অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা দিবে: সেতুমন্ত্রী
আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৫ জানুয়ারি ২০২১, ০৮:৩১ পূর্বাহ্ন
চট্টগ্রামে নির্বাচনি প্রচারণায় ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু
চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায় নির্বাচনি প্রচারণার সময় ছুরিকাঘাতে আহত আশিকুর রহমান রোহিত নামে এক ছাত্রলীগ কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
১৫ জানুয়ারি ২০২১, ০৮:২০ পূর্বাহ্ন
খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জিরো পয়েন্ট এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৫ জানুয়ারি ২০২১, ০৫:০৯ পূর্বাহ্ন
চাটখিল: আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত, বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল
আসন্ন নোয়াখালীর চাটখিল পৌরসভার নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী মনোনীত করতে পারলেও বিএনপি এখনো পারেনি। দলটির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।
১৪ জানুয়ারি ২০২১, ০৩:৪৭ অপরাহ্ন
স্বাধীনতার ৫০ বছরেও ভোটাধিকার নিয়ে আন্দোলন করতে হচ্ছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫০ বছর আগে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। দুঃখজনক হলেও সত্য, আমরা সেটা পাইনি।
১৪ জানুয়ারি ২০২১, ০৩:৩৭ অপরাহ্ন
প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া কবুতরটি মেরে ফেলবে অস্ট্রেলিয়া
প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া একটি মার্কিন কবুতরকে অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টিন বিধি অনুযায়ী মেরে ফেলা হবে। গত বছর অক্টোবরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য থেকে পাখিটি নিখোঁজ হয় এবং ডিসেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সেটিকে দেখতে পাওয়া যায়।
১৪ জানুয়ারি ২০২১, ০৩:৩০ অপরাহ্ন
আদালতের সমনের জবাব দেননি বদি, শুনানিতেও অনুপস্থিত
কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের আওয়ামী লীগের বিতর্কিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে পিতা দাবি করে এক যুবকের মামলার শুনানিতে আদালতে উপস্থিত হননি বদি।
১৪ জানুয়ারি ২০২১, ০২:৫২ অপরাহ্ন
ধর্ষণের ২৫ মামলায় এমজেএফের পর্যবেক্ষণ: বিচারের ক্ষেত্রে গুরুতর অসঙ্গতি
দেশে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত হওয়া অন্তত ২৫টি ধর্ষণ মামলার বেশিরভাগ আসামি জামিন পেয়েছেন। যদিও নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী তাদের জামিন পাওয়ার কথা নয়।
১৪ জানুয়ারি ২০২১, ০২:৪৭ অপরাহ্ন
আরও ৬ বিদেশি এয়ারলাইন্স ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে চায়
গারুদা ইন্দোনেশিয়া, কোরিয়ান এয়ার, ইরান এয়ার, ইরাকি এয়ারওয়েজ ও ভারতের দুটি উড়োজাহাজ চলাচল সংস্থা ঢাকায় ফ্লাইট পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছে। অনুকূল নীতি ও লাভের সম্ভাবনা থাকায় এ ছয়টি সংস্থা তাদের আগ্রহের বিষয়টি জানিয়েছে।
১৪ জানুয়ারি ২০২১, ০২:০৮ অপরাহ্ন
ময়মনসিংহ: ‘ক্ষমতাসীন দল প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছে’
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেছেন, পৌর নির্বাচনে ক্ষমতাসীন দল প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি।
১৪ জানুয়ারি ২০২১, ০১:৫২ অপরাহ্ন
আমার সরকার মানে মানুষের সেবক: প্রধানমন্ত্রী
বার বার ভোটে নির্বাচিত করায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের জন্য কাজ করবো, মানুষের সেবা করবো। আমার সরকার মানে মানুষের সেবক। সেই সেবক হিসেবেই কাজ করতে চাই।’
১৪ জানুয়ারি ২০২১, ০১:১৪ অপরাহ্ন
পি কে হালদারের ৬২ সহযোগীর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত
১০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ৬২ সহযোগীর ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৪ জানুয়ারি ২০২১, ০১:০২ অপরাহ্ন
ভারত থেকে ভ্যাকসিনের প্রথম চালান আসবে ২৫-২৬ জানুয়ারি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট (এসআইআই) উত্পাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিনের প্রথম চালান আগামী ২৫ বা ২৬ জানুয়ারি দেশে আসবে।
১৪ জানুয়ারি ২০২১, ১২:৩০ অপরাহ্ন
তেঁতুলিয়া নদীতে নিখোঁজের ৪ দিন পর জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ জেলে মনির হোসেন মৃধার (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৪ জানুয়ারি ২০২১, ১২:৩০ অপরাহ্ন
বলাৎকারকে ধর্ষণ অপরাধ হিসেবে গণ্য করতে হাইকোর্টে রিট
বলাৎকারকে পুরুষ ধর্ষণ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় সংশোধনীর জন্য আদেশ দিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
১৪ জানুয়ারি ২০২১, ১২:২৯ অপরাহ্ন
২৪ ঘণ্টায় আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৮১৩, পরীক্ষা ১৬৬০৮
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ফলে, মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো সাত হাজার ৮৪৯ জন।
১৪ জানুয়ারি ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন
ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনায় ৪২ বছরের কারাদণ্ড
জয়পুরহাটের সদর উপজেলায় কিশোরী ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে আসামি মাসুদ রানাকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৪ জানুয়ারি ২০২১, ১১:৫০ পূর্বাহ্ন
বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার ৩ কর্মী আহত, গ্রেপ্তার ৩
আসন্ন বরগুনা পৌরসভা নির্বাচনে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তিন জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ১২টার দিকে বরগুনা শহরের স্টেডিয়াম সংলগ্ন আশ্রয়ণে এ ঘটনা ঘটে।
১৪ জানুয়ারি ২০২১, ১১:৪২ পূর্বাহ্ন
বিজিবির করা মানহানি মামলায় ব্লাস্ট কর্মীর জামিন
বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) করা শত কোটি টাকার মানহানি মামলায় জামিন পেয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের নারী কর্মী।
১৪ জানুয়ারি ২০২১, ১১:১৫ পূর্বাহ্ন
টেকনাফে রোহিঙ্গা শিবিরে সাড়ে ৫০০ ঘর পুড়ে ছাই
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া-মোছনী নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুনে প্রায় পাঁচ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
১৪ জানুয়ারি ২০২১, ১১:০৫ পূর্বাহ্ন