আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা
বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
২২ নভেম্বর ২০২২, ০৬:২৪ পূর্বাহ্ন
ডেনমার্ক বনাম তিউনিসিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
সাম্প্রতিক সময়ে বেশ জাদুকরী ফর্মেই আছে ডেনমার্ক। ইউরোপিয়ান নেশন্স লিগের কিছু দিন আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছে টানা দুই বার। বাছাই পর্বেও দুর্দান্ত খেলেছে দলটি। এবার সে ঝলক বিশ্ব মঞ্চে দেখানোর অপেক্ষায় রয়েছে তারা। তিউনিসিয়াও ছেড়ে কথা বলবে না। যদিও ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে বরাবরই খেই হারিয়েছে দলটি। তারপরও একটি জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল ভক্তরা।
২২ নভেম্বর ২০২২, ০৬:০০ পূর্বাহ্ন
আর্জেন্টিনা বনাম সৌদি আরব: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় দিনের প্রথম ম্যাচে লড়বে ‘সি’ গ্রুপের দুই দল।
২২ নভেম্বর ২০২২, ০৩:৫৬ পূর্বাহ্ন
ফ্রান্সকে হারিয়ে চমকে দিতে চায় অস্ট্রেলিয়া
দলে চোটের সমস্যায় অস্বস্তি থাকলেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের তারকার অভাব নেই। সেই তুলনায় অস্ট্রেলিয়া অনেক পেছনের সারির দল। তবে মাঠের খেলায় এসব সমীকরণ বদলে দিতে চায় অজিরা।
২২ নভেম্বর ২০২২, ০৩:০৮ পূর্বাহ্ন
‘স্বপ্ন পূরণের’ শেষ সুযোগের আগে দারুণ অনুভব করছেন মেসি
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় ‘সি’ গ্রুপে লড়াইয়ে সৌদি আরবের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ ধরে অপরাজিত থাকা দলটি এবার প্রতীক্ষায় আছে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার।
২২ নভেম্বর ২০২২, ০২:৪০ পূর্বাহ্ন
বেলের সফল পেনাল্টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করল ওয়েলস
আট বছর পর বিশ্বকাপে ফিরেছে যুক্তরাষ্ট্র। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত আসরে খেলার অপেক্ষা ওয়েলসের শেষ হয়েছে ৬৪ বছর পর।
২১ নভেম্বর ২০২২, ০৮:৫২ অপরাহ্ন
সেনেগালের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতল নেদারল্যান্ডস
শক্তির বিচারে এগিয়ে ছিল নেদারল্যান্ডসই। কিন্তু ছেড়ে কথা বলল না সেনেগালও। দলের সবচেয়ে বড় তারকা সাদিও মানে না থাকলেও আক্রমণ গড়ায় আধিপত্য বিস্তার করল আফ্রিকার দলটিই। কিন্তু শেষ সময়ে স্নায়ুচাপ ধরে রাখতে পারেনি তারা। ঠিকই জোড়া গোলের দেখা পেল ডাচরা। দারুণ লড়েও হার নিয়ে মাঠ ছাড়ল সেনেগাল।
২১ নভেম্বর ২০২২, ০৫:৩৯ অপরাহ্ন
বিশ্বকাপ চলাকালে জেলখানার কর্মীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল। এতে মগ্ন হয়ে পড়েছেন সকল শ্রেণী-পেশার ক্রীড়াপ্রেমীরা। ধরুন মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের কোন একটি ম্যাচ, পাহারা বাদ দিয়ে মনোযোগ দিয়ে মোবাইল ফোনে খেলা দেখছেন জেলখানার একজন নিরাপত্তারক্ষী। এই সুযোগে যদি কোন কয়েদি পালিয়ে যায় ব্যাপারটা কেমন হবে একবার ভাবুন তো!
২১ নভেম্বর ২০২২, ০৪:০৪ অপরাহ্ন
ইরানকে ৬ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু করল ইংল্যান্ড
সোমবার কাতারের আল রাইয়ান মাঠে বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে ইরানকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড।
২১ নভেম্বর ২০২২, ০৩:১৫ অপরাহ্ন
বেনজেমা-কান্তে-পগবারা থাকলে কি 'হতে পারত' ভাববেন না ফ্রান্স কোচ
দল ঘোষণার আগেই ছিটকে যান মিডফিল্ডের দুই স্তম্ভ এনগোলে কান্তে ও পল পগবা। আর মাঠে নামার প্রস্তুতি নিতে গিয়ে ছিটকে যান ক্রিস্টোফার এনকুঙ্কু ও করিম বেনজেমাও। চোট সমস্যায় তাই সববেশি ভুগছে ফ্রান্সই। তারকা খেলোয়াড়দের হারিয়ে তারপরও চিন্তিত নন কোচ দিদিয়ার দেশম। সম্ভাব্য যে সেরা দলটা খেলাবেন তিনি, তারাই পুরোদমে ঝাঁপিয়ে পড়বে বলে হুঙ্কার দেন এ ফরাসি।
২১ নভেম্বর ২০২২, ০৩:০০ অপরাহ্ন
জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা
ইরানে চলছে সরকারবিরোধী আন্দোলন। দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ও আটকের সংখ্যা ক্রমেই বাড়ছে।
২১ নভেম্বর ২০২২, ০১:০৯ অপরাহ্ন
বেঁচে যাওয়া বিয়ার দেওয়া হবে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের
শেষ মুহূর্তে ইউ-টার্ন নিয়ে স্টেডিয়াম ও স্টেডিয়ামের আশেপাশে বিয়ার বিক্রি নিষিদ্ধ করেছে কাতার। গত শুক্রবার এই সিদ্ধান্ত আসার পর ইতোমধ্যে দেশটির রাজধানী দোহার চারিদিকে ছড়িয়ে থাকা অস্থায়ী দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
২১ নভেম্বর ২০২২, ১২:৪২ অপরাহ্ন
সমালোচকদের কথা গোনায় ধরেন না ‘বুলেটপ্রুফ’ রোনালদো
পিয়ের্স মরগ্যানকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারের পর তার দিকে ধেয়ে আসছে একের পর এক সমালোচনা। এবার জানালেন, সেসব একদম গায়ে মাখেন না তিনি
২১ নভেম্বর ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন
বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনাকে চান স্পেনের পেদ্রি
কাতার বিশ্বকাপের জন্য তারুণ্যনির্ভর স্কোয়াড বেছে নেওয়া স্পেনের মাঝমাঠের অন্যতম সেরা সেনানী পেদ্রি। বার্সেলোনার ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার ফুটবলের মহাযজ্ঞে নিজের অভিষেকে খেলতে চান আসরের ফাইনালে।
২১ নভেম্বর ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন
ফিফার হুশিয়ারির কারণে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরবেন না কেইনরা
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কড়া হুশিয়ারির পর এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা।
২১ নভেম্বর ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন
ওয়েলস বনাম যুক্তরাষ্ট্র: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
কাতার বিশ্বকাপের 'বি' গ্রুপে যুক্তরাষ্ট্র ও ওয়েলসের ম্যাচের ফল জানা যাবে শেষ বাঁশি বাজার পর। তবে তার আগে কাগজে-কলমে দুদলের শক্তি, সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা।
২১ নভেম্বর ২০২২, ০৯:৫০ পূর্বাহ্ন
আমাদের দেশের পরিস্থিতি ভালো না: ইরান অধিনায়ক
এমন কঠিন সময়ে দেশবাসীর মুখে হাসি ফোটাতে মাঠের খেলাই একমাত্র অস্ত্র ইরান ফুটবলারদের হাতে। স্বদেশীদের কিছু ভালো ফল উপহার দিতে চায় তারা।
২১ নভেম্বর ২০২২, ০৯:০৫ পূর্বাহ্ন
মাশরাফির ভাবনায় আজকের ম্যাচ (২১ নভেম্বর)
বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
২১ নভেম্বর ২০২২, ০৭:৪৮ পূর্বাহ্ন
সেনেগাল বনাম নেদারল্যান্ডস: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
দিনের দ্বিতীয় ম্যাচে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল নেদারল্যান্ডস। পরাশক্তি হিসেবে ধরা হলেও গত আসরেই বিশ্বকাপে খেলতে পারেনি ডাচরা। দলের শক্তিমত্তা ও বিশ্বমঞ্চে খেলার অভিজ্ঞতা নিঃসন্দেহে এগিয়ে রাখছে তাদের। অন্যদিকে আসর শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে সেনেগাল। দলের সেরা তারকা সাদিও মানে গেছেন ছিটকে। দলের শেষ ১৪ গোলের নয়টিই এসেছিল তার কাছ থেকে। তাকে ছাড়া ডাচদের সঙ্গে কতোটা লড়াই করতে পারবে আফ্রিকান দলটি, এখন দেখায় বিষয় সেটাই।
২১ নভেম্বর ২০২২, ০৭:২৫ পূর্বাহ্ন
যে কাউকেই হারাতে পারি: যুক্তরাষ্ট্র কোচ
আট বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন কোচ জার্গেন ক্লিন্সম্যান বলেছিলেন, মার্কিন পুরুষ জাতীয় দলের পক্ষে ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ জেতা অসম্ভব। সে আসরে একটি জয় ও একটি ড্রয়ে গ্রুপ পর্ব পার হলেও দ্বিতীয় রাউন্ডে শেষ হয় তাদের দৌড়। পরের আসরে তো জায়গাই মিলেনি। তবে এবার বিশ্বকাপে পৌঁছেই দলটির কোচ গ্রেগ বারহাল্টার জানালেন, যে কাউকেই হারানোর ক্ষমতা রয়েছে তার দলের।
২১ নভেম্বর ২০২২, ০৫:৫৫ পূর্বাহ্ন