ম্যাকেঞ্জির উপদেশ মেনে কাজ করছেন আফিফ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাঝে লম্বা সময় স্থগিত ছিল দেশের সব ধরণের ক্রিকেট। তবে এর মাঝেই ক্রিকেটারদের পরামর্শ দিয়েছিলেন সাবেক ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তখন থেকেই ব্যাটিংয়ের নানা টেকনিক নিয়ে কাজ করছেন হালের তরুণ তারকা আফিফ হোসেন ধ্রুব। এখনও তার উপদেশ মেনেই চলছেন এ ড্যাশিং ব্যাটসম্যান।
২৭ আগস্ট ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন
ম্যানচেস্টারে মেসির সপ্তম ব্যালন ডি'অর দেখছেন রুনি
আগামীতে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা ম্যানচেস্টার সিটির হয়ে খেললে মেসি সপ্তম ব্যালন ডি'অরও জিততে পারেন বলে মনে করেন তিনি।
২৭ আগস্ট ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন
বার্সায় থাকলে আমি কোনোভাবেই মেসিকে যেতে দিতাম না: রোনালদো
মেসি-বার্সার বিচ্ছেদটা ভালো লাগছে না দুটি বিশ্বকাপ জয়ী সাবেক তারকার।
২৭ আগস্ট ২০২০, ০৯:৫৫ পূর্বাহ্ন
সিটিতে মেসি-গার্দিওলার পুনর্মিলনের প্রত্যাশায় আর্জেন্টাইনরা
মেসির নিজ দেশ আর্জেন্টিনার নাগরিকরা তার বার্সা ছাড়ার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন।
২৭ আগস্ট ২০২০, ০৭:১৬ পূর্বাহ্ন
অনুশীলনে যোগ দেবেন মেসি
বার্সার চুক্তিভুক্ত খেলোয়াড় হিসেবে অনুশীলনে অংশ নিতে তিনি বাধ্য।
২৭ আগস্ট ২০২০, ০৬:৪৪ পূর্বাহ্ন
মেসিকে বোঝাতে চেষ্টা করছে বার্সেলোনা: স্পোর্টিং ডিরেক্টর
৩৩ বছর বয়সী মেসিকে নিয়েই আগামীর পরিকল্পনা সাজানো হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।
২৬ আগস্ট ২০২০, ০১:৫৩ অপরাহ্ন
মেসির চুক্তিতে নিউইয়র্ক সিটিকেও রাখতে চায় ম্যানসিটি
বয়সটা এখন ৩৩। শীর্ষ পর্যায়ে আর কতো দিন খেলতে পারবেন লিওনেল মেসি? বাস্তবতা বলে, দুই থেকে তিন বছর। কিন্তু এরপরও ধার হারিয়ে ফেলবেন তাও নয়। যে ছন্দে খেলছেন তাতে পরেও তাকে ধরে রাখতে চাইবে অনেক ক্লাবই। মেসিকে কিনে নেওয়ার ভাবনায় এমন সব বিষয় নিয়েও ভাবছে ম্যানচেস্টার সিটি। তাই মেসির সঙ্গে চুক্তিতে নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান এমএলএসের ক্লাব নিউইয়র্ক সিটিকেও রাখতে চাইছে তারা।
২৬ আগস্ট ২০২০, ০১:৩২ অপরাহ্ন
উল্টো মেসির দোষ দিচ্ছেন তারা
বেজায় খেপেছেন ক্লাবের প্রেসিডেন্ট পদপ্রার্থী টনি ফ্রেইক্সা। ক্লাবের প্রতি মেসি যথেষ্ট সম্মান দেখাচ্ছেন না বলে তোপ দাগিয়েছেন তিনি। এছাড়া সাবেক প্রেসিডেন্ট হুয়ান গ্যাসপার্তও কথা বলেছেন প্রায় একই সুরে।
২৬ আগস্ট ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়ার ৭ কারণ
ধীরে ধীরে ক্ষোভ জন্মে বৃহৎ আকার ধারণ করার কারণেই এমন সিদ্ধান্ত নিতে বলা চলে বাধ্য হয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।
২৬ আগস্ট ২০২০, ১০:০৪ পূর্বাহ্ন
মেসির প্রস্থানে বাধা কী কী?
বার্সার সঙ্গে তার চুক্তিতে বিশেষ শর্তের কার্যকারিতা, রিলিজ ক্লজ ও বেতন- এই তিনটি বিষয়কে উল্লেখ করেছে স্প্যানিশ গণমাধ্যম এএস।
২৬ আগস্ট ২০২০, ০৮:৩৮ পূর্বাহ্ন
চুক্তির ধারা নিয়ে আদালতে মুখোমুখি মেসি-বার্সা?
শেষ পর্যন্ত মেসি আর বার্সা আদালতের দ্বারস্থ হয় কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা!
২৬ আগস্ট ২০২০, ০৬:৫৯ পূর্বাহ্ন
গার্দিওলার সঙ্গে আলোচনা করেই মেসির বার্সা ছাড়ার সিদ্ধান্ত!
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে আগেই এ প্রসঙ্গে আলোচনা করেছেন বার্সা অধিনায়ক।
২৬ আগস্ট ২০২০, ০৩:৩০ পূর্বাহ্ন
দল ছাড়তে চাওয়ার কথা বার্সেলোনাকে জানিয়ে দিলেন মেসি!
ফ্যাক্সযোগে বার্সেলোনা ছাড়তে চাওয়ার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি।
২৫ আগস্ট ২০২০, ০৫:৪৪ অপরাহ্ন
'এমএসএন' ত্রয়ীকে দেখা যেতে পারে পিএসজিতে
২০১৪-১৫ মৌসুমটা কী দারুণ স্বপ্নের মধ্যে কাটিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। সে মৌসুমের সবগুলো শিরোপা জিতেছিল দলটি। আর তার মূল কারিগর ছিল দলটির আক্রমণভাগ। লিওনেল মেসির সঙ্গে নেইমার ও লুইস সুয়ারেজের জুটি। এ আক্রমণ ত্রয়ী ফুটবল ইতিহাসের অন্যতম সেরাও মানেন অনেকেই। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, সে এমএসএন ত্রয়ীকে এবার দেখে যেতে পারে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)।
২৫ আগস্ট ২০২০, ১২:৩৫ অপরাহ্ন
সুয়ারেজসহ ৪ খেলোয়াড়কে নতুন ক্লাব খুঁজতে বলেছেন কোমান?
ফুটবল ক্লাব বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ক্লাবের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। চলতি মৌসুমেও লিওনেল মেসির পর তার গোলই সবচেয়ে বেশি। কিন্তু এ তারকাকে আর রাখতে চাইছেন না ক্লাবটি। নতুন কোচ রোনাল্ড কোমানের পরিকল্পনায় নেই তিনি। সঙ্গে ইভান রাকিতিচ, আলেক্স ভিদাল ও স্যামুয়েল উমতিতিও নেই তার পরিকল্পনায়। তাই তাদের নতুন ক্লাব খুঁজতে বলেছেন বলে জানিয়েছে স্প্যানিশ রেডিও আরএসি১।
২৫ আগস্ট ২০২০, ১১:১২ পূর্বাহ্ন
অবশেষে মুক্তি পেলেন রোনালদিনহো
জেল থেকে ছাড়া পেয়েছিলেন আরও আগেই। কিন্তু মুক্তি পেয়েও যেন পাওয়া হয়নি। অবশ্য প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের একটি হোটেলে গৃহবন্দী ছিলেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদিনহো। অবশেষে মুক্তি মিলেহচে তার। প্রায় পাঁচ মাস বন্দী থাকার পর সোমবার আদালতের এক আদেশে মুক্তি মেলে সাবেক এই তারকা ফুটবলারের।
২৫ আগস্ট ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত বার্সার নতুন সাইনিং পিয়ানিচ
বার্সেলোনায় নাম লিখিয়েছেন প্রায় মাস দুয়েক হতে চলল। তবে এখনও কাতালুনিয়ায় এসে পৌঁছাননি মিরালেম পিয়ানিচ। আনুষ্ঠানিকভাবেও এখনো দর্শদের সামনে হাজির করা হয়নি তাকে। কিন্তু এর আগেই শুনতে হলো দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ বছর বয়সী এ মিডফিল্ডার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।
২৪ আগস্ট ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন
প্যারিসের কোমান বায়ার্নের নায়ক
বায়ার্ন মিউনিখ তাদের মঞ্চটা সাজিয়ে ছিল রবার্ট লেভানদভস্কিকে ঘিরে। আর প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সাজায় নেইমার, কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়াকে কেন্দ্র করে। ম্যাচের সব আলো ছিল তাদের ঘিরেই। কিন্তু তারকাদের ভিড়ে আগের দিন বায়ার্নের নায়ক অখ্যাত খেলোয়াড় কিংসলে কোমান। ফাইনালের প্রথম একাদশেই জায়গা পাওয়াই যার জন্য ছিল বিস্ময়। অথচ এ তরুণের সবকিছুই ছিল প্যারিসকে ঘিরে।
২৪ আগস্ট ২০২০, ০৭:০৩ পূর্বাহ্ন
লেভা-মুলারের উদযাপন মানতে পারছেন না মাশরাফি!
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগের দিন বায়ার্ন মিউনিখের কাছে হেরে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু মুলার-লেভানদভস্কি জয়টা মানতে পারছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর কেন পারছেন না তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ক্লাব ফুটবলের খেলাতেও যে আন্তর্জাতিক ফুটবলের গন্ধ পেয়েছেন নড়াইল এক্সপ্রেস!
২৪ আগস্ট ২০২০, ০৫:৩৭ পূর্বাহ্ন
মেসিকে পিএসজিতে স্বাগতম: টুখেল
চিত্রটা ভিন্ন। তবে দুইটাই হতাশার গল্প। আগের দিন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এর আগে শেষ আটে এ দলটির কাছেই বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। তাতে ইউরোপ সেরা হতে দলের শক্তি বাড়ানোর দিকে নজর দিচ্ছেন পিএসজি কোচ টমাস টুখেল। আর বারবার এমন পরাজয়ে হতাশ বার্সা অধিনায়ক লিওনেল মেসি খুঁজছেন নতুন সতীর্থ। সেক্ষেত্রে দুইয়ে দুইয়ে চার হওয়া অসম্ভব কিছু না। আর মেসিকে দলে পেলে বেশ খুশীই হবেন পিএসজি কোচ।
২৪ আগস্ট ২০২০, ০৪:৫১ পূর্বাহ্ন