০৫:৩৬ পূর্বাহ্ন

এটা হবে মুভির মতো: মেসির নাপোলিতে যাওয়া প্রসঙ্গে বোয়েটাং

বার্সেলোনায় সুখে নেই লিওনেল মেসি। চলতি মৌসুমের শুরুতেই তা প্রমাণিত হয়েছে ভালোভাবেই। চেষ্টা করেছিলেন ক্লাব ছাড়তে। কিন্তু পারেননি। হয়তো আগামী মৌসুমে তা করতেও পারেন। নতুন কোনো ক্লাবে দেখা যেতে পারে তাকে। যদি সে ক্লাবটি হয় ইতালির ক্লাব নাপোলি, তাহলে বিষয়টি অনেকটা মুভির মতো হবে বলে মনে করেন তার সাবেক সতীর্থ কেভিন প্রিন্স বোয়েটাং।
১১ ডিসেম্বর ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন

ধর্ষণের সাজা ৯ বছর কারাদণ্ডই থাকল রবিনহোর

অভিযোগ আগেই প্রমাণ হয়েছিল। সাজাও পেয়েছিলেন। তবে তার বিপক্ষে আপীল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা রবিনহো। তবে তাতে সুবিধা হয়নি তার। আলবেনীয় বংশোদ্ভূত ২৩ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত থাকায় ৯ বছরের সাজাই বহাল থাকল এ ব্রাজিলিয়ানের।
১১ ডিসেম্বর ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

চীনের মুসলিমদের সমর্থনে হুয়াওয়ের চুক্তি বাতিল গ্রিজমানের

চীনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় উইঘুরদের নিয়ন্ত্রণ করতে গোপনে ‘উইঘুর অ্যালার্ট’ নামে একটি সফটওয়্যার তৈরি করেছে চীনা মোবাইল কোম্পানি হুয়াওয়ে। সম্প্রতি এপির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে ব্যাপারটি। আর এটা জানাজানি হওয়ার পরই উইঘুরদের সমর্থনে হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন বার্সেলোনার ফরাসি তারকা আতোঁয়ান গ্রিজমান।
১১ ডিসেম্বর ২০২০, ১০:২২ পূর্বাহ্ন

ইউরোপের সেরা ক্লাব আসরে মেসির আগে এমবাপের ‘২০’

ইউরোপের সর্বোচ্চ আসরে এমবাপের গোল এখন ২১টি।
১০ ডিসেম্বর ২০২০, ১২:৫৯ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের অনন্য কীর্তি

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন নেইমার।
১০ ডিসেম্বর ২০২০, ১২:২২ অপরাহ্ন

চলে গেলেন ১৯৮২ বিশ্বকাপ জয়ী পাওলো রসি

২০২০ সালে যেন খ্যাতিমানদের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। কদিন আগেই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও আলেহান্দ্রো সাবেয়া। এবার তাদের সঙ্গী হলেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো রসি। ৬৪ বছর বয়সেই বিদায় নেন ১৯৮২ বিশ্বকাপজয়ী এ তারকা।
১০ ডিসেম্বর ২০২০, ০৪:১৮ পূর্বাহ্ন

নেইমারের হ্যাটট্রিকে বাসাকসেহিরকে উড়িয়ে দিল পিএসজি

ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই শঙ্কা ছিল। চতুর্থ অফিশিয়ালের বিপক্ষে বর্ণবাদের অভিযোগে মঙ্গলবার ম্যাচের মাঝ পথ থেকেই উঠে গিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ইস্তামবুল বাসাকসেহির। তবে ফের মাঠে নেমেই নিজের ঝলক দেখালেন নেইমার। দারুণ এক হ্যাটট্রিকে দলের বড় জয় নিশ্চিত করেন। জোড়া গোল পেয়েছেন দলের আরেক সেরা তারকা কিলিয়ান এমবাপেও।
১০ ডিসেম্বর ২০২০, ০৩:২৫ পূর্বাহ্ন

সেই রিয়ালই গ্রুপ চ্যাম্পিয়ন

হারলেই বিদায়। এমনকি ড্র করলেও কোনো সুযোগ থাকছে না। এমন সমীকরণ মাথায় রেখেই বরুশিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে বাঁচা-মরার লড়াইয়ে দারুণ ফুটবল উপহার দেয় তারা। তাতে ছিটকে পড়ার শঙ্কা তো কাটিয়েছে বটেই, জার্মান দলটিকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে জায়গা নেয় দলটি।
১০ ডিসেম্বর ২০২০, ০৩:১৭ পূর্বাহ্ন

রাতে ফের মাঠে নামছে পিএসজি-বাসাকসেহির

চতুর্থ অফিসিয়ালের বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলে মঙ্গলবার রাতে ম্যাচ শেষ না করেই মাঠ ছেড়েছিল ইস্তানবুল বাসাকসেহিরের ফুটবলাররা। তাদের সমর্থন দিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি)। এমন পরিস্থিতিতে উয়েফার নিয়ম অনুযায়ী ৩-০ গোলে হার মেনে ম্যাচ পরিত্যক্ত করা হয়। পাশাপাশি জরিমানাও করা হয় ক্লাবটিকে। তবে এ সব কিছুই হয়নি। রাতেই ফের মুখোমুখি হচ্ছে দলদুটি।
৯ ডিসেম্বর ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন