শৈলকুপায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর গাড়ি ভাঙচুর, সমর্থককে কুপিয়ে আহত

ঝিনাইদহের শৈলকূপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়েবুর রহমানের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
১৬ জানুয়ারি ২০২১, ০৬:৫৯ পূর্বাহ্ন

মহড়া ও অ্যান্টিবডি পরীক্ষা ছাড়াই ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা

অ্যান্টিবডি পরীক্ষা কিংবা কোনো ধরনের মহড়া ছাড়াই আগামী মাস থেকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু করার পরিকল্পনা করেছে সরকার। তবে বিশেষজ্ঞদের মতে, এই ভ্যাকসিনের জন্য অ্যান্টিবডি পরীক্ষা এবং মহড়া দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৬ জানুয়ারি ২০২১, ০৬:২৫ পূর্বাহ্ন

অত্যন্ত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে: আবদুল কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা। শুরু থেকে তিনি পৌরসভা নির্বাচন নিয়ে নানা আশঙ্কার কথা বলে আসছিলেন।
১৬ জানুয়ারি ২০২১, ০৬:১২ পূর্বাহ্ন

৬ অঞ্চলসহ রংপুর বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ, শ্রীমঙ্গলে তাপমাত্রা সর্বনিম্ন ৭.৯ ডিগ্রি

দেশের ছয়টি অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
১৬ জানুয়ারি ২০২১, ০৬:০৫ পূর্বাহ্ন

বিএনপি’র মেয়র ও ১২ কাউন্সিলর প্রার্থীর নির্বাচন বর্জন

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপি’র মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী ও ১২ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মোংলা মাদ্রাসা রোডে জুলফিকার আলীর বাসায় নির্বাচনি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
১৬ জানুয়ারি ২০২১, ০৫:১১ পূর্বাহ্ন

মার্শাল আর্টই তাদের নিরাপত্তার ভরসা

চারপাশে ধর্ষণ-নিপীড়ন বা এ ধরনের ঘটনা বাড়তে থাকায় অনেকটা নিরাপত্তা-ঝুঁকিতে রয়েছেন নারীরা। এমন সময়েই নিজেদের নিরাপত্তা নিশ্চিতের ভার নিজেরাই সামলাচ্ছেন লালমনিরহাটের একটি প্রত্যন্ত গ্রামের তিন বোন। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে তারা শেখা শুরু করেন মার্শাল আর্ট। বর্তমানে শুধু নিজেরাই মার্শাল আর্ট চর্চা করছেন না, সহায়তা করছেন আশপাশের আরও অনেক নারীকেও।
১৬ জানুয়ারি ২০২১, ০৫:০৬ পূর্বাহ্ন

দাগনভূঁঞা: সব প্রস্তুতি শেষ, কাল ভোট গ্রহণ

ফেনীর দাগনভূঁঞা পৌরসভা নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
১৫ জানুয়ারি ২০২১, ০২:২৩ অপরাহ্ন

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের দু’জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুঘা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
১৫ জানুয়ারি ২০২১, ০১:৪৬ অপরাহ্ন

বেশি মুনাফার জন্য বেসরকারিভাবে ভ্যাকসিন আনার পরিকল্পনা: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেসরকারিভাবে ভ্যাকসিন আনার কথা শোনা যাচ্ছে। বেসরকারিভাবে ভ্যাকসিন আনার পরিকল্পনা বেশি মুনাফা করার জন্য। ভ্যাকসিন নিয়ে আসা হবে ধনিক শ্রেণির জন্য, তাহলে সাধারণ মানুষের কি হবে?
১৫ জানুয়ারি ২০২১, ১২:৩২ অপরাহ্ন

ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর সংস্কার শুরু

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারে সালেহপুর সেতুর ফাটল অংশের সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।
১৫ জানুয়ারি ২০২১, ১২:০৪ অপরাহ্ন

বেনাপোলে সাড়ে ১২ হাজার ডলার ও ২০ হাজার রুপিসহ হুন্ডি ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ২০ হাজার রুপিসহ এক বাংলাদেশি এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি।
১৫ জানুয়ারি ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন

কোভিড সনদ ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে জরিমানা

কোভিড-১৯ পরীক্ষার সনদ ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে তিন লক্ষ টাকা জরিমানা করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত।
১৫ জানুয়ারি ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটি বাড়ানোর কথা জানানো হয়েছে।
১৫ জানুয়ারি ২০২১, ১১:১১ পূর্বাহ্ন

পাটগ্রামে বিএসএফের গুলিতে যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর স্থানীয় কমান্ডার।
১৫ জানুয়ারি ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ন

অপহরণের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অপহরণের তিন দিন পর সাত বছরের শিশু সানজিদা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ জানুয়ারি ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ন

শরীয়তপুরে আ. লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর স্ত্রীসহ আহত ১০

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আবুল বাশারের স্ত্রী আফরিন মিতুসহ অন্তত ১০ জনের আহত হওয়ার অভিযোগ উঠেছে।
১৫ জানুয়ারি ২০২১, ১০:২৮ পূর্বাহ্ন

২০ জানুয়ারির মধ্যে সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২১ শিক্ষবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির কার্যক্রম আগামী ২০ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
১৫ জানুয়ারি ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন

পাখি-ঝুঁকিতে উড়োজাহাজ!

২০১৯ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নকালে বাংলাদেশ বিমানের একজন পাইলট হঠাৎ টের পেলেন কিছু একটা তার উড়োজাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছে।
১৫ জানুয়ারি ২০২১, ০৯:৩৬ পূর্বাহ্ন

রাজশাহীর আড়ানীতে আবারও নির্বাচনি সহিংসতা, আহত ২

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় আবারও নির্বাচনি সহিংসতায় আওয়ামী লীগ প্রার্থীর দুই সমর্থক আহত হয়েছেন। এরা হলেন— আড়ানী পৌর এলাকার ৪ নম্বর নূরনগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান (৪৫) ও তার ভাগ্নে আরিফ হোসেন (৩০)।
১৫ জানুয়ারি ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ১৩, শনাক্ত ৭৬২, পরীক্ষা ১৩৬৭৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৮৬২ জন।
১৫ জানুয়ারি ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ন