সপ্তম ওভারে ৫ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে বাংলাদেশ

৭ ওভার শেষে শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৭ রান। অর্থাৎ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকরা পড়েছে মহাবিপর্যয়ে।
৩১ মার্চ ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ন

হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক

বাংলাদেশে এসে টানা টস জিততে থাকা আয়ারল্যান্ড এবার টস ভাগ্য পক্ষ পেল না। আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। সিরিজ জেতারপর একাদশেও এসেছে বদল। অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। 
৩১ মার্চ ২০২৩, ০৭:৩৩ পূর্বাহ্ন

লিটন এখন বাংলাদেশ দলের মূল ব্যাটসম্যান: রনি

রনি মনে করেন কেবল ওপেনিং নয়, সব মিলিয়ে লিটনই বাংলাদেশের মূল ব্যাটসম্যান।
৩০ মার্চ ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন

নিজের বাকি দুটি রেকর্ডও লিটন ভাঙবেন, প্রত্যাশা আশরাফুলের

আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দিন ৭৭ রানের জয়ে ম্যাচে ৪১ বলে ৮৩ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন লিটন। যেখানে মাত্র ১৮ বলে স্পর্শ করেন ফিফটি। তাতে ভেঙে যায় আশরাফুলের ১৬ বছরের পুরনো রেকর্ড।
৩০ মার্চ ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন

‘আমরা খেলবো, বাঘের মতো খেলবো’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই বদলে গেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের শরীরী ভাষা। আগ্রাসী মনোভাব নিয়ে নেমে প্রতিপক্ষের উপর শুরুতেই চড়াও হচ্ছেন তারা। তাতে মিলছে সাফল্যও। ওপেনার রনি তালুকদার বলছেন, অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকেই এমন মানসিকতা পেয়েছেন তারা
৩০ মার্চ ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন

‘আর্টিস্ট’ লিটন রান করলেই ‘বিনিয়োগে’ খরচা হয় যার!

এমন একজন আছেন যিনি লিটনের আজকের সেরা সময়ের আসার অনেক আগে থেকেই তার সমর্থনে নিজের অর্থ খরচ করছেন। তার ভাষায়, ‘বিনিয়োগ’ করছেন। লিটন রান করলেই বাছাই করা মানুষকে অদ্ভুত সব উপহার দেন তিনি। ইদানীং লিটন নিয়মিত রান করায় তার খরচের মাত্রাও বেড়ে গেছে।
৩০ মার্চ ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন

লিটনকে দেখলে মনে হয় ব্যাট করা কতটা সহজ: স্টার্লিং

লিটন দাস ফিফটি করে ব্যাট উঁচিয়ে ধরলেন। স্বাগতিক দর্শকদের আনন্দ স্বাভাবিক কারণেই প্রবল দৃশ্যমান। লিটনকে থামানোর চিন্তায় যার কপালে বড় ভাঁজ,  মিডঅফে দাঁড়িয়ে তালি দিলেন সেই পল স্টার্লিংও। আয়ারল্যান্ড অধিনায়ক ম্যাচ শেষেও জানিয়েছেন লিটনের ইনিংসে তার মুগ্ধতার কথা।
৩০ মার্চ ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন

শান্তর থ্রোয়ে আহত সহকারি কিউরেটর

অসতর্ক অবস্থায় নাজমুল হোসেন শান্তর একটি থ্রোতে আহত হয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এক সহকারি কিউরেটর।
২৯ মার্চ ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন

‘এরচেয়ে ভালো ক্রিকেট খেলা যায় কিনা, আমি জানি না’

কোন ঘাটতি আছে কিনা বুঝতে পারছেন না লিটন দাস। এর চেয়ে ভালো ক্রিকেট খেলা যায় কিনা তাও অজানা তার।
২৯ মার্চ ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

ইংলিশ-অস্ট্রেলিয়ানদের মতো মানসিকতা দেখাতে চাইছেন সাকিব

প্রতিপক্ষ কিছুটা দুর্বল হলে তাদের বিপক্ষে শতভাগ জয়ের কথাই ভাবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলো। সিরিজ জিতে নিলেও ক্ষান্ত হয় না। ঠিক তেমনি আইরিশদের বিপক্ষে সিরিজ জিতে তৃতীয় ম্যাচে একই ধাঁচে খেলার ইঙ্গিত সাকিব।
২৯ মার্চ ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন

সঙ্গী পরিবর্তন হওয়ায় বদলে গেছে ওপেনিং জুটির পারফরম্যান্স, বলছেন লিটন

২০২১ সাল থেকে এই পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৮টি ভিন্ন উদ্বোধনী জুটি খেলানো হয়েছে। অবাক করা বিষয় রান সংগ্রহ, গড়, ওভারপ্রতি রানরেটে সব কিছুতে স্রেফ ৫ ইনিংসে রনি তালুকদার-লিটন দাসের জুটি ছাড়িয়ে গেছে সবাইকে।
২৯ মার্চ ২০২৩, ০১:৫৮ অপরাহ্ন

লিটন-সাকিবের ঝলকে আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মেঘলা আকাশের নিচে যা খেলা হলো তাতে বাংলাদেশের খেলোয়াড়দের ঝলকে যেন বিদ্যুৎ চমকালো। ১৭ ওভারে নেমে আসা ম্যাচে সাকিবরা ৩ উইকেটে ২০২ রান করার পর আয়ারল্যান্ড থামল স্রেফ   ১২৫ রানে। ৭৭ রানের বিশাল জয়ে  ২-০ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।
২৯ মার্চ ২০২৩, ১২:৩১ অপরাহ্ন

ফাইফার তুলেই চূড়ায় সাকিব

টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইফারের স্বাদ নেন সাকিব। ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় পাঁচ উইকেট নেন তিনি। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা হলো ১৩৬টি। টপকে গেছেন নিউজিল্যান্ডের টিম সাউদিকে।
২৯ মার্চ ২০২৩, ১২:০৪ অপরাহ্ন

লিটনের ক্যারিয়ার সেরা ইনিংসে টাইগারদের বিশাল পুঁজি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ২০৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান করেছে টাইগাররা।
২৯ মার্চ ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন

আশরাফুলের রেকর্ড ভেঙে লিটনের দ্রুততম ফিফটি

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক দল। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম ডেলিভারিতে স্মরণীয় হাফসেঞ্চুরি পূরণ করেন লিটন।
২৯ মার্চ ২০২৩, ১০:০০ পূর্বাহ্ন

দ্বিতীয় দফা বৃষ্টির পর ১৭ ওভারের ম্যাচ

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে ৩টা ৪০ মিনিটে। প্রতি ইনিংস হবে ১৭ ওভারের।
২৯ মার্চ ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ন

খেলা শুরুর নতুন সময় ঠিক হতেই আবার বৃষ্টি

টসের পর পরই শুরু হয়েছিল বৃষ্টি। সেই বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। ৭৫ মিনিট নষ্ট হয়ে খেলা শুরুর সময় নির্ধারিত হয় ৩টা ১৫ মিনিটে। কিন্তু সময় নির্ধারণের পর পরই আবার নেমেছে বৃষ্টি। 
২৯ মার্চ ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন

বৃষ্টি শেষে রোদের ঝিলিক, ম্যাচ শুরুর অপেক্ষা

দুপুর ২টা ২৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি পুরোপুরি থেমে রোদের ঝিলিকও দেখা গেছে। রোদের আভা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। আশার কথা আকাশে মেঘ থাকলেও আর বৃষ্টি পড়ছে না। 
২৯ মার্চ ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন

অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিং পেল বাংলাদেশ, টসের পরই প্রবল বৃষ্টি

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের সময় ছিল প্রবল বাতাস, আকাশ ছিল কালো। টসের পর পরই কাভার দিয়ে ঢেকে নেওয়া হয়েছে উইকেট।
২৯ মার্চ ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন

এবার অন্তত জ্বলে উঠতে চায় আয়ারল্যান্ড

বুধবার দুপুর ২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এই ম্যাচ জিতে গেলে সিরিজ ফয়সালা হয়ে যাবে। তেমনটা হতে দিতে চায় না সফরকারীরা। দলটির সহকারি কোচ গ্যারি উইলসন জানালেন সিরিজে ফিরতে মরিয়া তারা।
২৯ মার্চ ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন